মাদারীপুরে প্রধানমন্ত্রীর নিরাপত্তার গাড়ির সামনে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ

AI-classifiedconfidence 81%

Why this classification

This incident was classified as political violence in Madaripur. Parties reported: BNP, Unidentified Miscreants. Reported by 2 sources.

Reported by:Prothom AloAjker PatrikaCorroborated · 2 sources
13/07/26•Sadhurbridge Bus Stand area, Dhaka-Barishal Highway

Killed

0

Injured

0

Summary

মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে নিরাপত্তার দায়িত্বে থাকা গাড়ি লক্ষ্য করে একটি ইটের টুকরা পড়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাটি অনাকাঙ্ক্ষিত নাকি নাশকতা তা তদন্ত করছে।

AI analysis

Category

Political Violence

Confidence

81% · severity 2

Parties involved

BNPUnidentified Miscreants

Tags

Rally Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 13/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Ajker Patrika · 13/07/26open original ↗

প্রধানমন্ত্রী তারেক রহমানের বহরের গাড়িতে পাথর নিক্ষেপের অভিযোগ, তদন্ত করছে পুলিশ

বরিশালে যাত্রাপথে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে পাথর নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়কে কেন্দ্র করে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুরব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভিডিওতে দেখা যায়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সড়কপথে গাড়িবহর নিয়ে সকালে বরিশালের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। বহরটি ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুরব্রিজ এলে তাঁর গাড়িকে লক্ষ্য করে কে বা কারা পাথর নিক্ষেপ করে। সেই পাথর গিয়ে পড়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের একটি জিপগাড়িতে। প্রত্যক্ষদর্শীরা জানান, খানিকটা দূর থেকে প্রধানমন্ত্রীর বহরকে লক্ষ্য করে পাথরের টুকরা নিক্ষেপ করা হয়। তাৎক্ষণিক এক যুবককে ঘটনাস্থল থেকে সরে যেতে দেখা যায়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজতে আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আরও জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহরটি সাধুরব্রিজ আসার সঙ্গে সঙ্গে দলীয় নেতা-কর্মীরা স্বাগত জানাতে বিভিন্ন স্লোগান দেন। প্রধানমন্ত্রী সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। হঠাৎ প্রধানমন্ত্রীর বাসটির পেছনে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের ৩ নম্বর জিপগাড়িটির সামনে একটি পাথরের টুকরা এসে পড়ে। মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, কোনো গাড়ির টায়ার থেকে ওই টুকরা আসছে নাকি কেউ নিক্ষেপ করেছে, বিষয়টি নিয়ে অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি কিংবা মামলাও হয়নি। এটি নিয়ে গভীর তদন্ত চলছে। মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, এটি ইট নাকি পাথরের টুকরা, সেটি যাচাই-বাছাই করা হচ্ছে। এটি কীভাবে গাড়িতে এসে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বিষয়টি নিয়ে আতঙ্ক ছড়ানোর কিছু নেই।

Source 2: Prothom Alo · 13/07/26open original ↗

মাদারীপুরে প্রধানমন্ত্রীর নিরাপত্তার গাড়ির সামনে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার ঢাকা থেকে সড়কপথে বরিশাল যান। সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুরের সাধুরব্রিজ বাসস্ট্যান্ড এলাকায়ছবি : ভিডিও থেকে নেওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল যাওয়ার পথে নিরাপত্তার দায়িত্বে থাকা গাড়ি লক্ষ্য করে ইটের টুকরা নিক্ষেপ করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুরের সাধুরব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে৷ এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রীর গাড়িবহর যাচ্ছে। তাঁকে বহন করা বাসটির সামনে ও পেছনে একাধিক গাড়ি আছে। মহাসড়কের পাশে লোকজন ভিড় করেছেন। তারেক রহমান বাসের ভেতর দাঁড়িয়ে হাত নেড়ে তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। তাঁকে বহন করা বাসটির পেছনে থাকা তৃতীয় গাড়িটির গাড়ির সামনে একটি ইটের টুকরা এসে পড়ে। এটা অনাকাঙ্ক্ষিত, নাকি দুর্বৃত্তদের কাজ, তা খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বহরের গাড়িতে একটি ইটের টুকরা পড়েছে। সেটি টায়ার থেকে আসছে, নাকি কেউ নিক্ষেপ করেছে, বিষয়টি নিয়ে আমরা অ্যানালাইসিস (অনুসন্ধান) করছি। বিষয়টি নিয়ে আতঙ্ক ছড়ানোর কিছু নেই। কী ঘটনা, সেটি আমরা তদন্ত করে দেখছি।’ প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে ঢাকা থেকে সড়কপথে বাসে করে বরিশালের উদ্দেশে রওনা হন। সকাল ১০টার কিছু আগে গৌরনদীর বাটাজোরে পৌঁছান। বিভিন্ন কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি সড়কপথে বরিশাল ত্যাগ করেন। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন পুলিশমাদারীপুরঢাকা বিভাগপ্রধানমন্ত্রী তারেক রহমাননিরাপত্তা