ফেসবুক লাইভে‘আমরা সবাই চলে গেলাম’ বলে দুই শিশুকে নিয়ে বাবার বিষপান
Why this classification
A father is alleged to have poisoned himself and his two young sons on 31 March 2026 in Jhalakathi, and all three were hospitalized. Because the article reports that he forced poison on the children, this goes beyond a simple suicide and counts as a violent attack on others, though no deaths were reported.
Killed
0
Injured
3
Summary
ঝালকাঠি শহরের সুতালড়ি এলাকায় ২০২৬ সালের ৩১ মার্চ সন্ধ্যায় রাকিব নামে এক ব্যক্তি ফেসবুক লাইভে এসে নিজে বিষপান করেন এবং তার দুই শিশুসন্তান নিবীড় ও আবিরকেও বিষ খাওয়ানোর অভিযোগ উঠেছে। তিনজনকে গুরুতর অবস্থায় ঝালকাঠি সদর হাসপাতাল হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
85% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 3
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 31/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
ফেসবুক লাইভে‘আমরা সবাই চলে গেলাম’ বলে দুই শিশুকে নিয়ে বাবার বিষপান
সারাদেশ ঝালকাঠি ফেসবুক লাইভে ‘আমরা সবাই চলে গেলাম’ বলে দুই শিশুকে নিয়ে বাবার বিষপান জেলা প্রতিনিধি ঝালকাঠি ৩১ মার্চ ২০২৬, ২০:৫৮ অ+ অ- ঝালকাঠি শহরের সুতালড়ি এলাকায় ফেসবুক লাইভে এসে এক ব্যক্তি নিজে বিষপান করার পাশাপাশি তার দুই শিশু সন্তানকেও বিষ পান করানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বিজ্ঞাপন গুরুতর অসুস্থ অবস্থায় তিনজনকে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিব নামের ওই ব্যক্তি ফেসবুক লাইভে এসে ‘সাগর’ নামে এক ব্যক্তিকে উদ্দেশ্য করে নানা অভিযোগ করেন। লাইভে তিনি বলেন, ‘সাগর তুই তোর নিজের স্বার্থের জন্য সব করতে পারলি। নিজে প্রতিষ্ঠিত হইলি। আমাদের তুই কোনো খোঁজ রাখনি। দুঃখে কষ্টে আমি চলে গেলাম। শান্তির পৃথিবীতে তুই একাই থাক, শান্তি করে দিলাম। আমরা সবাই চলে গেলাম।’ রাকিবের প্রতিবেশী ও সম্পর্কে চাচা জুয়েল বলেন,‘মাগরিবের আগ মুহূর্তে রাকিবের ঘর থেকে চিৎকারের শব্দ শুনে আমরা দৌড়ে যাই। গিয়ে দেখি, রাকিব ও তার দুই ছেলে নিবীড় এবং আবির ছটফট করছে। ঘরে বিষের গন্ধ পাওয়া যায়। পরে দ্রুত তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন।’ তিনি আরও জানান, ফেসবুক লাইভে উল্লেখ করা ‘সাগর’ নামে কোনো ঘনিষ্ঠ ব্যক্তিকে তিনি চেনেন না এবং রাকিবের সঙ্গে এমন কাউকে চলাফেরা করতেও দেখেননি। এ সময় রাকিবের স্ত্রী বাসায় ছিলেন না বলেও জানা গেছে। এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, ‘ঘটনার বিষয়টি আমরা শুনেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ ‘সাগর’ নামের ব্যক্তির পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে অনুসন্ধান শুরু করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। শাহীন আলম/এসএইচএ
ফেসবুক লাইভে দুই শিশুপুত্র নিয়ে পিতার বিষপান
ফেসবুক লাইভে দুই শিশুপুত্র নিয়ে পিতার বিষপান Advertisement ঝালকাঠি প্রতিনিধি প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১০:৪৯ পিএম ঝালকাঠি শহরের সুতালড়ি এলাকায় ফেসবুক লাইভে এসে রাকিব তালুকদার নাসে এক ব্যক্তি নিজে বিষপান করার পাশাপাশি তার দুই শিশুপুত্রকেও বিষপান করানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় রাকিবের স্ত্রী বাসায় ছিলেন না বলেও জানা গেছে। গুরুতর অসুস্থ অবস্থায় তিনজনকে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিব নামের ওই ব্যক্তি ফেসবুক লাইভে এসে ‘সাগর’ নামে এক ব্যক্তিকে উদ্দেশ করে নানা অভিযোগ করেন। লাইভে তিনি বলেন, ‘সাগর তুই তোর নিজের স্বার্থের জন্য সব করতে পারলি। নিজে প্রতিষ্ঠিত হইলি। আমাদের তুই কোনো খোঁজ রাখনি। দুঃখে কষ্টে আমি চলে গেলাম। শান্তির পৃথিবীতে তুই একাই থাক, শান্তি করে দিলাম। আমরা সবাই চলে গেলাম।’ রাকিবের প্রতিবেশী জুয়েল বলেন, মাগরিবের আগমুহূর্তে রাকিবের ঘর থেকে চিৎকারের শব্দ শুনে আমরা দৌড়ে যাই। গিয়ে দেখি রাকিব ও তার দুই ছেলে নিবীড় (১১) এবং আবির (৮) ছটফট করছে। ঘরে বিষের গন্ধ পাওয়া যায়। পরে দ্রুত তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন। তিনি আরও জানান, ফেসবুক লাইভে উল্লেখ করা ‘সাগর’ নামে কোনো ঘনিষ্ঠ ব্যক্তিকে তিনি চেনেন না এবং রাকিবের সঙ্গে এমন কাউকে চলাফেরা করতেও দেখেননি। এ বিষয়ে নলছিটি থানার ওসি আরিফুল আলম বলেন, ঘটনার বিষয়টি আমরা শুনেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ‘সাগর’ নামের ব্যক্তির পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে অনুসন্ধান শুরু করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
