ফরিদপুরে ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ করায় যুবদল নেতাকে হাতুড়িপেটা

AI-classifiedconfidence 95%

Why this classification

The article reports a physical assault with hammers on a BNP youth leader and his supporters in Faridpur on 2026-10-12, which is a recent, in‑Bangladesh violent act. Therefore it is classified as a violence incident.

Reported by:Prothom AloJugantorSamakalCorroborated · 3 sources
12/10/26•বাঙ্গাবাড়িয়া বাজার

Killed

0

Injured

4

Summary

সোমবার (২০২৬-১০-১২) নগরকান্দা, ফারিদপুরের বাঙ্গাবাড়িয়া বাজারে সারের ডিলারশিপের অনিয়মের অভিযোগে যুবদল নেতা শেখ খোরশেদ আহমেদকে শিবলী সাদিকের নেতৃত্বে ২০‑২৫ জনের দল হাতুড়ি ও দেশি অস্ত্র দিয়ে হামলা করে, ফলে তিনি ও তিনজন সমর্থক আহত হন।

AI analysis

Category

Political Violence

Confidence

95% · severity 5

Perpetrator side

Locals

Victim side

BNP

Other actors

শেখ খোরশেদ আহমেদ (দোলন)শুমন তালুকদারওয়াজেদ মোল্লামোস্তাক আহমেদশিবলী সাদিক (তুষার মন্ডল)শেখ ফরিদ আহমেদ

Tags

Party Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 4

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 12/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (3 sources)

Source 1: Samakal · 16/10/26open original ↗

ফরিদপুরে ইজিবাইক ছিনতাইয়ের পর চালক হত্যা, গ্রেপ্তার ৩

ফরিদপুরে চালককে চেতনানাশক দিয়ে অজ্ঞান করে হত্যা ও ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় সংঘবদ্ধ পেশাদার অজ্ঞান পার্টির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।

Source 2: Jugantor · 14/10/26open original ↗

প্রতিবাদ করায় যুবদল নেতাকে হাতুড়িপেটা

সারের ডিলার নিয়োগে অনিয়ম প্রতিবাদ করায় যুবদল নেতাকে হাতুড়িপেটা Advertisement ফরিদপুর ব্যুরো ও নগরকান্দা প্রতিনিধি প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ফরিদপুরের নগরকান্দায় সারের ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ করায় শেখ খোরশেদ আহমেদ দোলন নামে এক যুবদল নেতাকে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের হামলায় ওই যুবদল নেতার আরও তিনজন সমর্থকও আহত হয়েছেন। তাদের ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় রামনগর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। আহত যুবদল নেতা ওই ইউনিয়নের দুলারডাঙ্গী গ্রামের বাসিন্দা এবং জেলা যুবদলের সদস্য। আহত অন্যরা হলেন-উত্তর গোপীনাথপুর গ্রামের সুমন তালুকদার, গোপালপুর গ্রামের ওয়াজেদ মোল্যা এবং বাড়ৈইডাঙ্গী গ্রামের মোস্তাক আহমেদ কলি মন্ডল। জানা যায়, সম্প্রতি সারের ডিলার নিয়োগে রামনগর ইউনিয়ন থেকে আবেদন করেন আহত যুবদল নেতা খোরশেদ আহমেদ দোলন ও একই ইউনিয়নের বিএনপি নেতা মান্নান মন্ডলের ছেলে শিবলী সাদিক ওরফে তুষার মন্ডল। তাদের মধ্যে মেসার্স এসএস এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের নামে চূড়ান্তভাবে নিয়োগ পেয়েছেন তুষার মন্ডল। এর পরেই ডিলার নিয়োগে আর্থিক লেনদেন ও অনিয়মের অভিযোগ তোলেন দোলন। এমনকি রোববার নগরকান্দা প্রেস ক্লাবে অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলনও করেন নিয়োগবঞ্চিতরা। যুবদল নেতা দোলনের বড় ভাই শেখ ফরিদ আহমেদ মিলনের অভিযোগ, সন্ধ্যায় রামনগর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া বাজারে চায়ের দোকানে বসে ছিল দোলন। ওই সময় হঠাৎ করেই তুষারের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল দোলনের ওপর হাতুড়ি ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে কয়েকজন বাঁচাতে গেলে তাদেরও পিটিয়ে আহত করা হয়েছে। মিলন আক্ষেপ করে বলেন, ‘সারাজীবন বিএনপি করে আজ আমরা বঞ্চিত হয়েছি। টাকার বিনিময়ে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। আমার ভাই তার প্রতিবাদ করায় মেরে ফেলার উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে পেটানো হয়েছে এবং মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তাকে যারা বাঁচাতে গিয়েছে প্রত্যেককেই পেটানো হয়েছে।’ এ বিষয়ে মেসার্স এসএস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তুষার মন্ডলকে ফোন করা হলে মোবাইলে চার্জ নেই বলে কেটে দেন। পরে আরও কয়েকবার কল করলেও ফোন ধরেননি। এ বিষয়ে নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ বলেন, মারামারির খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হাতুড়ি দিয়ে পেটানোর বিষয়টি এখনো নিশ্চিত না। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Source 3: Prothom Alo · 13/10/26open original ↗

ফরিদপুরে ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ করায় যুবদল নেতাকে হাতুড়িপেটা

নগরকান্দায় সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ করায় যুবদল নেতা খোরশেদ আহমেদকে হাতুড়িপেটা করা হয়েছে। তাঁকে উদ্ধার করে সোমবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ছবি: প্রথম আলো ফরিদপুরের নগরকান্দায় সারের ডিলারশিপ নিয়োগে অনিয়মের অভিযোগ করায় এক যুবদল নেতাকে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার রামনগর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। এ সময় যুবদল নেতাকে বাঁচাতে গেলে তাঁর তিন সমর্থককেও পিটিয়ে আহত করা হয়। আহত যুবদল নেতার নাম শেখ খোরশেদ আহমেদ ওরফে দোলন। তিনি রামনগর ইউনিয়নের দুলারডাঙ্গী গ্রামের বাসিন্দা এবং জেলা যুবদলের সদস্য। আহত অন্য তিনজন হলেন একই ইউনিয়নের উত্তর গোপীনাথপুর গ্রামের সুমন তালুকদার (৩৬), গোপালপুর গ্রামের ওয়াজেদ মোল্লা (৫০) ও বাড়ৈইডাঙ্গী গ্রামের মোস্তাক আহমেদ (৫০)। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সারের ডিলারশিপ পেতে নগরকান্দা উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে ১২ থেকে ১৫টি করে আবেদন জমা পড়ে। আবেদনপত্রগুলো যাচাই-বাছাই করে ২৪ সেপ্টেম্বর প্রতি ইউনিয়ন থেকে তিনজন করে ডিলারের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়। গত বৃহস্পতিবার প্রতিটি ইউনিয়নে একজন করে ডিলার মনোনীত করা হয়। পরদিন শুক্রবার সেই তালিকা প্রকাশিত হয়। এরপর বিভিন্ন ইউনিয়নে ডিলার নিয়োগ নিয়ে অসন্তোষ তৈরি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, রামনগর ইউনিয়নে সারের ডিলারশিপ পেতে আবেদন করেছিলেন আহত যুবদল নেতা খোরশেদ আহমেদ এবং একই ইউনিয়নের বাসিন্দা মান্নান মন্ডলের ছেলে শিবলী সাদিক ওরফে তুষার মন্ডল (৩০)। তাঁদের মধ্যে শিবলী সাদিককে ডিলার মনোনীত করা হয়। গত রোববার নগরকান্দা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বঞ্চিত ডিলাররা। সেখানে শিবলী সাদিক টাকা দিয়ে ডিলার হয়েছেন বলে অভিযোগ করেন যুবদল নেতা খোরশেদ আহমেদ। এর জেরে তাঁর ওপর হামলা হয় বলে অভিযোগ উঠেছে। খোরশেদের ভাই শেখ ফরিদ আহমেদ অভিযোগ করে বলেন, গতকাল সন্ধ্যায় বাজারে চায়ের দোকানে বসে ছিলেন খোরশেদ। তখন শিবলীর নেতৃত্বে ২০ থেকে ২৫ জন হাতুড়ি ও দেশি অস্ত্র নিয়ে অতর্কিতে তাঁর ওপর হামলা করেন। তিনি বলেন, ‘সারা জীবন বিএনপি করে আমরা বঞ্চিত হয়েছি। টাকার বিনিময়ে ডিলারশিপ নিয়োগ দেওয়া হয়েছে। আমার ভাই প্রতিবাদ করায় তাঁকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তাঁকে যারা বাঁচাতে গেছে প্রত্যেককেই পেটানো হয়েছে।’ অভিযোগের বিষয়ে শিবলী সাদিকের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে খুদে বার্তা পাঠালেও তিনি সাড়া না দেওয়ায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে রামনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল প্রথম আলোকে বলেন, সারের ডিলারশিপ নিয়োগ নিয়ে প্রতিবাদের জেরে এ মারামারি হয়েছে। আরও পড়ুন ফরিদপুরে সারের ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ ১১ অক্টোবর ২০২৬ মারামারির ঘটনায় আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি বলে জানিয়েছেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ। উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আলীমুজ্জামান বলেন, বঞ্চিত ডিলাররা যে অভিযোগ করেছেন, তার মধ্যে সত্যতা আছে। একজন নিবেদিতপ্রাণ বিএনপির কর্মীর সব যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁকে ডিলারশিপ না দিয়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগের কাউকে দিলেও তো ক্ষোভ তৈরি হবে। এখানেও তাই হয়েছে। আরও পড়ুন সারের ডিলার হয়েছেন এমপির ছেলে, ভগ্নিপতি ও ভাগিনার স্ত্রী ২০ ঘণ্টা আগে তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রতিটি ইউনিয়ন থেকে তিনজন করে যোগ্য প্রার্থীর নাম মন্ত্রণালয়ে পাঠিয়েছি। মন্ত্রণালয় যাঁদের যোগ্য মনে করেছে, তাঁদের নিয়োগ দিয়েছে। মনোনয়ন পাঠানোর পর আমাদের কোনো ভূমিকা ছিল না।’ তিনি বলেন, শুধু বিএনপির লোকদের নিয়োগ দিতে হবে, নীতিমালার কোথাও এমন কিছু নেই। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন হামলানগরকান্দাঅনিয়মসারমারধরঢাকা বিভাগফরিদপুর