জমি নিয়ে বিরোধ, বিজিবি সদস্যের বাড়িতে হামলা-ভাঙচুর
Why this classification
The article reports a specific physical attack on the home of a BGB member in Shibchar on 25 March 2026, with his mother beaten and injured and two people on the other side also hospitalised. The dispute is over land, and both parties allege the other side started the violence.
Killed
0
Injured
3
Summary
মাদারীপুরের শিবচরের উত্তর বাঁশকান্দি গ্রামে ২৫ মার্চ ২০২৬ (বুধবার) জমি নিয়ে বিরোধের জেরে বিজিবি সদস্য নাসিরউদ্দিন মাতুব্বরের বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। এ সময় বাধা দিলে তাঁর মা মমতাজ বেগম গুরুতর আহত হন, এবং উভয় পক্ষের মোট ৩ জন হাসপাতালে ভর্তি হন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
80% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 3
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 25/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
জমি নিয়ে বিরোধ, বিজিবি সদস্যের বাড়িতে হামলা-ভাঙচুর
জমি নিয়ে বিরোধ, বিজিবি সদস্যের বাড়িতে হামলা-ভাঙচুর Advertisement টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৬:৩৩ পিএম ছবি: যুগান্তর মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে এক বিজিবি সদস্যের বসতঘরে হামলার অভিযোগ ওঠেছে। বুধবার (২৫ মার্চ) বিকালে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের উত্তর বাঁশকান্দি গ্রামের বাসিন্দা বিজিবি সদস্য নাসিরউদ্দিন মাতুব্বরদের বাড়িতে এ ঘটনা ঘটে। হামলার ঘটনা অস্বীকার করে প্রতিপক্ষের লোকজন উলটো তাদের ওপর হামলার অভিযোগ তুলেছেন। এ ঘটনায় উভয়পক্ষের ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, বিজিবি সদস্য নাসিরউদ্দিনের সঙ্গে একই এলাকার জসিম শিকদার ও রফিক শিকদারদের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে ছয় মাস আগে একটি মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় নাসিরউদ্দিনের পরিবার থেকে মামলা করা হয়। সেই মামলায় বুধবার (২৫ মার্চ) মাদারীপুর আদালতে হাজিরা দিতে আসে আসামিপক্ষ। হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় আসামিপক্ষের ওপর বাদিপক্ষের লোকজন হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে আহত হয় দুইজন। পরে আসামিপক্ষ বাড়িতে গিয়ে ফের বিজিবি সদস্যের বসতঘরে হামলা ও ভাঙচুর করে। এ সময় বাধা দিলে নাসিরউদ্দিনের মা মমতাজ বেগমকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। মমতাজকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপরদিকে আসামিপক্ষেরও দুইজনকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে থানা পুলিশ। এ বিষয়ে নাসিরউদ্দিন বলেন, আমার বসতঘরে পরপর দুইবার হামলা ও ভাঙচুরের ঘটনা হয়েছে। আমি বিচার চাই। আর আমাদের পরিবারের নামে মিথ্যে অভিযোগ দিচ্ছে প্রতিপক্ষ। যার কোন ভিত্তি নেই। মামলার আসামি রফিক শিকদার বলেন,মাদারীপুর আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে নাসিরউদ্দিন আমাদের ওপর হামলা করেছে। আমাদের দুইজন হাসপাতালে ভর্তি। পরে নাসিরউদ্দিনের বাড়িঘরে কে বা কারা হামলা-ভাঙচুর চালিয়েছে তা জানা নেই। মাদারীপুরের শিবচর থানার ওসি আমির হোসেন সেরনিয়াবাত বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
