মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

AI-classifiedconfidence 94%

Why this classification

The article reports a concrete act of poisoning a pond that caused economic loss, which is a destructive act and meets the definition of violence. It occurred on 2026-06-27 in Naogaon, Bangladesh, within the 14‑day window, so it is classified as a violent incident.

Reported by:JugantorSingle source
26/06/26•Haydarabad Pond

Killed

0

Injured

0

Summary

২০২৬-০৬-২৭ তারিখে মহাদেবপুরের হায়দ্রাবাদে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৬০ হাজার টাকার মাছ নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারী আ. সালাম ও তার পুত্র সুজনের বিরুদ্ধে এমদাদুল, আজাদ ও রাসেলকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

94% · severity 3

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

আ. সালামসুজনএমদাদুলআজাদরাসেলওসি ওমর ফারুক

Affected infrastructure

Fish stockPond

Tags

Extortion

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 26/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 28/06/26open original ↗

মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ Advertisement মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ মহাদেবপুরে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে পুকুরে বিষ প্রয়োগ করে অর্ধলক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। উপজেলার হায়দ্রাবাদে শুক্রবার রাতে বিষ প্রয়োগের এ ঘটনা ঘটে। পুকুর মালিক হায়দ্রাবাদের আ. সালাম বাদী হয়ে একই গ্রামের এমদাদুল, আজাদ ও রাসেলের বিরুদ্ধে শনিবার সকালে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্র জানায়, আ. সালামের ছেলে সুজন গত বৃহস্পতিবার সকালে তাদের লিজকৃত পুকুরে জাল দিয়ে মাছ ধরে। পরে বাড়ির পার্শ^বর্তী অংশীদারী একটি পুকুরে জালটি ধোয়ার জন্য যায়। জাল ধোয়ার বিষয়টি এমদাদুল দেখতে পেয়ে মোবাইলে ভিডিও ধারণ করে। পরদিন শুক্রবার সন্ধ্যায় মাছ চুরির অভিযোগ এনে সুজনকে মারধর করে তার পুকুর ক্ষতি সাধন করার হুমকি-ধমকি প্রদান করে তারা। শুক্রবার রাতের কোনো এক সময় তারা ওই পুকুরে বিষ প্রয়োগ করে। শনিবার সকালে পুকুরে মাছের খাবার দিতে গেলে পোনাসহ সব মাছ মরে ভেসে থাকতে দেখেন। এতে তার প্রায় ৬০ হাজার টাকা ক্ষতি সাধন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, পুকুরে বিষ প্রয়োগের ঘটনার সঙ্গে তারা জড়িত নয়। মহাদেবপুর থানার ওসি ওমর ফারুক অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।