দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
Why this classification
The article describes a concrete physical clash and vandalism incident involving two groups of locals, resulting in injuries and damage to vehicles, which occurred within the valid timeframe in Bangladesh.
Killed
0
Injured
5
Summary
০৭ অক্টোবর ২০২৬ তারিখে রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আম ও মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এই সংঘর্ষে উভয়পক্ষের পাঁচজন আহত হন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 4
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 5
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 06/10/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ | ০৮:৩৬ | প্রিন্ট সংস্করণ গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার কেডিসিপাড়ায় (শান্তিপাড়া) আম ও মাদক ব্যবসায়ীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে হামলার মুখে পড়েন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান। এ সময় ইটপাটকেলের আঘাতে তাঁর সরকারি গাড়িটির গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষে উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে রহনপুর রেলওয়ে স্টেশনসংলগ্ন কেডিসিপাড়ায় এ সংঘাতের সূত্রপাত ঘটে। আহতদের মধ্যে কামরুল, শাম মোহাম্মদ, মাইনুল, ফারুক ও রিফাত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। রহনপুর রেলস্টেশন বাজার আম আড়তদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক নাসিরউদ্দীন জানান, কেডিসিপাড়াকে মাদক ও অসামাজিক কার্যকলাপমুক্ত করার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ব্যবসায়ীরা অবস্থান নিলে স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ীরা তাদের ওপর চড়াও হয়। ব্যবসায়ীদের অভিযোগ, স্থানীয় প্রভাব বিস্তারকারী যুবদল নেতা আব্দুল্লাহর অনুসারীরা এ সশস্ত্র হামলায় নেতৃত্ব দেয়। তবে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেবল মাদক ইস্যু নয়–রেলস্টেশন এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়ে আম আড়তদার সমিতির সঙ্গে স্থানীয় বাসিন্দাদেরও দ্বন্দ্বে দিনভর উত্তেজনা বিরাজ করছিল। রাতে তা প্রকাশ্য সংঘর্ষে রূপ নেয়। এ সময় একাধিক মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটে। ইউএনও জিল্লুর রহমান বলেন, ‘মাদক ব্যবসায়ীদের হামলায় আহত এক ব্যবসায়ীকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা দিই। এ সময় অন্ধকার থেকে কয়েকজন ইটপাটকেল নিক্ষেপ করলে আমার গাড়ির গ্লাস ভেঙে যায়। ঘটনায় জড়িতদের শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ অভিযোগ প্রসঙ্গে যুবদল নেতা আব্দুল্লাহ বলেন, ‘আমি স্টেশনের শান্তিপাড়া এলাকায় কোনো অসামাজিক বা মাদক ব্যবসার সঙ্গে যুক্ত নই। আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। তবে অতীতে রাজনৈতিক কারণে থানায় একটি জিডি হয়েছিল।’ - বিষয় : - আহত
গোমস্তাপুরে মাদক ব্যবসায়ীদের হামলা নারীসহ আহত ১০
গোমস্তাপুরে মাদক ব্যবসায়ীদের হামলা নারীসহ আহত ১০ ইউএনওর গাড়ি আক্রান্ত Advertisement গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় নারীসহ ১০ জন আহত হয়েছেন। আহতরা মাদক নির্মূল কমিটির সদস্য। পরিস্থিতি জানতে ঘটনাস্থলে যাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমানের গাড়িও হামলার শিকার হয়। তার গাড়ির কাচ ভেঙে যায়। মঙ্গলবার রাতে রহনপুর রেলস্টেশনসংলগ্ন কেডিসিপাড়ায় (শান্তিপাড়া) এ ঘটনা ঘটে। আহতরা হলেন-কামরুল, শাম মোহাম্মদ, মাইনুল, ফারুক ও রিফাত। অন্যরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মাদক নির্মূল কমিটির সদস্য সচিব ও রহনপুর আম আড়তদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন জানান, কেডিসিপাড়াকে (শান্তিপাড়া) মাদক ও অসামাজিক কার্যকলাপমুক্ত করতে আমরা কাজ করছি। এরই অংশ হিসাবে কাজ করার সময় যুবদল নেতা আবদুল্লাহর লোকজন আমাদের সদস্যদের ওপর হামলা চালায়। এসময় নারীসহ ১০ জন আহত হন। ইউএনও ঘটনাস্থলে এলে তার গাড়িও হামলার শিকার হয়। ইউএনও জানান, শান্তিপাড়ায় আম ও মাদক ব্যবসায়ীদের মধ্যে দ্বন্দ্বের জেরে মঙ্গলবার দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। পরিস্থিতি দেখতে রাতে আমরা সেখানে যাই। তখন মাদক ব্যবসায়ীরা আম ব্যবসায়ীদের ওপর হামলা চালায়। এক আম ব্যবসায়ী আহত হন। তাকে হাসপাতালে নেওয়ার পথে ফের হামলায় ৫ জন আহত হন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
