বরিশাল বীরগঞ্জ ও শাজাহানপুরে তিন লাশ উদ্ধার

AI-classifiedconfidence 80%

Why this classification

This article reports several separate incidents, but only the Dinajpur case is a violent act: a teenager who went missing on 1 October was found dead in a paddy field, and his father says he was killed by unidentified people. The Barishal body and the Bogura death were excluded because no violent cause was reported; the Bogura man is believed to have died in an accident while fishing.

Reported by:JugantorProthom AloCorroborated · 2 sources
07/10/26•মোহাম্মদপুর সেনপাড়া গ্রামের ধানখেত

Killed

1

Injured

0

Summary

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর সেনপাড়া গ্রামের একটি ধানখেত থেকে ১ অক্টোবর থেকে নিখোঁজ প্রশান্ত রায় নামের এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের বাবার অভিযোগ, দুর্বৃত্তরা ছেলেকে হত্যা করে ধানখেতে ফেলে গেছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

80% · severity 7

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

প্রশান্ত রায় (নিহত কিশোর)রমেশ চন্দ্র রায় (নিহতের বাবা)দুর্বৃত্তরা (অজ্ঞাত)

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 07/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Jugantor · 08/10/26open original ↗

বরিশাল বীরগঞ্জ ও শাজাহানপুরে তিন লাশ উদ্ধার

বরিশাল বীরগঞ্জ ও শাজাহানপুরে তিন লাশ উদ্ধার Advertisement যুগান্তর ডেস্ক প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ বরিশাল, বগুড়ার শাজাহানপুর ও দিনাজপুরের বীরগঞ্জে তিন লাশ উদ্ধার করা হয়েছে। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান- বরিশালে নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে নগরীর চরআবদানী এলাকা থেকে লাশটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিম কুমার শিকদার। তিনি বলেন, বেলতলা খেয়াঘাটসংলগ্ন চরআবদানী নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা হাসপাতালে ময়নাতন্তের জন্য পাঠানো হয়েছে। বগুড়ায় শাজাহানপুরে সাজ্জাদ আলী নামে এক মাছ শিকারির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার ছোট বেলাইল ঈদগাহ মাঠসংলগ্ন জমি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তার বাবার নাম আবেদ আলী। তিনি মঙ্গলবার রাতে মাছ শিকারের জন্য বগুড়া সদরের ছোট বেলাইল ঈদগাহ মাঠসংলগ্ন জমিতে গিয়েছিলেন। বুধবার সকালে জমিতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা, মাছ শিকার করতে গিয়ে কোনো দুর্ঘটনায় তার মৃত্যু হয়ে থাকতে পারে। দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের সাত দিন পর প্রশান্ত রায় নামে এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রশান্ত উপজেলার বানিয়াপাড়া গ্রামের রমেশ চন্দ্র রায়ের ছেলে। বুধবার বিকালে উপজেলার মোহাম্মদপুর সেনপাড়া গ্রামের একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, ১ অক্টোবর বিকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি প্রশান্ত। বুধবার দুপুরে এলাকার এক নারী ধানখেতে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে অর্ধগলিত লাশটি দেখতে পান। পরে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। মৃতের বাবা বলেন, ছেলেকে হত্যার পর ধানখেতে ফেলে গেছে দুর্বৃত্তরা। সুষ্ঠু তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তিনি।

Source 2: Prothom Alo · 29/04/26open original ↗

দিনাজপুরে ডাকাতি মামলার আসামি স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের ৬ নেতা-কর্মীকে বহিষ্কার

দিনাজপুরের বিরামপুর উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সোনা ডাকাতির মামলায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছেছবি : পুলিশের সৌজন্যে দিনাজপুরের বিরামপুরে ব্যবসায়ীকে জিম্মি করে প্রায় সোয়া আট ভরি সোনা ডাকাতির অভিযোগ ওঠার পর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ছয় নেতা-কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে স্বেচ্ছাসেবক দল দিনাজপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রাজু মুন্সী ও ছাত্রদলের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রায়হান আলীর সই করা তিনটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত ব্যক্তিরা হলেন স্বেচ্ছাসেবক দলের বিরামপুর পৌর শাখার যুগ্ম আহ্বায়ক মো. আশিক; ছাত্রদলের বিরামপুর পৌর শাখার যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান ও সদস্য সাগর রহমান; বিরামপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের কর্মী আল রেহমান, মো. সানি ও আরিফুল ইসলাম। এর আগে গত সোমবার সন্ধ্যায় বিরামপুর উপজেলার দুর্গাপুর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এক সোনা ব্যবসায়ীকে দেশীয় অস্ত্র দেখিয়ে জিম্মি করা হয়। পরে তাঁর কাছ থেকে সোনা লুট করা হয়। এ ঘটনায় আশিক, সাগর, আল রেহমান ও আরিফুলকে আটক করে পুলিশ। এ ঘটনায় গতকাল দুপুরে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও তিন-চারজনের বিরুদ্ধে বিরামপুর থানায় একটি ডাকাতির মামলা হয়। পরে পুলিশ ওই মামলায় চারজনকে গ্রেপ্তার দেখায়। ওই দিন দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বহিষ্কারের পৃথক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বেচ্ছাসেবক দলের বিরামপুর পৌর শাখার যুগ্ম আহ্বায়ক মো. আশিক; ছাত্রদলের বিরামপুর পৌর শাখার যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান ও সদস্য সাগর রহমান; ছাত্রদলের বিরামপুর সরকারি কলেজ শাখার কর্মী আল রেহমান, মো. সানি ও আরিফুল ইসলামকে তাঁদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন বহিষ্কারবিএনপিরাজনীতিছাত্রদলবিরামপুররংপুর বিভাগদিনাজপুর