জমি নিয়ে বিরোধে বাউফলে দুপক্ষের সংঘর্ষে কৃষক খুন

AI-classifiedconfidence 90%

Why this classification

This is a specific incident on 31 March 2026 in which a land dispute in Baufal, Patuakhali led to a physical clash between two groups of local men. The clash left one man, Ujjal Karmakar, dead, and another man, Firoz Gazi, was beaten and injured.

Reported by:JugantorSingle source
31/03/26•চন্দ্রদ্বীপের চরওয়াডেল এলাকা, বাউফল

Killed

1

Injured

1

Summary

পটুয়াখালীর বাউফলে চন্দ্রদ্বীপের চরওয়াডেল এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) বিকালে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে আহত উজ্জল কর্মকারকে সন্ধ্যায় বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

ফিরোজ গাজী (কৃষক, জমি লিজ নিয়ে তরমুজ চাষি)মিজানুর রহমান (জমির দাবিদার)উজ্জল কর্মকার (মিজানুরের সহযোগী, নিহত)ফয়সাল (জমির মালিক বলে উল্লেখিত ব্যক্তি)ওসি সিরাজুল ইসলাম

Tags

Land DisputeMurder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 31/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 01/04/26open original ↗

জমি নিয়ে বিরোধে বাউফলে দুপক্ষের সংঘর্ষে কৃষক খুন

জমি নিয়ে বিরোধে বাউফলে দুপক্ষের সংঘর্ষে কৃষক খুন Advertisement বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ বাউফলে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে উজ্জল কর্মকার নামে এক ব্যক্তি খুন হয়েছেন। মঙ্গলবার বিকালে চন্দ্রদ্বীপের চরওয়াডেল এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ফয়সাল নামের এক ব্যক্তির কাছ থেকে কৃষক ফিরোজ গাজী জমি লিজ নিয়ে তরমুজ চাষ করেন। মিজানুর নামের এক ব্যক্তি দলবল নিয়ে ওই চরে গিয়ে নিজের জমি দাবি করেন। বিষয়টি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ফিরোজ গাজীকে পিটিয়ে জখম করে তার দলবল। খবর পেয়ে ফিরোজ গাজীর আত্মীয়-স্বজন মিজানুর রহমান ও তার সহযোগীদের মারধর করেন। আহত অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় মিজানুর রহমানের সহযোগী উজ্জল কর্মকারকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফিরোজ গাজী বলেন, আমি লিজ নিয়ে জমিতে তরমুজ চাষ করেছি। মিজান দলবল নিয়ে এসে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় আমাকে মারধর করে। মিজানুর রহমান বলেন, ওই জমি আমার। আমার জমিতে জোরপূর্বক ফিরোজ গাজী তরমুজ চাষ করেছেন। আমি জমিতে গেলে ফিরোজ গাজী দলবল নিয়ে আমাদের ওপর সশস্ত্র হামলা করে। ওসি সিরাজুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।