মাদারীপুরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় শ্বশুরবাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ

AI-classifiedconfidence 92%

Why this classification

This is a specific, recent incident: a housewife in Madaripur was allegedly strangled by her in-laws on 8 March 2026 after refusing her father-in-law's advances, and that night local residents looted and set fire to the in-laws' two-storey house using petrol. The killing and the arson are both concrete violent acts, and the event took place in Bangladesh.

Reported by:JugantorSingle source
08/03/26•উত্তর মহিষেরচর, পাঁচখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড

Killed

1

Injured

0

Summary

রোববার (৮ মার্চ ২০২৬) রাতে মাদারীপুর সদর উপজেলার উত্তর মহিষেরচরে গৃহবধূ সাথী আক্তারের মৃত্যুর প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী তার শ্বশুরবাড়ি ভাঙচুর, লুটপাট করে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। অভিযোগ, শ্বশুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় একই দিন সকালে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

92% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

সাথী আক্তার (নিহত গৃহবধূ)শ্বশুর (অভিযুক্ত)শ্বশুরবাড়ির লোকজন (অভিযুক্ত)বিক্ষুব্ধ এলাকাবাসী

Affected infrastructure

শ্বশুরবাড়ির দোতলা ভবনবসতঘরলুট হওয়া মালামাল

Tags

Domestic ViolenceSexual Harassment

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 08/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 09/03/26open original ↗

মাদারীপুরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় শ্বশুরবাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ

মাদারীপুরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় শ্বশুরবাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ Advertisement টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১২:১৯ পিএম নিহত সাথী আক্তার ও তার শ্বশুর। ছবি: যুগান্তর মাদারীপুরে গৃহবধূ সাথী আক্তারের মৃত্যুর ঘটনায় শ্বশুরবাড়ি ভাঙচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধরা। রোববার (৮ মার্চ) রাত ৯টার দিকে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর মহিষেরচর এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানান, সদর উপজেলার উত্তর মহিষেরচর গ্রামের গোলাম বেপারীর ছেলে কাইয়ুম বেপারীর সঙ্গে ৭ মাস আগে বিয়ে হয় একই এলাকার ওহিদুল খাঁর মেয়ে সাথী আক্তারের। বিয়ের তিন দিনের মাথায় কাইয়ুম জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমান। এরপর গৃহবধূর ওপর নজর পড়ে শ্বশুরের। দেন মানসিক যন্ত্রণা ও কুপ্রস্তাবও। স্বজনদের অভিযোগ, শ্বশুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রোববার সকালে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে শ্বশুরবাড়ির লোকজন। খবর পেয়ে বেলা ১১টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এরই মধ্যে সম্পন্ন হয়েছে নিহতের ময়নাতদন্তও। এ ঘটনার জেরে রাতে সাথীর শ্বশুরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে বিক্ষুব্ধরা। পরে বসতঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নৌপথ থাকায় বিকল্প সড়কে ঘুরে যেতে ফায়ার সার্ভিসের সময় লাগে দ্বিগুণ। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই দোতলা ভবনসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এর আগেই বসতঘর পুড়ে যায়। ধারণা করা হচ্ছে, পেট্রোল দিয়ে আগুন ধরিয়েছে দুর্বৃত্তরা।’ মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ‘গৃহবধূর মৃত্যুর ঘটনা কেন্দ্র করে তার শ্বশুরবাড়িতে আগুন দেওয়া হয়েছে বিক্ষুব্ধদের দ্বারা। খবর পেয়ে সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ ব্যাপারে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।’