শাশুড়ির পরকীয়া ফাঁস করে দেওয়ায় গৃহবধূর চরম পরিণতি
Why this classification
This is a single, concrete incident in Shahjadpur, Sirajganj, where a 22-year-old married woman was allegedly tortured and strangled to death by her husband and in-laws on the night of 12 May 2026. Her body was then hung to make it look like suicide, and it was found on 13 May. A murder with a body discovered is included under violence, and the event falls within the 14-day window.
Killed
1
Injured
0
Summary
সিরাজগঞ্জের শাহজাদপুরে ১২ মে রাতে শাশুড়ির পরকীয়া ফাঁস করে দেওয়ায় তাসলিমা খাতুন (২২) নামে এক গৃহবধূকে নির্যাতন ও শ্বাসরোধে হত্যা করা হয় এবং লাশ ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করা হয়। ১৩ মে সকালে লাশ উদ্ধার হওয়ার পর স্বামী, শ্বশুর, শাশুড়িসহ পরিবারের সদস্যরা পালিয়ে গেছে।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
93% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 13/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
শাশুড়ির পরকীয়া ফাঁস করে দেওয়ায় গৃহবধূর চরম পরিণতি
শাশুড়ির পরকীয়া ফাঁস করে দেওয়ায় গৃহবধূর চরম পরিণতি Advertisement শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৮:১১ পিএম সিরাজগঞ্জের শাহজাদপুরে শাশুড়ির পরকীয়া দেখে তা ফাঁস করে দেওয়ায় তাসলিমা খাতুন নামে এক গৃহবধূকে নির্যাতন ও শ্বাসরোধে হত্যার পর লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে ওই গৃহবধূর শাশুড়ি রহিমা খাতুন ও পরিবারের অন্য সদস্যরা বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। বুধবার (১৩ মে) সকালে শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু গ্রামে এ নৃশংস হত্যার ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। তাসলিমা খাতুন (২২) বৃ-আঙ্গারু গ্রামের মমিনের ছেলে উজ্জ্বল হোসেনের স্ত্রী ও একই গ্রামের তাহের মণ্ডলের মেয়ে। তাসলিমা খাতুনের বাবা তাহের মণ্ডল ও এলাকাবাসী জানান, ৮ বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাসলিমা ও উজ্জ্বলের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন ভালোভাবেই চলছিল। তাদের সংসারে দুইটি সন্তান রয়েছে। সম্প্রতি তাসলিমা খাতুন তার শাশুড়ি রহিমা খাতুনের পরকীয়ার সম্পর্ক দেখে ফেলে পরিবারের সদস্যদের জানান। এতে ক্ষুব্ধ হয়ে তার স্বামী, শ্বশুর ও শাশুড়ি নির্যাতন শুরু করেন। মঙ্গলবার (১২ মে) রাতে তাসলিমাকে শ্বাসরোধে হত্যার পর লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করেন। কিন্তু নিহত গৃহবধূর শরীরে নির্যাতনের আলামত দেখে সবার মনে সন্দেহ শুরু হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সত্য ঘটনা ফাঁস হয়ে গেলে স্বামী, শ্বশুর, শাশুড়িসহ পরিবারের সবাই বাড়িঘর ফেলে উধাও হয়ে যায়। এ ঘটনা সবার মাঝে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ বিষয়ে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের জানান, লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের গলার দাগ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা আত্মহত্যা নয়। তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
