দিনাজপুরে এনসিপি নেতাকে সাময়িক বহিষ্কার

AI-classifiedconfidence 89%

Why this classification

This incident was classified as criminal violence in Dinajpur. Parties reported: National Citizen Party (NCP), Civilians. Reported by 2 sources.

Reported by:Ajker PatrikaProthom AloCorroborated · 2 sources
04/05/26•Fulbari

Killed

0

Injured

0

Summary

দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যবসায়ী দেলোয়ার হোসেন মামুনকে অপহরণ ও সাড়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে এনসিপি নেতা জাকির আহম্মেদকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ৪ মে ২০২৬ তারিখে ভুক্তভোগী ব্যবসায়ী এ নিয়ে সংবাদ সম্মেলন করেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

89% · severity 4

Parties involved

National Citizen Party (NCP)Civilians

Tags

RobberyExtortion

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 04/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Ajker Patrika · 06/05/26open original ↗

দিনাজপুরে এনসিপি নেতাকে সাময়িক বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের সুনাম ক্ষুণ্ন করার অভিযোগে দিনাজপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সদস্য ও ফুলবাড়ী উপজেলা যুগ্ম সমন্বয়কারী জাকির আহম্মেদকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৫ মে) এনসিপি দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক আ হ ম শামসুল মুক্তাদির ও সদস্যসচিব (ভারপ্রাপ্ত) ইমরান চৌধুরী নিশাদ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য নিশ্চিত করেছেন। চিঠিতে বলা হয়, ‘গণমাধ্যমের বরাতে আপনার বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উত্থাপিত হয়েছে। যা দলের সুনাম ক্ষুণ্ন করেছে। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় আপনাকে দলের সকল প্রকার সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। এই বহিষ্কার আদেশ (৫ মে) থেকে কার্যকর হবে। একই সঙ্গে আপনাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তার লিখিত ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে দিনাজপুর জেলা কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর প্রদান করার জন্য নির্দেশ দেওয়া হলো।’ উল্লেখ্য, দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের ব্যবসায়ী দেলোয়ার হোসেন মামুনকে অপহরণসহ সাড়ে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে এনসিপি নেতা জাকির আহম্মেদের বিরুদ্ধে সম্প্রতি একটি মামলা করা হয়েছে। গত সোমবার এ ব্যাপারে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ব্যবসায়ী। সংবাদ সম্মেলনের খবরটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলে এনসিপি জেলা কমিটি এই বহিষ্কার আদেশ প্রদান করে।এনসিপি যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. আব্দুল আহাদ আজকের পত্রিকাকে বলেন, ‘যেহেতু জাকির আহম্মেদের বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা তাকে বহিষ্কার করেছি। অভিযোগের সত্যতা পুলিশ প্রমাণ করবে। আমরা ব্যবস্থা নেব। আমরা সব সময় যে অপরাধী তার শাস্তির পক্ষে এবং যে ভিকটিম তার পক্ষে আছি। এটা নিয়ে কোনো ধরনের কোনো ধোঁয়াশা নাই। অপরাধী আমার দল বা কোনো দলের, সেটা বিষয় নয়, সে যে দলেরই হোক কিংবা আমি নিজে হলেও এর বিচার আমরা নিশ্চিত করব।’

Source 2: Prothom Alo · 19/07/26open original ↗

দিনাজপুরে ছাত্রলীগ নেতাকে আটকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

দিনাজপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে দেয় ছাত্রদলের নেতা–কর্মীরা। গতকাল শনিবার রাতেছবি: প্রথম আলো দিনাজপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন কর্মীর বিরুদ্ধে। গতকাল শনিবার রাত নয়টার দিকে শহরের সরকারি কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত পৌনে একটার দিকে ওই নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ অস্বীকার করেছে ছাত্রদল। আটক ছাত্রলীগ নেতার নাম গোলাম মুর্শিদ (৩০)। তিনি বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। পাশাপাশি দিনাজপুর জজ কোর্টে এক আইনজীবীর সহকারী হিসেবে কাজ করেন। ভুক্তভোগী ও তাঁর পরিবারের ভাষ্য, শনিবার সন্ধ্যায় মুর্শিদ তাঁর চাচার ব্যক্তিগত গাড়ি মেরামতের জন্য দিনাজপুর শহরের মির্জাপুর টার্মিনাল এলাকার একটি গ্যারেজে যান। রাত নয়টার দিকে দিনাজপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের এক কর্মী তাঁকে কল করে কলেজ মোড়ে ডাকেন। পরে গোলাম মুর্শিদকে ধরে কলেজ শাখা ছাত্রদলের কর্মী আব্দুল্লাহ আল আমান ও আসিফ শাহরিয়ার চৌধুরী কলেজের প্রধান ছাত্রাবাসে নিয়ে যান। সেখানে তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তাঁর মুঠোফোন থেকে পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করা হয়। পরিবার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করা হয়। পরিবারের দাবি, এ সময় কলেজ শাখা ও জেলা ছাত্রদলের নেতাদের মধ্যে বিষয়টি জানাজানি হয়। পরে রাত পৌনে একটার দিকে কলেজের উত্তর গেটেও তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কলেজ শাখা ছাত্রদলের কর্মী (সভাপতি প্রার্থী) আব্দুল্লাহ আল আমান। তিনি বলেন, ‘মুর্শিদ তাঁর এলাকা বীরগঞ্জ থেকে পালিয়ে বেশ কিছুদিন ধরে শহরেই থাকেন। মাসখানেক আগে থেকে শহরের বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নেতা–কর্মীদের নিয়ে মিটিং করে আসছেন। শনিবার রাতে তাঁরা প্রাইভেট কারে চারজন ছিলেন। বীরগঞ্জ এলাকায় বাড়ি ও সরকারি কলেজে পড়ে এমন কয়েকজন তাঁদের আটক করলে তিনজন পালিয়ে যান। পরে মুর্শিদকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।’ চাঁদা চাওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, এখানে চাঁদা চাওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া হাবিব। মুঠোফোনে তিনি বলেন, ‘ওরা কয়েকজন বীরগঞ্জ থেকে আসে, শহরে মিছিল করে চলে যায়। দুই দিন আগে পাঁচবাড়ি এলাকায় মিছিল করেছে। ওই মিছিলে সেও (গোলাম মুর্শিদ) ছিল, ছবি–ভিডিও আছে। সে কারণে কলেজ শাখা ছাত্রদলের ছেলেরাই ওকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।’ চাঁদার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, অভিযোগটা ঠিক নয়। দিনাজপুর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, ছাত্রলীগের এক নেতার আটকের খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। রাতে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অভিযোগগুলো যাচাই-বাছাই করে আটক ওই নেতার নামে কোনো মামলা আছে কি না খতিয়ে দেখা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন ছাত্রদলরংপুর বিভাগচাঁদাবাজিদিনাজপুরছাত্রলীগঅভিযোগ