মান্দায় চাঁদা না দেওয়ায় হাতুড়িপেটা

AI-classifiedconfidence 74%

Why this classification

This incident was classified as criminal violence in Naogaon. Parties reported: Raju Ahmed and associates, Sarwar Jahan. Reported casualties: 0 killed and 1 injured. Reported by 1 source.

Reported by:Prothom AloJugantorCorroborated · 2 sources
22/03/26•Kaligram, Manda

Killed

0

Injured

1

Summary

২০২৬ সালের ২২ মার্চ নওগাঁর মান্দা উপজেলায় এক লাখ টাকা চাঁদা না দেওয়ায় সারওয়ার জাহান নামে এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

74% · severity 5

Parties involved

Raju Ahmed and associatesSarwar Jahan

Tags

ExtortionLand Dispute

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 22/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Jugantor · 25/03/26open original ↗

মান্দায় চাঁদা না পেয়ে হাতুড়িপেটা

মান্দায় চাঁদা না পেয়ে হাতুড়িপেটা প্রতিবাদে মহাসড়ক অবরোধ Advertisement নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ মান্দায় লাখ টাকা চাঁদা না দেওয়ায় সারওয়ার জাহান উজ্জল নামে এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রাজু মেম্বার ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। মঙ্গলবার নওগাঁ-রাজশাহী মহাসড়কের উত্তরা ডিগ্রি কলেজ মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করে। জানা যায়, ভুক্তভোগী সারওয়ার জাহান উজ্জল উপজেলার চকভালাই গ্রামের বাসিন্দা। তিনি প্রায় এক বছর আগে কির্তলী গ্রামের প্রসাদ ও তাপসের কাছ থেকে তাদের বসতবাড়ি কিনে নেন। বাড়ি কেনার বেশ কিছুদিন পর থেকে উজ্জলের কাছে কালীগ্রাম গ্রামের নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য অভিযুক্ত রাজু আহমেদ ও তার সহযোগীরা এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। রোববার (২২ মার্চ) দুপুরে রাজু আহমেদ ও তার ১০-১২ জন সহযোগী উজ্জলকে আটক করে কালীগ্রাম উপস্বাস্থ্য কেন্দ্রের পেছনে নিয়ে গিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে থেঁতলে দেয়। পরে তাকে মৃত ভেবে ফেলে রেখে যায়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত ইউনিয়ন পরিষদের সদস্য অভিযুক্ত রাজু আহমেদ গা ঢাকা দেন। এ বিষয়ে মন্তব্য জানতে তার মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি বলেন, অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

Source 2: Prothom Alo · 22/03/26open original ↗

মান্দায় চাঁদা না দেওয়ায় হাতুড়িপেটা

নওগাঁর মান্দা উপজেলায় চাঁদা না দেওয়ায় একজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মুমূর্ষু অবস্থায় আহত ব্যক্তিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের কালীগ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম সারওয়ার জাহান (৪৫)। তিনি কালীগ্রামের কছিম উদ্দিন প্রামাণিকের ছেলে। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তি হলেন কালীগ্রাম গ্রামের রাজু আহমেদ (৫০)। দলবল নিয়ে তিনি সারওয়ারের ওপর এ হামলা করেন। আহত সারওয়ারের স্ত্রী সাথী আক্তার বলেন, ‘প্রায় এক বছর আগে কালীগ্রামের প্রসাদ কুমার ও তাপস কুমারের কাছ থেকে তাঁদের বসতবাড়ি কিনে নেওয়া হয়। বাড়ি কেনার কিছুদিন পর থেকে অভিযুক্ত রাজু আহমেদ ও তাঁদের সাঙ্গোপাঙ্গরা এক লাখ টাকা চাঁদা দাবি করছিলেন। একই দাবিতে ঈদের আগের দিন বিকেলে রাজু আহমেদের নেতৃত্বে তাঁর লোকজন আমাদের বাড়ি ঘিরে রাখেন। পরে স্থানীয় লোকজনে চাপের মুখে তাঁরা পিছু হটেন। আজ দুপুর ১২টার দিকে একই দাবিতে রাজু ও শহিদুল ইসলামের নেতৃত্বে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী কালীগ্রাম উপস্বাস্থ্য কেন্দ্রের পেছনে আমার স্বামীকে ধরে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা থতলে দেয়।’ নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, হামলাকারীরা হাতুড়ি দিয়ে সারওয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে তাঁকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে জানতে রাজু আহমেদের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়। তাই তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা বলেন, বিষয়টি জানা নেই, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন মারধররাজশাহী বিভাগনওগাঁমান্দাচাঁদাবাজিঅপরাধ