সিরাজদিখানে গৃহবধূকে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ
Why this classification
The report describes a specific, recent case in which a married woman filed a police complaint alleging ongoing physical abuse, mental torture and death threats by her husband and in-laws over dowry demands. Although the article does not describe a single dated assault, the physical abuse and threats are concrete allegations made through a formal police complaint, so the case is classified as a violence incident.
Killed
0
Injured
0
Summary
মুন্সীগঞ্জের সিরাজদিখানে যৌতুকের দাবিতে স্বামী জনি বালা ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এক গৃহবধূকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে শনিবার (২৮ মার্চ ২০২৬) থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত জনি বালা নির্যাতনের অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তার স্ত্রী বঁটি-দা নিয়ে তার মাকে কোপাতে এসেছিলেন।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
80% · severity 4
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 28/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
আত্মরক্ষায় ব্লেড নিয়ে ঝাঁপিয়ে পড়েন গৃহবধূ
আত্মরক্ষায় ব্লেড নিয়ে ঝাঁপিয়ে পড়েন গৃহবধূ মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৩১ মার্চ ২০২৬ | ০৮:৫৮ | আপডেট: ৩১ মার্চ ২০২৬ | ১০:২৭ | প্রিন্ট সংস্করণ মুন্সীগঞ্জের গজারিয়ায় মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গত শনিবার সন্ধ্যায় বাউশিয়া ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। সম্ভ্রম বাঁচাতে ওই গৃহবধূ ব্লেড দিয়ে পাল্টা আঘাত করলে অভিযুক্ত ব্যক্তি আহত হয়ে আত্মগোপনে রয়েছেন। জানা গেছে, টেকপাড়া পূর্বপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক হাতেম আলী জমি-সংক্রান্ত বিরোধ মীমাংসার আশ্বাস দিয়ে ওই গৃহবধূর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে গৃহবধূ যখন রান্নার কাজ সেরে ঘরে ফেরেন, তখন সুযোগ বুঝে হাতেম আলী তাঁর ঘরে প্রবেশ করেন। পাশের কক্ষে সন্তানরা পড়তে থাকায় অভিযুক্ত ব্যক্তি গৃহবধূর মুখ চেপে ধরে শ্লীলতাহানির চেষ্টা চালায়। ভুক্তভোগী গৃহবধূ বলেন, ‘উদ্দেশ্য বেগতিক দেখে আমি আত্মরক্ষার্থে হাতের কাছে থাকা ব্লেড তুলে নিই। ধস্তাধস্তির একপর্যায়ে সম্ভ্রম বাঁচাতে আমি তাঁর শরীরের নিম্নাংশে আঘাত করি। লোকলজ্জার ভয়ে সে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।’ হাতেম আলী একটি বেসরকারি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে পলাতক রয়েছেন। স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান জানান, মসজিদ কমিটির দায়িত্বশীল একজন ব্যক্তির কাছ থেকে এমন ন্যক্কারজনক আচরণ কোনোভাবেই কাম্য নয়। তাঁকে দ্রুত কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে। উপযুক্ত বিচার চান তারা। গজারিয়া থানার ওসি হাসান আলীর ভাষ্য, একটি লিখিত অভিযোগ পেয়েছেন তারা। প্রাথমিক তদন্তে জানা গেছে জমি নিয়ে বিরোধ মিটিয়ে দেওয়ার কথা বলে ওই ব্যক্তির ঘরে প্রবেশ এবং শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। - বিষয় : - গৃহবধূ
সিরাজদিখানে গৃহবধূকে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ
সিরাজদিখানে গৃহবধূকে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ Advertisement সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ সিরাজদিখান কেয়াইনের লক্ষ্মীবিলাশ এলাকায় এক গৃহবধূকে যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার দুপুরে ভুক্তভোগী গৃহবধূ সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১০ জুলাই জয়া মন্ডলের সঙ্গে শ্রীনগর উপজেলার ষোলঘড় বালা গ্রামের ধীরেন চন্দ্র বালার ছেলে জনি বালার বিয়ে হয়। বিয়ের সময় কনের পরিবার থেকে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, ৯ ভরি স্বর্ণালংকার, একটি ৪৩ ইঞ্চি টেলিভিশনসহ বিভিন্ন আসবাবপত্র পণ হিসাবে প্রদান করা হয়। ভুক্তভোগীর অভিযোগ-বিয়ের পর থেকেই স্বামী জনি বালা ও তার পরিবারের সদস্যরা অতিরিক্ত যৌতুকের দাবিতে তাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। তার আশঙ্কা, যে কোনো সময় তার এবং তার সন্তানের ক্ষতি করা হতে পারে। এ অবস্থায় তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত জনি বালা বলেন, আমি আমার স্ত্রীকে নির্যাতন ও প্রাণনাশের হুমকি দেইনি বরং ছোট মাছ কিনে আনায় সে আমার মাকে বঁটি দা দিয়ে কোপাতে এসেছিল। এ বিষয়ে থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
