হাজীগঞ্জে বোগদাদ ও আইদি বাস ভাঙচুর আহত অর্ধশত

AI-classifiedconfidence 85%

Why this classification

This is a specific, recent incident on 20 May 2026 in which unidentified attackers vandalised 33 buses and beat transport workers, leaving about 50 injured. It is a concrete act of physical violence and destruction, not a statement or statistical summary.

Reported by:JugantorSingle source
20/05/26•Balakhal Bazar, Hajiganj Pourashava

Killed

0

Injured

50

Summary

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বাজারে ২০ মে ২০২৬ (বুধবার) সন্ধ্যায় দুষ্কৃতকারীরা বোগদাদ ও আইদি পরিবহণের বাসে অতর্কিত হামলা চালিয়ে ৩৩টি গাড়ি ভাঙচুর করে এবং শ্রমিকদের মারধর করে। এতে প্রায় ৫০ জন শ্রমিক আহত হন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 6

Perpetrator side

Unknown

Victim side

Unknown

Other actors

Bogdad supervisor YusufBalakhal Bazar Traders' Association General Secretary Jahangir Alam BepariActing OC of Hajiganj Thana Abdul MannanHajiganj UNO Ibne Al Zayed

Affected infrastructure

busesvehicles of Bogdad Transportvehicles of IDI Transport

Tags

Extortion

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 50

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 20/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 22/05/26open original ↗

হাজীগঞ্জে বোগদাদ ও আইদি বাস ভাঙচুর আহত অর্ধশত

হাজীগঞ্জে বোগদাদ ও আইদি বাস ভাঙচুর আহত অর্ধশত Advertisement হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি প্রকাশ: ২২ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ চাঁদপুরের হাজীগঞ্জে বোগদাদ ও আইদি পরিবহণের বাস ভাঙচুর করার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় পৌরসভার বলাখাল বাজারে দুষ্কৃতকারীরা অতর্কিত হামলা চালিয়ে বাস ভাঙচুর করে। এতে অর্ধশত শ্রমিক আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন শ্রমিক চিকিৎসা নিয়েছেন। পাঁচজনকে ভর্তি করা হয়েছে। শ্রমিকরা জানান, স্কুল মাঠে থাকা বাসগুলোর ওপর অতর্কিত হামলা চালানো হয়। গাড়িগুলো ভাঙচুর করা হয় এবং শ্রমিকদের মারধর করা হয়। বোগদাদের সুপারভাইজার ইউসুফ জানান, ৩৩টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। আহত শ্রমিকদের মধ্যে রয়েছেন-হান্নান, আকরাম হোসেন, আমজাদ হোসেন, ইমান হোসেন, নাহিদ, রেজাউল করিম, আবুল হোসেন, হৃদয় হোসেন, মো. সুমন, আকাশ, শাহ আলম ও রিদয় হোসেন। শ্রমিকরা জানান, বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা-চাঁদপুর রোডে তাদের গাড়ি চলাচল বন্ধ থাকবে। বলাখাল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ব্যাপারী জানান, পরিবহণ শ্রমিকদের ওপর কে বা কারা হামলা করেছে তা বলতে পারব না। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, বলাখাল বাজারে বাস স্টপেজের দাবিতে বোগদাদ ও আইদি পরিবহণের বাস চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীসহ এলাকাবাসী। বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত সড়ক অবরোধ করে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেন তারা। একই দাবিতে সোমবার সড়ক অবরোধ করা হয়। বুধবারও সড়ক অবরোধ করা হয়। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ বলেন, এ বিষয়ে আলোচনা হয়েছে। হামলায় জড়িতদের চিহ্নিত করা হবে।