চকলেটের লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা
Why this classification
A 45-year-old man allegedly lured a 7-year-old child into his house with chocolate, groped her, and tried to rape her, covering her mouth when she screamed. The incident took place on 23 April 2026, within the 14-day window, and it is a concrete physical sexual assault, so it counts as violence.
Killed
0
Injured
0
Summary
ময়মনসিংহের নান্দাইলে গত ২৩ এপ্রিল বিকেলে চকলেটের লোভ দেখিয়ে ৭ বছরের এক শিশুকে নিজ ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন হারুন মিয়া (৪৫)। শিশুর চিৎকারের সময় তার মুখ চেপে ধরা হয় এবং অভিযুক্ত পলাতক রয়েছেন, অন্যদিকে পরিবার প্রভাবশালী মহলের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
90% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 23/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
চকলেটের লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা
চকলেটের লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা Advertisement নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পিএম ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৩নং নান্দাইল ইউনিয়নে ৭ বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে একই গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের পুত্র হারুন মিয়ার (৪৫) নামে নান্দাইল মডেল থানায় মামলা করেছেন। মামলা সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল বিকালে ওই শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে নিজ ঘরে ডেকে নিয়ে যায় হারুন মিয়া। এ সময় হারুন মিয়া শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটি চিৎকার শুরু করলে হারুন তার মুখ চেপে ধরে। মেয়ের চিৎকার শুনে মা দৌড়ে ওই ঘরে গিয়ে দেখেন শিশুটির শরীরে কোনো কাপড় নেই। এ অবস্থায় হারুন মিয়া পালিয়ে যাওয়ার সময় শিশুটির মাকে ঘটনাটি কাউকে না জানানোর জন্য প্রাণনাশের হুমকি দিয়ে যায়। ঘটনার পর থেকে হারুন মিয়া পলাতক রয়েছেন। স্থানীয় যুবক তোফাজ্জল মিয়া, শাহীন মিয়া ও মামুন মিয়া জানান, এ বিষয়ে প্রতিবাদ করলে হারুনের দুই ছেলে রাফসান ও মিজান তাদের পথরোধ করে এবং দেখে নেওয়ার হুমকি প্রদান করে। বর্তমানে প্রভাবশালী মহলের অব্যাহত হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই অসহায় দিনমজুর ও তার পরিবার। এ বিষয়ে অভিযুক্ত হারুনের বড় ভাই স্থানীয় ইউপি সদস্য আশরাফুলের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। নান্দাইল মডেল থানার ওসি মো. আজহারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার আসামি হারুন মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে।
