রাজধানীতে মধ্যরাতে গুলিবিদ্ধ কলেজছাত্র
Why this classification
This incident was classified as criminal violence in Dhaka. Parties reported: Unidentified Miscreants, College Student. Reported casualties: 0 killed and 1 injured. Reported by 2 sources.
Killed
0
Injured
1
Summary
রাজধানীর ক্যান্টনমেন্টের মানিকদি এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে মো. করিম নামের এক কলেজ শিক্ষার্থী দুই পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। ২০২৬ সালের ২৭ জুলাই দিবাগত মধ্যরাতে এই হামলার ঘটনা ঘটে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
89% · severity 5
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 28/07/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (3 sources)
বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি
বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি প্রতীকী ছবি সমকাল প্রতিবেদক প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ | ১২:২৫ রাজধানীর ক্যান্টনমেন্টের মানিকদির আমতলা এলাকায় আব্দুল করিম নামে এইচএসসি পরীক্ষার্থী এক তরুণকে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। তবে কী কারণে, কে বা কারা গুলি ছুড়েছে তা জানা যায়নি। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, দুই পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ অবস্থায় ওই শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। তারা এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে। আহত শিক্ষার্থীর বাবা রফিকুল ইসলাম হাসপাতালে জানান, রাতে বাসার সামনে এক বন্ধুর সঙ্গে কথা বলছিলেন করিম। তখন হঠাৎ দুই-তিনজন ব্যক্তি এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে করিমের দুই পায়ে দুটি গুলি লাগে। তিনি জানান, খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান তারা। এরপর সেখান থেকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
রাজধানীতে মধ্যরাতে গুলিবিদ্ধ কলেজছাত্র
রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদি আমতলা এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক কলেজ শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁর নাম মো. করিম (১৮)। তিনি মিরপুর বাঙলা কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী। গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। করিমের বাবা রফিকুল ইসলাম জানান, তাঁরা থাকেন মানিকদি আমতলাতেই। রাতে তিনিই ছেলেকে দোকান থেকে মশার কয়েল কিনে আনতে পাঠিয়েছিলেন। ছেলে করিম গলির দোকান থেকে কয়েল কিনে তুহিন নামে এক বন্ধুর সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় ফিরছিল। আমতলা ‘৩২ মালিকের বিল্ডিং’ নামে পরিচিত একটি বাড়ির সামনে দিয়ে আসার সময় অন্ধকার থেকেই এলোপাতাড়ি গুলি করা হয়। এতে করিমের দুই পায়ে দুটি গুলি বিদ্ধ হয়। স্থানীয় লোকজন বাসায় খবর দিয়ে তাঁকে উদ্ধার করে কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতাল নিয়ে যান। এরপর সেখান থেকে ঢাকা মেডিকেলে নেন। রাতেই চিকিৎসকেরা অস্ত্রোপচার করে তাঁর ডান পা থেকে একটি গুলি বের করেন। বাম পায়ের গুলিটি মাংস ভেদ করে গেছে। তিনি আরও জানান, রাতেই চিকিৎসা শেষে চিকিৎসকেরা করিমকে বাসায় পাঠিয়ে দিয়েছেন। এই ঘটনা কারা ঘটিয়েছে, সেটি তাঁদের কারোরই জানা নেই। করিমের সঙ্গে এলাকার কারও কোনো দ্বন্দ্ব নেই। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাতে গুলিবিদ্ধ হয়ে এক কলেজছাত্র হাসপাতালে আসে। চিকিৎসা শেষে বাসায় চলে গেছে। ঘটনাটি ক্যান্টনমেন্ট থানা-পুলিশকে জানানো হয়েছে। তাঁরা বিষয়টি তদন্ত করছেন।
ঢাকার মানিকদিতে কলেজশিক্ষার্থী গুলিবিদ্ধ
গুলিপ্রতীকী ছবি রাজধানীর মানিকদি আমতলা এলাকায় দোকান থেকে মশার কয়েল কিনে বাসায় ফেরার পথে এক কলেজশিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর নাম কারিমুল ইসলাম (১৮)। তিনি মিরপুরে সরকারি বাঙলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। কারিমুলের গ্রামের বাড়ি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর গ্রামে। তাঁর বাবা রফিকুল ইসলাম পেশায় রাজমিস্ত্রি। বর্তমানে পরিবার নিয়ে তিনি আমতলা এলাকায় ভাড়া বাসায় থাকেন। কারিমুলের বাবা রফিকুল ইসলাম বলেন, রাতে বাসা থেকে মশার কয়েল কিনতে দোকানে যান তাঁর ছেলে। কয়েল কিনে ফেরার পথে পেছন থেকে অজ্ঞাতনামা দুই থেকে তিন ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে কারিমুলের দুই হাঁটুর নিচে গুলি লাগে। রফিকুল ইসলাম আরও বলেন, গুলিবিদ্ধ অবস্থায় কারিমুলকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁর ডান পা থেকে একটি গুলি বের করেন। বাঁ পায়ের গুলিটি শরীর ভেদ করে বেরিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে বাসায় নেওয়া হয়েছে। রফিকুল ইসলাম আরও বলেন, তাঁর ছেলের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যাওয়ার পর কারিমুলের সঙ্গে থাকা মুঠোফোনটিও পাওয়া যায়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ এক শিক্ষার্থী হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন রাজধানী থেকে আরও পড়ুন শিক্ষার্থীঢাকাগুলি
