গুলিবিদ্ধ সেই স্কুলছাত্রের চিকিৎসা সহায়তায় কুসিক প্রশাসক

AI-classifiedconfidence 95%

Why this classification

The article reports a concrete shooting incident where a school student was injured during a drug‑related human chain; it occurred within the last 14 days in Kumilla, Bangladesh, and involves criminal actors, so it is classified as a violence incident.

Reported by:SamakalSingle source
25/06/26•Katabill

Killed

0

Injured

1

Summary

কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধনের সময় গুলিবিদ্ধ হয়ে আহত ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ইথান আহমেদ প্রেমকে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এক লাখ টাকা ও চিকিৎসা সহায়তা প্রদান করেন। তার বাবা মাদক ব্যবসায়ী সাব্বির ও অন্য ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

ইথান আহমেদ প্রেমইউসুফ মোল্লা টিপুসাব্বির

Tags

Drug War

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 25/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 28/06/26open original ↗

গুলিবিদ্ধ সেই স্কুলছাত্রের চিকিৎসা সহায়তায় কুসিক প্রশাসক

গুলিবিদ্ধ সেই স্কুলছাত্রের চিকিৎসা সহায়তায় কুসিক প্রশাসক কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ১০:৩৩ | আপডেট: ২৮ জুন ২০২৬ | ১১:০৯ কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় মানববন্ধনে গুলিবিদ্ধ হয়ে আহত স্কুলছাত্র ইথান আহমেদ প্রেমের চিকিৎসায় সহায়তা দিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। গতকাল শনিবার রাতে তিনি ইথানের কাটাবিলের বাসায় গিয়ে এক লাখ টাকা সহায়তা করেন। এ সময় কুসিক প্রশাসক শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং চিকিৎসার খোঁজখবর নেন। প্রশাসক টিপু বলেন, কারো বিরোধে একজন নিরপরাধ স্কুলছাত্রের জীবন মৃত্যু ঝুঁকিতে কেন পড়বে। আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করছি। গুলিবিদ্ধ ওই ছাত্রের সুচিকিৎসা নিশ্চিত করতে যা যা প্রয়োজন সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও তিনি জানান। আহত ইথানের বাবা বলেন, আমার একটাই ছেলে। সে গুলিবিদ্ধ হওয়ার পর সবাই তার জন্য দোয়া করছেন। খোঁজখবর নিচ্ছেন। দিনের বেলায় এ ঘটনা ঘটেছে। পুলিশ সবার নাম জানতে পেরেছে। আমি চাই সবার বিচার হোক। গত বৃহস্পতিবার দুপুরে নগরীর কাঁটাবিল এলাকায় একটি মাদকবিরোধী মানববন্ধন ছিল। মানববন্ধন শেষ হলে সেখানে হামলা ও গুলির ঘটনা ঘটে। এ সময় টিফিনের বিরতিতে বাসায় যাওয়ার পথে গুলিবিদ্ধ হন ইথান আহমেদ প্রেম। ইথান কাটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। এ ঘটনায় তার বাবা বৃহস্পতিবার রাতে কোতোয়ালি মডেল থানায় মাদক কারবারি সাব্বির ও অপুসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনার ৩ দিন পরও ছাত্রটির শরীর থেকে গুলি বের করতে পারেননি চিকিৎসকরা। - বিষয় : - কুমিল্লা - কুসিক - গুলিবিদ্ধ - মানববন্ধন - চিকিৎসা সহায়তা