চালককে মারধর ও গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

AI-classifiedconfidence 85%

Why this classification

ঘটনাটি একটি সুনির্দিষ্ট সহিংসতার ঘটনা যেখানে ছাত্রদল নেতা ও তার সহযোগীরা একজন চালককে মারধর করে তার গাড়ি ছিনিয়ে নেয়। এটি একটি অপরাধমূলক হামলা ও ছিনতাই, যা সহিংসতার সংজ্ঞার মধ্যে পড়ে।

Reported by:SamakalSingle source
09/06/26•সদর রোড, বাউফল পৌর শহর

Killed

0

Injured

1

Summary

পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদ ও তার সহযোগীরা একটি প্রাইভেট কারের চালক মো. শাহিন মিয়াকে মারধর করে গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি মঙ্গলবার দুপুরে পৌর শহরের সদর রোডে ঘটে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

BNP

Victim side

Locals

Other actors

আবদুল্লাহ আল ফাহাদমো. শাহিন মিয়ারাজিব হোসেন

Affected infrastructure

প্রাইভেট কার

Tags

RobberyAssault

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 09/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 24/06/26open original ↗

চালককে মারধর ও গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

চালককে মারধর ও গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতীকী ছবি বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ০৯ জুন ২০২৬ | ২১:০০ পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে একটি প্রাইভেট কারের চালককে মারধর করে গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। প্রাইভেট কারে ফাহাদের মোটরসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে উত্তেজনার এক পর্যায়ে ছাত্রদলের নেতা কর্মীরা আধঘণ্টা সড়ক আটকে রাখেন। আজ মঙ্গলবার দুপুরে পৌর শহরে সদর রোডে এ ঘটনা ঘটে। জানা গেজে, ব্যবসায়ী রাজিব হোসেন তার এক বন্ধুকে নিয়ে ব্যক্তিগত গাড়িতে করে কালাইয়া পূবালী ব্যাংকে টাকা জমা দেওয়ার উদ্দেশে যাচ্ছিলেন। গাড়িটি চালক মো. শাহিন মিয়া চালাচ্ছিলেন। শাহিনের দাবি যানজট সৃষ্টি হলে গাড়ির পেছন দিক থেকে ফাহাদ তাঁর মোটরসাইকেল দিয়ে কয়েক দফা ধাক্কা দেন। শাহিন ধাক্কা দেওয়ার বিষয়ে জানতে চাইলে ফাহাদ মোটরসাইকেল সড়কের পাশে রেখে তাকে মারধর শুরু করেন। প্রত্যক্ষদর্শী জানান, পথচারীরা এগিয়ে এলে রাজিব গাড়ি রেখে একটি ডায়াগনষ্টিক সেন্টারে গিয়ে বসেন। চালক শাহিনকে নিয়ে পাশের একটি দোকানে বসিয়ে রাখা হয়। এ সময় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকে সেখানে খবর দিয়ে আনা হয়। তখন দ্বিতীয় দফায় শাহিনকে মারধর করেন ফাহাদ ও তার লোকজন। একপর্যায়ে শাহিনের কাছ থেকে চাবি ছিনিয়ে নিয়ে অন্য এক চালক দিয়ে গাড়ি নিয়ে যান তারা। এ বিষয়ে ব্যবসায়ী রাজিব হোসেন বলেন, টাকাসহ তার গাড়ি ফাহাদ ছিনিয়ে নিয়েছেন। তিনি আইনের আশ্রয় নেবেন। তবে আবদুল্লাহ আল ফাহাদ গাড়ি ছিনিয়ে নেওয়া ও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে বাউফল সরকারি কলেজ থেকে কালাইয়া যাওয়ার পথে যানজটে পড়েন। সামনে একটি গাড়ি ছিল। এ কারণে তিনি যেতে পারছিলেন না। একপর্যায়ে গাড়িটির পাশ দিয়ে যাওয়ার সময় সেটির চালক ফাহাদ তার হাত ধরে টান দেন এবং গাড়িতে ধাক্কা দেওয়ার কারণ জানতে চান। তবে তিনি (ফাহাদ) কারও গাড়িতে ধাক্কা দেননি।