টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজনের মৃত্যু, ঘরবাড়িতে আগুন

AI-classifiedconfidence 92%

Why this classification

This is a single, concrete incident on 4 June 2026 in which residents of two villages in Tangail fought with makeshift weapons, causing one death and several injuries. Houses and shops were also vandalised and set on fire.

Reported by:SamakalSingle source
04/06/26•Jagatpura and Golipechha villages (Bhuapur and Gopalpur upazilas)

Killed

1

Injured

20

Summary

টাঙ্গাইলের ভূঞাপুর ও গোপালপুর উপজেলার জগৎপুরা ও গোলিপেঁচা গ্রামের দুই পক্ষের সংঘর্ষে কালাম তালুকদার (৬৫) নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) বিকেলে সংঘটিত এ ঘটনায় বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

92% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

Kalam Talukder (65), deceasedDr. Fatema, Bhuapur Upazila Health Complex physicianMd. Aslam Uddin, Sub-Inspector, Bhuapur Police StationMd. Shamsul Alam Sarkar, Superintendent of Police, Tangail

Affected infrastructure

housesshops

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 20

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 04/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 05/06/26open original ↗

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজনের মৃত্যু, ঘরবাড়িতে আগুন

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজনের মৃত্যু, ঘরবাড়িতে আগুন প্রতীকী ছবি টাঙ্গাইল প্রতিনিধি প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ২২:৩৮ পূর্ববিরোধের জেরে টাঙ্গাইলে দুই গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় কালাম তালুকদার (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভূঞাপুর উপজেলার জগৎপুরা ও গোপালপুর উপজেলার গোলিপেঁচা গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুরসহ অগ্নিসংযোগ করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাতেমা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে গোপালপুর উপজেলার গোলিপেঁচা ও ভূঞাপুর উপজেলার জগৎপুরা গ্রামের মধ্যে গত ২২ এপ্রিল দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরই জেরে বৃহস্পতিবার বিকেলে পুনরায় সংঘর্ষে জড়ায় দুই গ্রামের বাসিন্দারা। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষে কালাম তালুকদারসহ অনেকেই আহত হন। পরে তাঁদের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কালামকে মৃত ঘোষণা করেন। আহত অন্যান্যদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আসলাম উদ্দিন বলেন, ‘সংঘর্ষের ঘটনায় নিহত কালামের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’ টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত থাক, তাদের অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’ - বিষয় : - টাঙ্গাইল - সংঘর্ষ - সংঘর্ষে নিহত