চট্টগ্রামে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষ
Why this classification
This is a single, recent physical clash on Monday 8 June 2026 in Lohagara, Chattogram, in which Brazil and Argentina fan groups fought after a dispute over a mocking banner, leaving four people injured. It is not a reaction piece or a statistical roundup, and it happened in Bangladesh.
Killed
0
Injured
4
Summary
চট্টগ্রামের লোহাগাড়ায় ৮ জুন ২০২৬ (সোমবার) দুপুরে কালোয়ারপাড়া এলাকায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত চারজন আহত হন। লিওনেল মেসির ব্যঙ্গাত্মক ছবিসংবলিত ব্যানার নিয়ে বিরোধের জেরে এই সংঘর্ষ ঘটে এবং পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সালিশে বিষয়টির মীমাংসা হয়।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 4
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 08/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
চট্টগ্রামে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষ
চট্টগ্রামে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষ Advertisement লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০১:৩৪ পিএম ছবি: সংগৃহীত চট্টগ্রামের লোহাগাড়ায় আসন্ন বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন। সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কালোয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- স্থানীয় আবুল কাশেম, মো. তৌহিদ, মো. জিসান ও বশির উদ্দিন। আহতরা এলাকার বিভিন্ন চিকিৎসকের চেম্বারে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে এলাকার বিভিন্ন স্থানে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকরা ব্যানার ও পতাকা টানিয়েছেন। এর মধ্যে ব্রাজিল সমর্থকদের একটি ব্যানারে আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসির ব্যঙ্গাত্মক ছবি ব্যবহার করা হয়। বিষয়টি নিয়ে আর্জেন্টিনা সমর্থকরা আপত্তি জানিয়ে ব্যানারটি সরিয়ে নেওয়ার দাবি জানান। তবে ব্রাজিল সমর্থকরা তা অপসারণ না করায় রোববার রাতে আর্জেন্টিনা সমর্থকরা ব্যানারটি খুলে ফেলে। এ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে সোমবার দুপুরে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে চারজন আহত হন। ঘটনার পর সোমবার রাতে লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এ টি এম জাহেদ চৌধুরী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক হয়। বৈঠকে উভয়পক্ষের মধ্যে বিরোধের অবসান ঘটে। এ টি এম জাহেদ চৌধুরী বলেন, মেসির আপত্তিকর ছবি সংবলিত ব্যানারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং চারজন আহত হন। আমরা উভয়পক্ষকে নিয়ে বসে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান করেছি। বিশ্বকাপ সবাই মিলেমিশে উপভোগ করবে। এলাকার শান্তিশৃঙ্খলা বিনষ্ট হয়, এমন কোনো উসকানিমূলক কর্মকাণ্ডে জড়াবে না বলে দুপক্ষের সমর্থকরা আশ্বাস দিয়েছেন। লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, ব্যানারে ব্যঙ্গাত্মক ছবি নিয়ে দুপক্ষের হাতাহাতির খবর পেয়েছি। তবে এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বসে বিষয়টির সমাধান করেছেন বলে শুনেছি। বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে।
