মাদক-জুয়া বন্ধের ঘোষণার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ
Why this classification
The article reports a severe beating of a BNP leader after he announced a ban on drugs and gambling, leaving him critically injured. This is a violent attack with clear victim and casualties.
Killed
0
Injured
1
Summary
বরিশালের মুলাদীতে মাদক ও জুয়ার বন্ধ ঘোষণা দেওয়ার পর বিএনপি নেতা শুক্কুর আলী ব্যাপারিকে (৪০) মারধর করা হয়েছে। তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আছেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 7
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 15/10/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (3 sources)
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা: ১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
বরিশালের মুলাদীতে বিএনপি নেতা শুক্কুর আলী ব্যাপারী (৪০) হত্যার ঘটনায় ছাত্রদল নেতাসহ ১৭ জনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নিহতের বাবা আব্দুস ছত্তার ব্যাপারী বাদী হয়ে মুলাদী থানায় মামলাটি করেন। এ ঘটনায় প্রধান আসামি রহমত উল্লাহ ফরাজীকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। মাদক-জুয়ার আসর বন্ধের ঘোষণা দিয়ে হামলার শিকার বিএনপি নেতা, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু এদিকে মামলার ২ নম্বর আসামি গাছুয়া ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মো. বারেক ফরাজীকে (৩২) দল থেকে বহিষ্কার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার কোতোয়ালি থানার বাবুবাজার এলাকায় যৌথ অভিযান চালায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) বরিশাল-৮ (সদর কোম্পানি) ও ঢাকা-১০ (সিপিসি-১) ইউনিট। এ সময় মামলার প্রধান আসামি রহমত উল্লাহ ফরাজীকে গ্রেপ্তার করা হয়। এদিকে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলার ২ নম্বর আসামি মো. বারেক ফরাজীকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ থেকে বহিষ্কার করেছে মুলাদী উপজেলা ছাত্রদল। গতকাল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালী ও সদস্যসচিব জুলফিকার আহম্মেদ বিলালের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নিহত শুক্কুর আলী ব্যাপারী উপজেলার গাছুয়া ইউনিয়নের চরধলেশ্বর গ্রামের আব্দুস ছত্তার ব্যাপারীর ছেলে। তিনি ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নে জুয়া খেলা ও মাদক কারবার বন্ধের ঘোষণা দেওয়ার পর ১৪ অক্টোবর সন্ধ্যায় হামলার শিকার হন শুক্কুর আলী। পরে ১৫ অক্টোবর ভোর ৪টার দিকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, হত্যার ঘটনায় মামলা হয়েছে এবং একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মাদক-জুয়া বন্ধের ঘোষণার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ
মাদক-জুয়া বন্ধের ঘোষণার জেরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ. বরিশালের মুলাদীতে মাদক ও জুয়ার আসর বন্ধের ঘোষণা দেওয়ার পর শুক্কুর আলী ব্যাপারী (৪০) নামের এক বিএনপি নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
বরিশালের মুলাদীতে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি রহমত ফরাজীছবি: এসআরবির সৌজন্যে বরিশালের মুলাদীতে জুয়ার আসর বন্ধের ঘোষণা দেওয়ার পর শুক্কুর আলী ব্যাপারী (৪০) নামের এক বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় হামলার পর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি রহমত ফরাজীকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে গ্রেপ্তার করেছে এসআরবি (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন)। আজ শুক্রবার দুপুরে নগরের রূপাতলী এলাকায় এসআরবি-৮-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার ওয়ালিদ হাসান জানান, স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে শুক্কুর আলীর সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের আগে থেকেই বিরোধ ছিল। কৃষ্ণপুর এলাকায় জুয়া খেলা নিষেধ করায় অভিযুক্ত ব্যক্তিরা তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। নিহত শুক্কুর আলী মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের চরধলেশ্বর গ্রামের আব্দুস ছত্তার ব্যাপারীর ছেলে। তিনি গাছুয়া ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ডুমুরীতলা লঞ্চঘাট এলাকায় মাদকের আড্ডা, জুয়া খেলা এবং নয়াভাঙনী নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের ঘোষণা দেন শুক্কুর আলী। স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে এসব কর্মকাণ্ড প্রতিহত করার কথাও জানিয়েছিলেন তিনি। এর জের ধরে বুধবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ডুমুরীতলা ফরাজী বাড়ি লঞ্চঘাট এলাকার সালাউদ্দীনের দোকানে চা পানের সময় শুক্কুর আলীর ওপর হামলা চালানো হয়। নিহত ব্যক্তির বাবা আবদুস ছত্তার ব্যাপারী অভিযোগ করেন, ডুমুরীতলা গ্রামের রহমত ফরাজী (৩৮), বারেক ফরাজী (৩৬), মুজাম্মেল ফরাজী (৩২), মন্টু ফরাজী, রফিক ফরাজী ও তাসলিমা নাসরিনসহ কয়েকজন শুক্কুর আলীকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। তাঁদের মধ্যে বারেক ফরাজী মুলাদীর গাছুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি এবং বর্তমানে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। পরে স্থানীয় লোকজন শুক্কুর আলীকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে মুলাদীর কাজিরচর ইউনিয়নের মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় পৌঁছালে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তাঁর মৃত্যু হয়। এসআরবি-৮-এর কর্মকর্তা ওয়ালিদ হাসান জানান, এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মুলাদী থানায় করা হত্যা মামলার প্রধান আসামি রহমত উল্লাহ ফরাজীকে গ্রেপ্তারের জন্য এসআরবি-৮-এর সদর কোম্পানি এবং এসআরবি-১০-এর যাত্রাবাড়ী কোম্পানির একটি দল গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। পরে বৃহস্পতিবার রাতে তাঁকে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন মাদকগ্রেপ্তারআসামিবরিশালবিএনপিমাদক ব্যবসাঅপরাধবরিশাল বিভাগবিএনপি সরকারহত্যা
