পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

AI-classifiedconfidence 90%

Why this classification

This is a single, specific incident on April 17, 2026, in which two men posing as police abducted a BNP leader from his home and severely beat him, leaving him seriously injured. It involves a physical attack, so it counts as violence, and the report is a primary account rather than a reaction or summary.

Reported by:Dhaka PostSingle source
17/04/26•Gopalgram, Magura Sadar Upazila (গোপালগ্রাম)

Killed

0

Injured

1

Summary

মাগুরা সদর উপজেলার গোপালগ্রামে ১৭ এপ্রিল ২০২৬ রাতে পুলিশ পরিচয়ে দুই ব্যক্তি সাদা মাইক্রোবাসে করে বিএনপি নেতা ছাকাম মোল্লাকে (৫২) তুলে নিয়ে বেধড়ক মারধর করে বেরইল পলিতা এলাকার রাস্তার পাশে ফেলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 6

Perpetrator side

Unknown

Victim side

BNP

Other actors

Chhakam Molla (52), BNP ward organizational secretaryTwo men posing as policeAli Ahmed, District BNP convenerMd. Ashikur Rahman, Officer-in-Charge, Magura Sadar Thana

Tags

MurderParty Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 17/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 18/04/26open original ↗

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরার সদর উপজেলায় পুলিশ পরিচয়ে ছাকাম মোল্যা (৫২) নামে এক বিএনপি নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার গোপালগ্রামে এ ঘটনা ঘটে। ছাকাম মোল্যা স্থানীয় ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং তিনি গোপাল গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে একটি সাদা রঙের মাইক্রোবাস ছাকাম মোল্যার বাড়ির সামনে এসে থামে। এ সময় দুই ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তার বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানায় এবং তাকে সঙ্গে যেতে বলে। পরিবারের কাউকে সঙ্গে নিতে না দিয়ে দ্রুত তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। পরে পরিবার ও স্থানীয়রা জানতে পারেন পার্শ্ববর্তী ইউনিয়ন বেরইল পলিতা এলাকায় রাস্তার পাশে ছাকাম মোল্যাকে মেরে গুরুতর অবস্থায় ফেলে রেখে গেছে। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। ঘটনার পর পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, যারা তাকে তুলে নিয়ে গেছে তারা প্রকৃতপক্ষে পুলিশ নয়, বরং ছদ্মবেশী দুর্বৃত্ত। এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ বলেন, গত ১৬-১৭ বছর ধরে আমরা এ ধরনের নির্যাতনের শিকার হয়েছি। এখনো আমাদের দলের নেতাকর্মীরা নিরাপদ নন। পুলিশ পরিচয়ে একজন ওয়ার্ড নেতাকে তুলে নিয়ে নির্যাতনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ঘটনায় জড়িতরা পুলিশের কেউ নন। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তাছিন জামান/আরকে