হবিগঞ্জে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট
Why this classification
ঘটনাটি রাজনৈতিক দলের সম্পৃক্ততা ছাড়াই দুটি পরিবহণ সংস্থার মধ্যে সংঘাত, যা অপরাধমূলক সহিংসতা হিসেবে শ্রেণীবদ্ধ। তবে ধর্মঘটের ডাক ও প্রতিবাদ সত্ত্বেও মূল ঘটনাটি বাস আটক ও ভাঙচুর, যা সহিংসতা হিসেবে গণ্য।
Killed
0
Injured
0
Summary
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের বাস মৌলভীবাজারে আটক ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। গত ১১ ও ২৪ সেপ্টেম্বর তিনটি বাস আটকের অভিযোগ রয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
70% · severity 4
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: এসএমএস পরিবহণ
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 24/09/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
হবিগঞ্জে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট
বাস আটকে শ্রমিক নির্যাতন হবিগঞ্জে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে লাচলকারী বাস মৌলভীবাজারে আটকে রাখা এবং পরিবহণ শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ ঘোষণা দেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল। তিনি বলেন, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের বিরতিহীন এক্সপ্রেস বাসের চালক ও শ্রমিকদের শেরপুরে আটকে গাড়ি ভাঙচুর এবং মারধর করে আসছেন মৌলভীবাজারের এসএমএস পরিবহণের মালিক-শ্রমিকরা। সবশেষ তাদের তিনটি বাস আটকে রাখা হয়েছে। এ নিয়ে একাধিক বৈঠক হলেও কোনো সিদ্ধান্ত মানা হচ্ছে না। বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ১ অক্টোবর থেকে জেলার কোনো সড়কে গণপরিবহণ চলবে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। এ বিষয়ে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপক্ষের বিরোধ দীর্ঘদিনের। গত ১২ জুন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জাতীয় সংসদের হুইপ জি কে গউছসহ পাঁচ সংসদ-সদস্য ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে সমঝোতা বৈঠকে বিরোধ নিষ্পত্তির সিদ্ধান্ত হয়। তবে ১১ ও ২৪ সেপ্টেম্বর সিলেট থেকে যাওয়া তিনটি বিরতিহীন এক্সপ্রেস বাস মৌলভীবাজারে আটকে রাখার অভিযোগ ওঠে। এর প্রতিবাদেই নতুন করে ধর্মঘটের ঘোষণা দিয়েছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।
