শাহজাদপুরে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ১৫
Why this classification
This is a specific, recent physical clash in which men and women from two local families fought in a field, leaving at least 15 people injured and taken to hospitals. It is a violent incident in Bangladesh, not a historical account, a statistical roundup, or a reaction piece.
Killed
0
Injured
15
Summary
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে সেচের পানি নিয়ে কথা কাটাকাটির জেরে দুই পক্ষের নারী-পুরুষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। ঘটনাটি ২০২৬ সালের ০২ মার্চ (সোমবার) ঘটে এবং আহতদের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 15
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 02/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
শাহজাদপুরে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ১৫
শাহজাদপুরে সেচ দেওয়া নিয়ে সংঘর্ষে আহত ১৫ Advertisement শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ শাহজাদপুরে জমিতে সেচ দেওয়া নিয়ে কথাকাটাকাটির জেরে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোমবার চরাচিথুলিয়া গ্রামের মাঠের মধ্যে রহমান সরকারের স্কিম থেকে দানেজ সরকারের জমিতে সেচের পানি চাইলে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মাঠের মধ্যেই দুই গ্রুপের নারী-পুরুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে স্কিম পরিচালক আব্দুর রহমান, আজমত সরকার, লুৎফর সরকার, আনিস সরকার, ইসমাইল সরকার, লিমন সরকার, রাজ্জাক সরকার, মঞ্জেলা খাতুন, রাজিয়া খাতুন, দানেজ সরকার, আল আমিন, সোহেল, আকরাম, শুকুর, হাফিজা খাতুনসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে স্কিম পরিচালক আব্দুর রহমান জানান, দানেজ সরকারের জমিতে ইতোমধ্যেই দুবার সেচ দেওয়া হয়েছে। কিন্তু লাঙল দিয়ে চাষ না করায় প্রতিবারই পানি শুকিয়ে গেছে। আবারও ট্রাক্টর না এনে ফের পানি চাইলে নিষেধ করা হলে ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। পরে বাড়ির অন্যরা ঠেকাতে আসলে তাদেরও পিটিয়ে আহত করা হয়েছে। এ বিষয়ে দানেজ সরকার জানান, তিনি তার জমিতে সেচ চাচ্ছেন সকাল থেকেই। সেচ না দিয়ে বকাঝকা করতে থাকে রহমান। তিনি বকাবকি করতে নিষেধ করায় হামলে পড়ে। তখন স্বজনরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। ওসি মো. সাইফুল ইসলাম বলেন, জমিতে সেচ দেওয়া নিয়ে কথাকাটাকাটির জেরে সংঘর্ষ হয়েছে। অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
