দিনেদুপুরে গ্রিল কেটে ১০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ

AI-classifiedconfidence 90%

Why this classification

Unidentified attackers cut a window grill, broke into a house in Singra, forced open an almirah, and stole cash and gold, which is a concrete criminal attack within the last few days. No one was killed or injured, so the severity is moderate, and the article describes a single specific incident.

Reported by:Dhaka PostSingle source
19/05/26•Kollegepara, Singra Municipality

Killed

0

Injured

0

Summary

নাটোরের সিংড়া পৌর শহরের কলেজপাড়ায় মঙ্গলবার (১৯ মে ২০২৬) বেলা ১১টা থেকে দেড়টার মধ্যে দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে বাড়িতে ঢুকে আলমারি ভেঙে ১০ লাখ টাকা ও প্রায় ৮ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্তদের শনাক্ত ও মালামাল উদ্ধারে কাজ শুরু করেছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 3

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

শাহিনুর রহমান শাহিন (house owner)রফিকুল ইসলাম (acting OC, Singra Thana)

Affected infrastructure

window grillalmirahhouse

Tags

Robbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 19/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 19/05/26open original ↗

দিনেদুপুরে গ্রিল কেটে ১০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ

নাটোরের সিংড়া পৌর শহরে দিনেদুপুরে জানালার গ্রিল কেটে বাড়ির ভেতরে ঢুকে নগদ ১০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে পৌর শহরের কলেজপাড়া এলাকার বাসিন্দা শাহিনুর রহমান শাহিনের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ির মালিক শাহিনুর রহমান পরিবারের অন্য সদস্যদের নিয়ে প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে যান। এই সুযোগে, বেলা ১১টা থেকে দুপুর দেড়টার কোনো এক সময়ে দুর্বৃত্তরা বাড়ির পেছনের একটি জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এরপর তারা ঘরের আলমারি ভেঙে সেখানে রাখা নগদ ১০ লাখ টাকা এবং প্রায় ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগী শাহিনুর রহমান বলেন, দুপুরে বাড়ি ফিরে দেখি ঘরের দরজা খোলা এবং ভেতরের জিনিসপত্র সব এলোমেলো। আলমারি ভাঙা দেখে আমাদের সন্দেহ হয়। পরে দেখি নগদ টাকা ও স্বর্ণালংকার কিছুই নেই। দিনের বেলায় এমন ঘটনায় আমরা হতবাক ও আতঙ্কিত। খবর পেয়ে সিংড়া থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। আশা করি, দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে। আশিকুর রহমান/এএমকে