৫০ টাকা নিয়ে দ্বন্দ্বে কিশোরকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

AI-classifiedconfidence 95%

Why this classification

A 16-year-old driver was severely beaten with a metal pipe, a heavy club, and cane sticks by a garage owner and an associate over a 50 taka fare dispute on 24 March 2026. He died in hospital on 27 March, so this is a concrete, recent killing and qualifies as violence.

Reported by:JugantorSingle source
24/03/26•সৈয়দপুর (ঈশানকোনা) বাদশাহ মিয়ার গ্যারেজ

Killed

1

Injured

0

Summary

সুনামগঞ্জের জগন্নাথপুরে ২৪ মার্চ রাতে অটোরিকশা ভাড়ার ৫০ টাকা কম দেওয়াকে কেন্দ্র করে গ্যারেজ মালিক বাদশাহ মিয়া ও তার সহযোগী জাকির ১৬ বছর বয়সী চালক ইমরান হোসেনকে রিকশার পাইপ, মুগুর ও কঞ্চি দিয়ে বেধড়ক পেটান। সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ মার্চ সকালে তাঁর মৃত্যু হয়, পুলিশ জাকিরকে গ্রেফতার করলেও বাদশাহ মিয়া পলাতক রয়েছেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

বাদশাহ মিয়া (গ্যারেজ মালিক, পলাতক)জাকির (৩৫, গ্রেফতার)ইমরান হোসেন (১৬, নিহত চালক)ইউপি সদস্য লাকু মিয়া (প্রত্যক্ষদর্শী)জগন্নাথপুর থানার ওসি শফিকুল ইসলাম

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 24/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 27/03/26open original ↗

৫০ টাকা নিয়ে দ্বন্দ্বে কিশোরকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

৫০ টাকা নিয়ে দ্বন্দ্বে কিশোরকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১ Advertisement জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১০:৫১ পিএম সুনামগঞ্জের জগন্নাথপুরে অটোরিকশা চার্জের ৫০ টাকা কম দেওয়াকে কেন্দ্র করে ইমরান হোসেন (১৬) নামের এক কিশোর চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সৈয়দপুর (ঈশানকোনা) এলাকার বাদশাহ মিয়ার গ্যারেজে এ ঘটনা ঘটে। শুক্রবার (২৭ মার্চ) সকাল ৮টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইমরান হোসেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের ভবানিপুর গ্রামের আলী হোসেনের ছেলে। গত ৮ থেকে ৯ বছর ধরে তারা সপরিবারে সৈয়দপুর গ্রামে হাসন চেয়ারম্যানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার রাতে বাদশাহ মিয়ার গ্যারেজে অটোরিকশা চার্জ দিয়ে ৫০ টাকা কম দিতে চাইলে গ্যারেজ মালিক বাদশাহ ও তার সহযোগী জাকির উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা রিকশার জিআই পাইপ, মুগুর ও সুপারি গাছের কঞ্চি দিয়ে ইমরানকে বেধড়ক মারধর করেন। প্রচণ্ড আঘাতে ইমরান মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চার দিন চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে জগন্নাথপুর থানা পুলিশ অভিযুক্ত জাকিরকে (৩৫) তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। তবে মূল অভিযুক্ত বাদশাহ মিয়া এখনো পলাতক রয়েছেন। জাকির সৈয়দপুর (ঈশানকোনা) এলাকার মৃত আব্দুর রূপের পুত্র। স্থানীয় ইউপি সদস্য মো. লাকু মিয়া বলেন, ঘটনার সময় আমি বারবার বারণ করলেও কিশোরটিকে তারা নির্মমভাবে আঘাত করে। হামলাকারীদের উপর্যুপরি আঘাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। নিহতের চাচা আকিদ আলী এ নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। জগন্নাথপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে জাকির নামের একজনকে গ্রেফতার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার অন্য আসামিকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।