কিশোরগঞ্জে হামলার শিকার বিএনপি নেতার মৃত্যু, এলাকাবাসীর মানববন্ধন
Why this classification
A BNP leader was attacked with beatings and an axe-style cut to the head during a land dispute with relatives on June 1, 2026, and died in hospital the next day. This is a concrete, recent, fatal physical attack in Bangladesh, so it qualifies as violence, while the protest is only the reaction to it.
Killed
1
Injured
0
Summary
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া দোলাপাড়া গড়েরপাড়ে ১ জুন (সোমবার) জমি নিয়ে বিরোধের জেরে ফুপার বাড়িতে বিএনপি নেতা রেজাউল করিমকে (৪০) মারধর ও মাথায় কোপ দেওয়া হয়। রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ২ জুন (মঙ্গলবার) তাঁর মৃত্যু হয় এবং এলাকাবাসী খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 01/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
দুলাভাইয়ের বাড়িতে দাওয়াতে এসে মারধরের শিকার শ্যালক, হাসপাতালে মৃত্যু
নীলফামারীর কিশোরগঞ্জে দুলাভাইয়ের বাড়িতে ঈদের দাওয়াত খেতে এসে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধরে রেজাউল করিম (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বুধবার (৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান। নিহত রেজাউল করিম মাগুড়া ইউনিয়নের দোলাপাড়া গ্রামের পূর্বপাড়া এলাকার আব্দুল ওহাবের ছেলে। নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, মাগুড়া দোলাপাড়া এলাকার গড়েরপাড়ের মৃত আজিম উদ্দিনের ছয় ছেলের মধ্যে পাঁচ ভাইয়ের সঙ্গে অপর এক ভাই আমিন উদ্দিনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। আমিন উদ্দিনের শ্যালক রেজাউল করিম গত সোমবার তার বাড়িতে আত্মীয়-স্বজন নিয়ে দাওয়াত খেতে আসেন। এ সময়ে মৃত আজিম উদ্দিনের অপর ছেলেরা তাদের সন্তানদের সঙ্গে নিয়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে রেজাউল করিমসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে গতকাল বিকেলে চিকিৎসাধীন অবস্থায় রেজাউল করিমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমিন উদ্দিন বলেন, আমার ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে আমার জমি সংক্রান্ত বিরোধ চলছিল। তারা আমাকে আমার জমিতে যেতে দেয় না। সোমবার আমার শ্যালক আমার বাড়িতে দাওয়াত খেতে এলে তারা লাঠিসোঁটা, ছুরি দিয়ে হামলা করে। এতে আমাদের খুব মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম করে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসলে গতকাল বিকেলে আমার শ্যালক মারা যায়। আমি এর বিচার চাই। এ বিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান আরও বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে, আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলমান আছে। শাহজাহান ইসলাম লেলিন/আরকে
কিশোরগঞ্জে হামলার শিকার বিএনপি নেতার মৃত্যু, এলাকাবাসীর মানববন্ধন
কিশোরগঞ্জে হামলার শিকার বিএনপি নেতার মৃত্যু, এলাকাবাসীর মানববন্ধন Advertisement কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১১:০০ পিএম নীলফামারীর কিশোরগঞ্জে ফুপুর বাড়িতে ঈদের দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার রেজাউল করিম (৪০) নামে এক বিএনপি নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার আহত হওয়ার পর মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। এ খবর শুনে খুনিদের ফাঁসির দাবিতে বুধবার বিকালে মাগুড়া দোলাপাড়া আলিম মাদ্রাসার সামনের সড়কে সহস্রাধিক এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। নিহত রেজাউল মাগুড়া দোলাপাড়া গ্রামের পূর্বপাড়া এলাকার মৃত আব্দুল ওহাবের ছেলে। তিনি ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। মানববন্ধনে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লা-আল মামুন, মাগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তাফা, দোলাপাড়া ওয়ার্ড বিএনপির সেক্রেটারি এনামুল হক ও বিশিষ্ট সমাজসেবক রুবেল শাহ প্রমুখ। স্থানীয়রা জানান, সোমবার বিকালে নিহত রেজাউল মাগুড়া দোলাপাড়া গড়েরপাড়ে তার ফুপার বাড়িতে দাওয়াত খেতে যান। এ সময় জমি নিয়ে বিরোধে তার ফুপা আমিনুরের সঙ্গে পরিবারের লোকদের ঝগড়ার সৃষ্টি হয়। এতে রেজাউল এগিয়ে গেলে আমিনুরের প্রতিপক্ষের লোকজন মারধর ও তার মাথায় কোপ দেয়। গুরুত্বর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেলে ভর্তি করলে পরদিন তার মৃত্যু হয়। কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
