ভূঞাপুরে প্রতিবন্ধীকে সংঘবদ্ধ ধর্ষণ

AI-classifiedconfidence 95%

Why this classification

This article reports a specific, recent incident in Tangail where a mentally challenged young woman was gang-raped overnight, tied up, and left naked in a paddy field, and was rescued on Tuesday (28 April 2026). Perpetrators are not yet identified, and locals suspect drug users, so this is classified as violence.

Reported by:JugantorSingle source
28/04/26•রাউৎবাড়ি এলাকা, জিগাতলা গ্রাম, ভূঞাপুর

Killed

0

Injured

0

Summary

টাঙ্গাইলের ভূঞাপুরে জিগাতলা গ্রামের মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে বিবস্ত্র অবস্থায় ধানখেতে ফেলে রাখা হয়। মঙ্গলবার স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন, এবং এলাকাবাসী স্থানীয় মাদকসেবীদের জড়িত থাকতে পারে বলে ধারণা করছেন।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

95% · severity 7

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

মানসিক ভারসাম্যহীন তরুণী (ভুক্তভোগী)স্থানীয় এক নারী (ভুক্তভোগীকে উদ্ধারকারী)স্থানীয় মাদকসেবী (সন্দেহভাজন, এলাকাবাসীর ধারণা)ওসি মোহাম্মদ সাব্বির রহমান

Tags

Rape

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 28/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 29/04/26open original ↗

ভূঞাপুরে প্রতিবন্ধীকে সংঘবদ্ধ ধর্ষণ

ভূঞাপুরে প্রতিবন্ধীকে সংঘবদ্ধ ধর্ষণ হাত-পা বেঁধে ফেলে যায় ধানখেতে Advertisement ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ভূঞাপুরে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে বিবস্ত্র অবস্থায় ধানখেতে ফেলে রাখা মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার স্থানীয়রা ওই তরুণীকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। স্থানীয়রা জানান, উপজেলার জিগাতলা গ্রামের মানসিক ভারসাম্যহীন ওই তরুণী সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়। প্রতিদিনই সে এ সড়ক দিয়ে চলাফেরা করে। পরিবারের ধারণা ছিল, বৃষ্টির মধ্যে সে ঘরেই অবস্থান করছে। এজন্য বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়। সকালে দরজা খুলে তাকে না দেখে খোঁজাখুঁজি করতে থাকে। মঙ্গলবার স্থানীয় এক নারী রাউৎবাড়ি এলাকায় গাছের ডালপালা কুড়াতে গিয়ে ধানখেতে হাত-পা বাঁধা বিবস্ত্র অবস্থায় ওই তরুণীকে দেখতে পান। পরে বাড়ি থেকে কাপড় এনে তাকে পরিয়ে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। এ সময় তরুণীর চোখে-মুখে আতঙ্কের ছাপ ছিল এবং লোকজন দেখে সে ভয় পাচ্ছিল। এলাকাবাসীর ধারণা, স্থানীয় মাদকসেবীরা তার সঙ্গে জড়িত থাকতে পারে। তরুণীর পরিবার জানায়, মেয়েটি জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন। তারা অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ওসি মোহাম্মদ সাব্বির রহমান বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।