বিদ্যুতের খুঁটিতে বেঁধে পাইপ দিয়ে পিটুনি, এসিডে ঝলসে দিল যুবককে দু’হাত

AI-classifiedconfidence 74%

Why this classification

[ { "justification": "This incident was classified as political and criminal violence based on the targeted assault of a vulnerable individual, Golam Rasul Sheikh, by Jim Hossain and his associates in Mirzapur village of Kalaroa, Satkhira, on August 10, 2026. The perpetrators tied the victim to an electric pole, beat him, and threw acid on his hands, resulting in one severe injury that required hospitalization at Satkhira Medical College Hospital. The specific political affiliations of both the victim and the perpetrator sides are not recorded in the available details. Currently, the incident is supported by 1 corroborating source reporting the event." } ]

Reported by:SamakalSingle source
10/08/26•Mirzapur, Kalaroa

Killed

0

Injured

1

Summary

সাতক্ষীরার কলারোয়ার মির্জাপুর গ্রামে মানসিক ভারসাম্যহীন গোলাম রসুল শেখকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে মারধর এবং দুই হাতে এসিড নিক্ষেপ করা হয়েছে। গুরুতর দগ্ধ ও আহত অবস্থায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

74% · severity 5

Parties involved

Jim Hossain and associatesGolam Rasul Sheikh

Tags

Acid Attack

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 10/08/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 17/08/26open original ↗

বিদ্যুতের খুঁটিতে বেঁধে পাইপ দিয়ে পিটুনি, এসিডে ঝলসে দিল যুবককে দু’হাত

সারাদেশ প্রতিবন্ধী যুবককে খুঁটিতে বেঁধে মারধর, দুই হাত এসিডে ঝলসে দেওয়ার অভিযোগ × হাসপাতালে চিকিৎসাধীন গোলাম রসুল শেখ কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬ | ২০:০৮ | আপডেট: ১৮ আগস্ট ২০২৬ | ০১:৫৪ - অ + সাতক্ষীরার কলারোয়ায় মানসিক প্রতিবন্ধী এক যুবককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধরের পর দুই হাতে এসিড নিক্ষেপে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। মারধরে গুরুতর আহত অবস্থায় গোলাম রসুল শেখ (৩৮) নামে ওই যুবককে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গোলাম রসুলের বড় ভাই আব্দুল গফুর শেখ বাদী হয়ে নারী-পুরুষসহ চারজনের বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা করেছেন। মামলায় কলারোয়া পৌরসভার মির্জাপুর গ্রামের জিম হোসেন (২২), আফরোজা খাতুন মনি (৩৫), পপি খাতুন (৪২) ও সেকেন্দার আলীকে (৬৫) আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গোলাম রসুল মানসিকভাবে অসুস্থ। মাঝে মধ্যে স্বাভাবিক থাকলেও বেশির ভাগ সময়ই তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এ অবস্থায় গত ১০ আগস্ট বিকেল ৫টার দিকে মির্জাপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকায় আসামিদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তার গতিরোধ করা হয়। পরে তাকে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। অভিযোগে বলা হয়, এরপর আসামিরা লাঠিসোটা দিয়ে গোলাম রসুলকে এলোপাতাড়ি মারধর করেন। এতে শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। একপর্যায়ে অন্য আসামিদের সহযোগিতায় জিম হোসেন গোলাম রসুলের দুই হাতে এসিডজাতীয় পদার্থ স্প্রে করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এতে তার দুই হাত দগ্ধ হয়। গোলাম রসুলের চিৎকার শুনে স্থানীয় কয়েকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গোলাম রসুলের মা জাহানারা খাতুন বলেন, তাঁর ছেলে মানসিকভাবে অসুস্থ। মাঝে মধ্যে উৎপাত করেন। তখন পাড়ার লোকজন ও তিনি তাকে মারধর করেন। ঘটনার দিন আসামিরা তাকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেছে বলে শুনেছেন। তিনি ঘটনাটি নিজে দেখেননি। বর্তমানে তাঁর ছেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে গোলাম রসুলকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় দেখা গেছে। ভিডিওতে কয়েকজনকে তাকে একটি পাইপ দিয়ে মারধর করতেও দেখা যায়। কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা বাপ্পী কুমার দাস বলেন, গোলাম রসুলের দুই হাত পোড়া এবং পায়ে ক্ষত ছিল। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালে বার্ন ইউনিট না থাকায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে জিম, মনি, পপি ও সেকেন্দার তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলেছেন, ‘গোলাম রসুল প্রায়ই তাদের বাড়িতে এসে ঝামেলা করেন এবং ওপর আক্রমণ করেন। বিষয়টি আগেই থানা-পুলিশকে জানানো হয়েছিল। তবে আমরা তাকে মারধর করিনি।’ এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, এ ঘটনায় গত ১০ আগস্ট গোলাম রসুলের ভাই আব্দুল গফুর শেখ থানায় চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। পরে তদন্ত সাপেক্ষে বিষয়টির সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। বিষয় : সাতক্ষীরা পিটুনি এসিড নিক্ষেপ আরও পড়ুন সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহত বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং-বডি ভেঙে উত্তরাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে সড়ক, সাজেকের সঙ্গে যোগাযোগ বন্ধ কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদকসহ আটক ৫ সর্বশেষ ৮ বছর একসঙ্গে থাকার পর নতুন জীবনে অর্জুন রামপাল-গ্যাব্রিয়েলা ১৮ উইকেটে ম্যাকাইয়ে রোমাঞ্চের প্রথম দিন ‘স্পিরিট’ থেকে দীপিকার বাদ পড়ার নেপথ্যে তথ্য ফাঁস গুলশানে আবাসন প্রকল্পের নামে দখলবাজি কার্যক্রম বন্ধের আহ্বান টিআইবির ঝুঁকিপূর্ণ ১৪ এলাকায় কলেরার টিকা শুরু পাঁচ বাংলাদেশির মরদেহ নিয়ে বেনাপোলের পথে স্বজনেরা রিয়ালে মরিনহোর দ্বিতীয় অধ্যায় শুরু আজ ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন আরও পড়ুন ×