ছিনতাইকারীদের কোপে ঢাকায় ট্রেন যাত্রীসহ আহত ৩

AI-classifiedconfidence 85%

Why this classification

This is a single concrete incident on Friday night, 8 May 2026, in which four robbers stabbed a train passenger in the stomach and took 3,000 taka. The passenger was injured and treated at Dhaka Medical College Hospital, so it qualifies as violence. The article also describes two other stabbing robberies in Dhaka, which are not included in this record because it covers one incident.

Reported by:JugantorSingle source
08/05/26•Airport Railway Station (Bimanbandar), inside train

Killed

0

Injured

3

Summary

শুক্রবার (৮ মে ২০২৬) রাতে বিমানবন্দর রেল স্টেশন থেকে গাজীপুরগামী ট্রেনে ওঠার পর ৪ জন ছিনতাইকারী যাত্রী ওমর ফারুক শাওনকে পেটে ছুরিকাঘাত করে তাঁর কাছ থেকে নগদ ৩ হাজার টাকা নিয়ে যায়। একই প্রতিবেদনে ঢাকায় আরও দুটি ছিনতাই ও ছুরিকাঘাতের ঘটনার কথা বলা হয়েছে, যেখানে এক রিকশাচালক ও এক হোটেলকর্মী আহত হন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 6

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

ওমর ফারুক শাওন (ট্রেনযাত্রী, আহত)৪ জন ছিনতাইকারীনাহিদ হাসান (আহতের শ্বশুর)

Tags

Robbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 3

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 08/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 10/05/26open original ↗

ছিনতাইকারীদের কোপে ঢাকায় ট্রেন যাত্রীসহ আহত ৩

ছিনতাইকারীদের কোপে ঢাকায় ট্রেন যাত্রীসহ আহত ৩ Advertisement যুগান্তর প্রতিবেদন প্রকাশ: ১০ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ রাজধানীতে পৃথক ঘটনায় ছিনতাইকারীদের কোপে ৩ জন আহত হয়েছে। তারা হলেন-রিকশাচালক শফিকুল ইসলাম, হোটেল কর্মচারী সুজন ও ট্রেনযাত্রী ওমর ফারুক শাওন। শুক্রবার রাত ও শনিবার ভোরে এ তিনটি ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত রিকশাচালক শফিকুলের ছেলে রায়হান জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কামরাঙ্গীরচর লোহার ব্রিজের ঢাল সংলগ্ন বালুর মাঠে ৩/৪ জন ছিনতাইকারী তার বাবাকে ছুরিকাঘাত করে হাত ও পায়ে গুরুতর জখম করে। তবে ছিনতাইকারীরা তার কাছ থেকে কিছুই নিতে পারেনি। আহত সুজনের ভগ্নিপতি শওকত আহমেদ জানান, শনিবার ভোরে উত্তর শাহজাহানপুরে তার শ্যালক সুজনকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুই ছিনতাইকারী। এদিকে শুক্রবার রাতে বিমানবন্দরে ট্রেনের ভেতরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ওমর ফারুক শাওন নামে এক যাত্রী আহত হয়েছেন। শাওনের শ্বশুর নাহিদ হাসান জানান, গাজীপুর যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দর রেল স্টেশন থেকে ট্রেনে উঠেছিলেন শাওন। ট্রেনটি স্টেশন ছাড়ার পরপর ৪ ছিনতাইকারী তাকে পেটে ছুরিকাঘাত করে নগদ তিন হাজার টাকা নিয়ে গেছে।