পল্পবীতে ২ রাউন্ড ফাঁকা গুলি
Why this classification
Four men on two motorcycles fired two rounds of gunfire in Pallabi on Thursday night to scare a man collecting extortion money from market shopkeepers. The shots caused panic among traders and residents, though no one was reported hurt, so this is a shooting attack and counts as violence.
Killed
0
Injured
0
Summary
বৃহস্পতিবার (০৮ অক্টোবর ২০২৬) রাত ১০টার দিকে ঢাকার পল্লবী থানার সেকশন-১১, এভিনিউ এলাকায় 'আশিক গ্রুপের' চার সন্ত্রাসী বাজারের চাঁদা নিয়ন্ত্রণ নিতে চাঁদা সংগ্রহকারী তপনকে ভয় দেখাতে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়, তবে হতাহতের কোনো খবর প্রতিবেদনে নেই।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 4
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 08/10/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (3 sources)
সমিতির আরও একজন গ্রেপ্তার
রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেডের সদস্য আব্দুর রহিম হাজরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ঢাকার মিরপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পল্পবীতে ২ রাউন্ড ফাঁকা গুলি
পল্পবীতে ২ রাউন্ড ফাঁকা গুলি Advertisement যুগান্তর প্রতিবেদন ও মিরপুর প্রতিনিধি প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ রাজধানীর পল্লবীতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে পল্লবী থানাধীন সেকশন-১১, এভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে। রাত ১২টায় এই প্রতিবেদন লেখার সময় থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, ঘটনাস্থলে আমাদের অফিসার গিয়েছেন। কারা গুলি ছুড়েছে সেই তথ্য সংগ্রহ করছেন। পরে বিস্তারিত জানানো যাবে। এদিকে সংশ্লিষ্ট সূত্র যুগান্তরকে জানিয়েছে, পল্লবীর ওই স্থানে রাস্তার ওপর দীর্ঘদিন ধরে ‘হাড্ডি সোহাগ’ নামে এক ব্যক্তি একটি অস্থায়ী বাজার বসিয়ে আসছেন। বাজারটির দোকানিদের কাছ থেকে নিয়মিত নির্দিষ্ট পরিমাণ চাঁদা তুলে ‘তপন’ নামে এক ব্যক্তির কাছে জমা দেওয়া হতো, যা পরবর্তীতে হাড্ডি সোহাগের কাছে পৌঁছে যেত। বৃহস্পতিবার রাতে এই চাঁদার পুরো নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিতে ‘আশিক গ্রুপের’ চার সন্ত্রাসী দুটি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসে। তারা চাঁদা সংগ্রহকারী তপনকে ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে অতর্কিত ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দ্রুত এলাকা থেকে পালিয়ে যায়। গুলির শব্দে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়।
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি আয়াসসহ চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখানো হলো
আ ন ম আয়াস ও মারজিয়া খন্দকার রিমিছবি কোলাজ রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় আটক চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, ঘটনাটিতে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে করা একটি মামলায় চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আ ন ম আয়াস (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)। সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনে গত শনিবার রাষ্ট্র সংলাপ ফোরাম নামের একটি সংগঠনের সদস্যসচিব এ এন এম আয়াসসহ কয়েকজন রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুলকালি দিতে যান। ওই দিন শাহবাগ থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক প্রথম আলোকে বলেছিলেন, শিল্পকলার সামনে থেকে আয়াস নামের একজনকে আটক করে থানায় আনা হয়েছে। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে দেওয়ার চেষ্টা করেছিলেন। আরও পড়ুন রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে আয়াসসহ আটক ৪ ১০ অক্টোবর ২০২৬ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৫ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে। এরপর ফুটপাতের দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়। পরে পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ফুটপাতে নতুন ডাস্টবিন স্থাপন, পথচারীদের বিশ্রামের জন্য বেঞ্চ নির্মাণ এবং সীমানাপ্রাচীর সংস্কার করা হয়। জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে কর্মসূচি, ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনা, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ এবং নিজে হামলার শিকার হওয়াসহ নানা কারণে আলোচনা-সমালোচনায় এসেছেন আ ন ম আয়াস। আরও পড়ুন সেগুনবাগিচা থেকে আটক কে এই আয়াস, বারবার কেন আলোচনায় ১০ অক্টোবর ২০২৬ প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন বাংলাদেশ থেকে আরও পড়ুন গ্রেপ্তাররবীন্দ্রনাথ ঠাকুর
