ফোনে শুনে দ্বিতীয় বিয়ের কাবিননামা বানান কাজী

AI-classifiedconfidence 85%

Why this classification

The article reports a protest in Shyamangan on 22 July 2026 where locals burned a symbolic item targeting Jamaat leader Gazi Nazrul. This is a destructive act linked to a political figure, so it is classified as political violence.

Reported by:JugantorSamakalCorroborated · 2 sources
22/07/26•Shyamangan

Killed

0

Injured

0

Summary

শ্যামনগরে (সাতক্ষীরা) নজরুলের বিরুদ্ধে বিক্ষোভে অংশগ্রহণকারী সক্রিয় নাগরিকরা কুশপত্তলিকা পোড়িয়ে দাহ করেন। কোনো আহত বা মৃতের রিপোর্ট নেই।

AI analysis

Category

Political Violence

Confidence

85% · severity 4

Perpetrator side

Locals

Victim side

Jamaat

Other actors

Gazi NazrulLocal protestors

Affected infrastructure

kushpattolika (symbolic item)

Tags

Rally Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Jamaat

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 22/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (3 sources)

Source 1: Samakal · 27/07/26open original ↗

গাজী নজরুলের পদত্যাগের দাবিতে শ্যামনগরে কুশপুত্তলিকা দাহ

ভিডিও ভাইরাল গাজী নজরুলের পদত্যাগের দাবিতে শ্যামনগরে কুশপুত্তলিকা দাহ শ্যামনগরে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ শেষে গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করা হয়। ছবি: সংগৃহীত সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশ: ২৬ জুলাই ২০২৬ | ২১:৫৯ | আপডেট: ২৬ জুলাই ২০২৬ | ২২:০২ সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার পর সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে শ্যামনগরে আন্দোলন অব্যাহত রয়েছে। সংসদ সদস্য পদ থেকে তার পদত্যাগের দাবিতে টানা পঞ্চম দিনের মতো শ্যামনগরে আজ রোববার বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালিত হয়েছে। আজ বেলা ১১টার দিকে শ্যামনগর উপজেলার সচেতন নাগরিক সমাজের ব্যানারে বাবলাতলা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রেসক্লাব চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশ শেষে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করেন সেখানে উপস্থিত বিক্ষুব্ধ জনতা। স্থানীয় ঠিকাদার মো. শামসুদ্দোহা টুটুলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন হাফেজ মাও. মফিজুর রহমান, মো. রবিউল ইসলাম, আব্দুস সালাম, মফিজুল ইসলাম, মো. রাসেল হোসেন প্রমুখ। গত সোমবার রাতে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে এক তরুণীর সঙ্গে তাকে ঘনিষ্ঠভাবে দেখা যায়। তবে পরদিন গাজী নজরুল ইসলাম নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে জানান, ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী। বিষয়টি নিয়ে নানা বিতর্ক ও নির্বাচনী এলাকায় ক্ষোভ-বিক্ষোভ চলার মধ্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ জরুরি সভায় বসে গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। পরে তার এমপি পদ বাতিল চেয়ে সংসদ ও নির্বাচন কমিশনে চিঠি পাঠায় জামায়াত ইসলামী। - বিষয় : - সাতক্ষীরা - গাজী নজরুল ইসলাম

Source 2: Jugantor · 23/07/26open original ↗

ফোনে শুনে দ্বিতীয় বিয়ের কাবিননামা বানান কাজী

জামায়াত নেতার ভিডিও ভাইরাল ফোনে শুনে দ্বিতীয় বিয়ের কাবিননামা বানান কাজী শ্যামনগর-মোংলায় বিক্ষোভ, নজরুলের কুশপুত্তলিকা দাহ * হত্যাচেষ্টার অভিযোগ গাড়িচালক ওবায়দুরের Advertisement যুগান্তর ডেস্ক প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ গাজী নজরুলের ফাঁস হওয়া একাধিক ভিডিও এবং তার দাবি করা দ্বিতীয় বিয়ের ঘটনা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিয়ের কাবিননামা, নিবন্ধন প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট তথ্য নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। বিয়ে কোথায়, কীভাবে সম্পন্ন হয়েছে তা কাজী নিজেই জানেন না বলে জানিয়েছেন। ফোনে তথ্য শুনে তিনি কাবিননামা তৈরি করেন। নজরুল দাবি করেছিলেন-১৭ জুন তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। কিন্তু কাবিননামা নিবন্ধনকারী কাজী বিএএম বাকী বিল্লাহ কিছুই জানেন না বলে জানিয়েছেন। কাজী বলেন, সোমবার গভীর রাতে তার সঙ্গে যোগাযোগ করে জানানো হয়, ঢাকায় বিয়ে সম্পন্ন হয়েছে। কাবিননামা নিবন্ধনের দায়িত্ব তাকে নিতে হবে। পরে ফোনে দেওয়া তথ্যের ভিত্তিতেই তিনি কাবিননামা প্রস্তুত করেন। কাজী জানান, কনের বাবা ফোনে সম্মতি জানান। পরদিন সকালে কনে ও তার অভিভাবক কার্যালয়ে এসে কাবিননামায় সই করেন। তিনি দাবি করেন, ‘১৭ জুন বিয়ের তারিখ হিসাবে উল্লেখ করার নির্দেশনাও তাকে ফোনেই দেওয়া হয়েছিল।’ তবে কাজীর বক্তব্যেও অসঙ্গতি ধরা পড়ে। একপর্যায়ে ‘আমাদের কেন বিপদে ফেলছেন’ বলে তিনি ফোন কেটে দেন। বিশ্বাস করেন আজই প্রথম : সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে নজরুল ও ওই তরুণীকে কয়েকজন ঘিরে ধরে বিভিন্ন প্রশ্ন করছেন। তাদের প্রশ্ন ছিল, জামায়াত নেতা হয়ে এই কাজ কীভাবে করলেন? অন্যায় করেছেন কিনা? জবাবে নজরুল মাথা নেড়ে বলেন, ‘বিশ্বাস করেন, আজই প্রথম।’ শ্যামনগর ও মোংলায় বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ : শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, গতকাল শ্যামনগরে নজরুলের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে তার সংসদ-সদস্য পদ বাতিলের দাবি তোলা হয়। পাশাপাশি শ্যামনগরে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। সকালে উপজেলা সদরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন। পরে শ্যামনগর প্রেস ক্লাবের সামনে ওই জামায়াত নেতার কুশপুত্তলিকা পোড়ানো হয়। দুপুরে স্থানীয় নাগরিক সমাজের ব্যানারে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নারী-পুরুষ বিক্ষোভ মিছিলে অংশ নেন। মোংলা (বাগেরহাট) প্রতিনিধি জানান, সচেতন নাগরিক সমাজের আয়োজনে বাগেরহাটের মোংলা পৌর মার্কেট চত্বরে নজরুলের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বক্তারা বলেন, জামায়াত একাত্তরে কী করেছিল তারই বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। মানববন্ধন শেষে কুশপুত্তলিকায় জুতাপেটা, থুতু নিক্ষেপ করে তা পোড়ানো হয়। গাড়িচালকের আরও অভিযোগ, জীবনের নিরাপত্তা দাবি : নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টার নির্দেশদাতা হওয়া, দুর্নীতি এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলেছেন তার সাবেক গাড়িচালক ওবায়দুর রহমান। নিজের জীবনের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদনে তিনি এসব অভিযোগ করেন। সোমবার করা আবেদনে ওবায়দুর রহমান দাবি করেন-নজরুল একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীকে নিয়ে অনৈতিক কর্মকাণ্ড করেছেন। এসবের ফুটেজ তার কাছে আছে। এছাড়া তিনি নজরুলের জমি দখল, বালুমহাল দখল, ঘুস গ্রহণসহ নানা অনিয়ম ও দুর্নীতির প্রত্যক্ষ সাক্ষী। আবেদনে উল্লেখ করা হয়, ১৪ জুলাই রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পল্লবী থানার উত্তর কালশীর আলীনগর এলাকায় রোজ গার্ডেন টাওয়ার-২-এর ডি-২ নম্বর ফ্ল্যাটে অবস্থানকালে তাকে (চালক) হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। আমিন (দুর্নীতির দায়ে চাকরিচ্যুত পুলিশের সাবেক এসআই), মাসুম বিল্লাহ ও মোক্তাসিম বিল্লাহ লাঠিসোঁটা নিয়ে ওই হামলা চালায়। হামলার নির্দেশদাতা নজরুল। চালক আত্মগোপনে রয়েছেন। হামলাকারীদের কাছ থেকে নিয়মিত প্রাণনাশের হুমকি পাচ্ছেন তিনি।

Source 3: Jugantor · 27/07/26open original ↗

এমপি নজরুলের পদত্যাগ দাবিতে কুশপুত্তলিকা দাহ

এমপি নজরুলের পদত্যাগ দাবিতে কুশপুত্তলিকা দাহ Advertisement শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ সাতক্ষীরার শ্যামনগরে জামায়াতের বহিষ্কৃৃত সংসদ-সদস্য গাজী নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। রোববার সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে উপজেলা প্রেস ক্লাবের সামনে কুশপুত্তলিকা দাহ করা হয়। ঠিকাদার মো. শামসুদ্দোহা টুটুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মফিজুর রহমান, মো. রবিউল ইসলাম, আব্দুস সালাম, মফিজুল ইসলাম ও মো. রাসেল। তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ঘিরে সংসদ-সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তাতে শ্যামনগরের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। এ অবস্থায় তাকে শুধু দল থেকে বহিষ্কার করাই যথেষ্ট নয়, বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত করে সাংবিধানিক ও আইনি প্রক্রিয়ায় তার সংসদ-সদস্য পদ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।