কয়রায় চাঁদা না পেয়ে মৎস্য ঘের লুটপাট, ভাঙচুর
Why this classification
This is a specific, recent incident in which about 20 to 25 armed men allegedly looted a fish enclosure, vandalised a house and beat two brothers. The alleged leader is the convener of a BNP-affiliated volunteer wing in Koyra, and the victims say he demanded Tk 50,000 for the enclosure. The accused denies involvement, so the account is unverified.
Killed
0
Injured
0
Summary
খুলনার কয়রার বাগালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইকবাল হোসেনের নেতৃত্বে ২০-২৫ জন অস্ত্রধারী ২০২৬ সালের ১ জুন (সোমবার) সকালে মৎস্যজীবী মোহাম্মদ আলী শেখের মৎস্য ঘের লুটপাট ও বাসা ভাঙচুর করে এবং তাকে ও তার ভাই আব্দুল কাদেরকে মারধর করে। ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় এই ঘটনা ঘটানোর অভিযোগ উঠেছে, যাতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে, তবে অভিযুক্ত ইকবাল হোসেন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
80% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 01/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
কয়রায় চাঁদা না পেয়ে মৎস্য ঘের লুটপাট, ভাঙচুর
স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ড কয়রায় চাঁদা না পেয়ে মৎস্য ঘের লুটপাট, ভাঙচুর Advertisement কয়রা (খুলনা) প্রতিনিধি প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ কয়রার বাগালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইকবাল হোসেনের বিরুদ্ধে জোরপূর্বক মৎস্য ঘের লুটপাট ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন একই ইউনিয়নের মৎস্যজীবী সামাদ শেখের ছেলে মোহাম্মদ আলী শেখ। অভিযোগে তিনি জানান, ইকবাল হোসেনের নেতৃত্বে ২০/২৫ জন অস্ত্র নিয়ে সোমবার সকালে তার মৎস্য ঘের লুটপাট করে এবং বাসা ভাঙচুর করে। এতে তার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে মোহাম্মদ আলী শেখ থানায় লিখিত অভিযোগ করেছেন। পূর্বশত্রুতার জেরে সে প্রায়ই তাদেরকে ক্ষতি করার চেষ্টা করে আসছে বলে জানায় মোহাম্মদ আলী শেখ। তিনি বলেন, ঐ মৎস্য ঘেরটি ভোগ দখল করতে ইকবাল হোসেন তার কাছে ৫০ হাজার টাকা দাবি করে। এতে রাজি না হওয়ায় তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। লুটপাটের খবর পেয়ে ঘেরে প্রবেশ করতে গেলে তাকে ও তার ভাই আব্দুল কাদেরকে এলোপাতাড়ি মারধর করা হয়। পরে তাদের চেঁচামেচিতে স্থানীয় লোকজন এসে তাদেরকে উদ্ধার করে। তবে ইকবাল হোসেন বলেন, আমি ঘটনার সঙ্গে কোনো প্রকার জড়িত না। খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি বলেন, ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওসি (তদন্ত) শাহ আলম বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
