ঢাকার কদমতলীতে নারী আনসার সদস্যের গলিত মরদেহ উদ্ধার
Why this classification
A woman's decomposing body with injury marks was found in a rented flat in Kadamtali, Dhaka, on Sunday, 26 April 2026. Police suspect she was murdered by a man who locked the room from outside and has not been found, so this is a recent, concrete killing and counts as violence.
Killed
1
Injured
0
Summary
রাজধানীর কদমতলীতে রোববার (২৬ এপ্রিল ২০২৬) জুরাইন কমিশনার রোডের একটি ভবনের চতুর্থ তলার বাসা থেকে আনসার সদস্য শারমিন আক্তারের (২৭) গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে, যার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, তাঁকে হত্যা করে বাইরে থেকে তালা লাগিয়ে এক ব্যক্তি পালিয়ে গেছে, যাকে এখনো পাওয়া যায়নি।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
85% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Law Enforcement
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 25/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
ঢাকার কদমতলীতে নারী আনসার সদস্যের গলিত মরদেহ উদ্ধার
মরদেহপ্রতীকী ছবি রাজধানীর কদমতলীতে একটি বাসা থেকে শারমিন আক্তার (২৭) নামের এক নারী আনসার সদস্যের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলেছে, গতকাল রোববার বিকেলে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করে বাইরে থেকে তালা লাগিয়ে চলে গেছে হত্যাকারী। গতকাল রোববার রাতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মুশাহিদুল ইসলাম আজ সোমবার বলেন, জুরাইন কমিশনার রোড এলাকার একটি ভবনের চতুর্থ তলায় ওই নারী থাকতেন। বাড়ির মালিক আঞ্জুয়ারা ডলি পুলিশকে জানান, দম্পতি পরিচয়ে তাঁরা দুজন সাত থেকে আট মাস ধরে ওই বাসায় ভাড়া থাকতেন। তবে স্বামীর নাম তিনি জানেন না। ঘটনার পর থেকে ওই ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না। এসআই মুশাহিদুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে গতকাল বিকেলে ঘটনাস্থলে যান তাঁরা। এ সময় দেখা যায়, কক্ষটির দরজায় বাইরে থেকে তালা দেওয়া। ভেতর থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছে। পরে আশপাশের লোকজনের উপস্থিতিতে তালা ভেঙে ভেতরে ঢুকে মেঝেতে পচাগলা অবস্থায় শারমিনের মরদেহ পাওয়া যায়। পুলিশ জানায়, কক্ষ থেকে একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। সেখানে শারমিনের পরিচয় আনসার সদস্য দেওয়া ছিল। তাঁর বাড়ি শ্যামপুরের পূর্ব ধোলাইপাড় এলাকায়। পুলিশ আরও জানায়, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে ঘটনার বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন অপরাধ থেকে আরও পড়ুন রাজধানীমরদেহ উদ্ধারনারী
