তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন: সারজিস আলম

AI-classifiedconfidence 95%

Why this classification

This is classified as political violence because it involves a targeted attack on a political organization's motorcade by members of a rival political party, specifically occurring during a political procession.

Reported by:SamakalJugantorDhaka PostCorroborated · 3 sources
30/07/26•Golapganj

Killed

0

Injured

0

Summary

২০২৬ সালের ৩০ জুলাই সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এনসিপি নেতারা এই হামলার জন্য বিএনপি ও ছাত্রদলকে দায়ী করেছেন।

AI analysis

Category

Political Violence

Confidence

95% · severity 3

Perpetrator side

BNP

Victim side

NCP

Other actors

Sarjis AlamDr. Atiq MujahidDr. Mahmuda Mitu

Affected infrastructure

Vehicle

Tags

Party ClashRally Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: NCP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 30/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (3 sources)

Source 1: Samakal · 31/07/26open original ↗

তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন: সারজিস আলম

তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন: সারজিস আলম সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এনসিপি আয়োজিত জুলাই শহীদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় সভায় সারজিস আলম। ছবি: ইউসুফ আলী সিলেট ব্যুরো প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ | ১৯:০৬ সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে বের হওয়ার সময় দলটির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। হামলায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে বহনকারী গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়। হামলার জন্য বিএনপিকে দায়ী করেছেন এনসিপির নেতারা। হামলার পর সিলেট ফিরে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করে বলেন, তাদের বহনকারী গাড়িতে ছাত্রদল হামলা করেছে। ছাত্রলীগ যেভাবে বেপরোয়া ছিল সেই পথে ছাত্রদল হাঁটছে। বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়েও ভয়াবহ হবে হুঁশিয়ারি করে সারজিস আলম বলেন, তারেক রহমান কি মানুষ মারার ঠিকাদারি নিয়েছেন। তার সিগন্যাল ছাড়া ও স্থানীয় বিএনপির নির্দেশনা ছাড়া হামলা করতে পারে না ছাত্রদল। তারা জিয়ার সৈনিক স্লোগান দিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এর আগে হবিগঞ্জে কর্মসূচি বাধাপ্রাপ্ত হওয়ায় সিলেটে দলটির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘিরে শুরু থেকেই কিছুটা শঙ্কা ছিল। সভা শেষে বেলা পৌনে ৩টার দিকে পদযাত্রার গাড়িবহর সিলেট-জকিগঞ্জ সড়ক হয়ে গোলাপগঞ্জ শহরের ডাচ-বাংলা ব্যাংকের সামনে পৌঁছালে একদল ব্যক্তি ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে হামলা চালায় বলে অভিযোগ করে এনসিপি। এ সময় হামলাকারীরা পেপসির বোতল ও ইটপাটকেল নিক্ষেপ করে। হামলার মুখে কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় নেতাকর্মীরাও সেখান থেকে সরে যান। এ ঘটনায় সারজিস আলম তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।’ হামলা প্রসঙ্গে সিলেটের সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার জানিয়েছেন, তারা একটি স্থানে হামলার তথ্য পেয়েছেন। কারা হামলা করেছে তা শনাক্তের চেষ্টা চলছে। হবিগঞ্জে বাধাপ্রাপ্ত হওয়ার পর সিলেট জেলায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন নিয়ে শুরুতে শঙ্কা দেখা দেয়। সেই শঙ্কার মধ্যে বৃহস্পতিবার দুপুরে জেলার প্রথম কর্মসূচি হিসেবে গোলাপগঞ্জে আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন দলের কেন্দ্রীয় নেতারা। পৌরসভা অডিটোরিয়ামে মতবিনিময় সভা ও জুলাই আন্দোলনে নিহতদের সঙ্গে কথা বলেন সারজিস আলম ছাড়াও দলের এমপি ড. আতিক মুজাহিদ ও সংরক্ষিত আসনের এমপি কেন্দ্রীয় নেতা ডা. মাহমুদা মিতু। সভায় সারজিস আলম প্রধানমন্ত্রীকে সমালোচনা করে বক্তব্য দেন। সভা শেষে পৌরসভার গেট পাস হওয়ার পরই এ হামলার ঘটনা ঘটে। পরে গাড়িবহর নিয়ে সিলেট ফেরার পথে পাঁচমাইল নামক স্থানে আবার গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। তবে হামলায় কোনো ক্ষতি হয়নি। একই দিন দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারীসহ শীর্ষ নেতৃবৃন্দ।

Source 2: Dhaka Post · 30/07/26open original ↗

আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সারজিসের গাড়িতে একটু আগে হামলা হয়েছে। ছাত্রদল হামলা করেছে এবং সেখানে গাড়িগুলা ভাঙচুর করেছে। আমাকে তো হামলা করা হয়। তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে, আমি কথা বলি নাকি এইজন্য। আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না। চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি উনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে। আমরা সেই মাত্রাটা দেখবো। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, হবিগঞ্জের ঘটনায় আমরা গতকাল রাতে মামলা করেছি। মামলাতে যাদের হাত ভেঙে দেওয়া হয়েছে, অনেকের চোখ তোলা হয়েছে- যারা এটা করেছে এটা স্পষ্ট ভিডিও ফুটেজে আছে। সেখানে আবার কিছু কারেকশন আসতেছে। কারণ একজন ব্যক্তির ওইখানে নাম আছে, যার নামটা ওখানে ভিডিওতে ছিল না। তিনি বলেন, বাংলাদেশে বিচারহীনতার যে সংস্কৃতি আছে সেটা থেকে বের হয়ে তারেক রহমান যে সরকার গঠন করেছেন উনারা বিচার করবেন। আমরা প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি- একজন ইন্টারের ছেলে যে হলো কাউকে কখনো মারতে যায় নাই, তার বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী, এখন অপারেশন থিয়েটারে আছে। আপনি কি পারবেন তার চোখটা ফেরত দিতে। আমরা বাংলাদেশে আর কোনো সহিংসতার রাজনীতি দেখতে চাই না। আমরা এতটুকুই বলবো- প্রিয় তারেক রহমান আলিফের চোখটা ফেরত দিন। আমরা চুপ হয়ে যাব। আমরা আর কিছু বলবো না। আপনি আপনার ক্ষমতা চালান। আমরা কিচ্ছু চাই না, কিন্তু আমাদের আলিফের চোখটা ফেরত চাই। আরএআর

Source 3: Jugantor · 30/07/26open original ↗

নির্যাতনে বিএনপি আগের স্বৈরাচারকে ছাড়িয়ে যেতে চাইছে: সারজিস

নির্যাতনে বিএনপি আগের স্বৈরাচারকে ছাড়িয়ে যেতে চাইছে: সারজিস Advertisement সিলেট ব্যুরো প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৯:৪৮ পিএম সারজিস আলম বিএনপির প্রত্যক্ষ ও পরোক্ষ মদতেই বিভিন্ন স্থানে এনসিপির ওপর হামলা হচ্ছে অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক সারজিস আলম বলেছেন, নির্যাতনে বিএনপি আগের স্বৈরাচারকে ছাড়িয়ে যেতে চাইছে। দেশজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে পৌরসভা সম্মেলন কক্ষে সিলেটের গোলাপগঞ্জে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। হামলার জন্য বিএনপি নেতাকর্মীদের দায়ী করে সারজিস আলম বলেন, জিয়ার সৈনিক স্লোগান দিয়ে গাড়িতে হামলা করা হয়েছে। তারেক রহমান শেখ হাসিনার পথেই হাঁটছেন। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে হামলা দেখেছে। মতবিনিময় সভার পর পৌরসভা থেকে বের হওয়ার সময়ই এনসিপি নেতাদের গাড়িবহরের সামনে বিক্ষোভ করেন বিএনপি নেতাকর্মীরা। একপর্যায়ে বোতল নিক্ষেপ করতে থাকেন; এ সময় সারজিস আলমের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সেখান থেকে দুপুরের খাবার খেতে পাঁচ মাইল এলাকায় গেলে সেখানে আবারও বিএনপি নেতাকর্মীদের হামলার স্বীকার হন এনসিপি নেতাকর্মীরা। দ্বিতীয় দফা হামলার পর সেখান থেকে নেতাকর্মীরা সার্কিট হাউসে ফিরে আসেন।