৭৯ ঘণ্টা পর নওগাঁয় বাস-অটোরিকশা চলাচল শুরু

AI-classifiedconfidence 94%

Why this classification

প্রবন্ধে স্পষ্টভাবে কোনো রাজনৈতিক দল বা পার্টি উল্লেখ নেই; তাই এটি রাজনৈতিক হিংসা হিসেবে গণ্য করা হয় না, যদিও এটি শারীরিক সংঘর্ষের অন্তর্ভুক্ত এবং সাম্প্রতিক।

Reported by:SamakalProthom AloCorroborated · 2 sources
26/09/26•Baludanga Bus Stand

Killed

0

Injured

1

Summary

বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে CNG অটোরিকশা চালক ও বাস চালকের মধ্যে মারধরের ঘটনা ঘটার পর ৭৯ ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল। বুধবার বিকাল হস্তক্ষেপের মাধ্যমে দু’পক্ষের সমঝোতায় চলাচল পুনরায় শুরু হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

94% · severity 3

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

রুবেল হোসেনঅ্যাসীব আলীমো. মাসুদুল হকরফিকুল ইসলাম চৌধুরী

Affected infrastructure

busesCNG auto‑rickshawsbus stand

Tags

ClashBackdated

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 26/09/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 01/10/26open original ↗

৭৯ ঘণ্টা পর নওগাঁয় বাস-অটোরিকশা চলাচল শুরু

৭৯ ঘণ্টা পর নওগাঁয় বাস-অটোরিকশা চলাচল শুরু ছবি-সমকাল নওগাঁ প্রতিনিধি প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:১৯ সিএনজিচালিত অটোরিকশা চালক ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি অবস্থানের জেরে টানা ৭৯ ঘণ্টা বন্ধ থাকার পর নওগাঁয় অভ্যন্তরীণ ও কয়েকটি আন্তঃজেলা রুটে বাস ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল শুরু হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে প্রশাসনের হস্তক্ষেপে দুই পক্ষের মধ্যে সমঝোতার পর যান চলাচল শুরু হয়। দীর্ঘ সময় পর যান চলাচল স্বাভাবিক হলেও এ নিয়ে সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। যান চলাচল বন্ধ থাকার সুযোগে একশ্রেণির ছোট যানচালক অতিরিক্ত ভাড়া আদায় করেছেন বলেও অভিযোগ করেছেন যাত্রীরা। বাধ্য হয়ে দ্বিগুণ বা তারও বেশি ভাড়া দিয়ে রিকশা, ভ্যানসহ বিভিন্ন বিকল্প যানবাহনে গন্তব্যে যেতে হয়েছে তাঁদের। রাজশাহীগামী যাত্রী আরিফুরজ্জামান বলেন, ‘প্রশাসনের সমঝোতায় গাড়ি চলাচল শুরু হলো। কিন্তু এই কয়েক দিনের ভোগান্তির দায় কে নেবে? সংঘর্ষ হলো কার সঙ্গে, আর কষ্ট ভোগ করতে হলো সাধারণ যাত্রীদের। সাধারণ মানুষের কষ্টের কথা কেউ ভাবে না।’ মান্দাগামী যাত্রী তুলি আয়েশা সিদ্দিকা বলেন, ‘সামান্য ঘটনাকে কেন্দ্র করে এভাবে সাধারণ মানুষকে জিম্মি করে ফেলা কোনোভাবেই কাম্য নয়। ভবিষ্যতে এ ধরনের অচলাবস্থা এড়াতে প্রশাসনের কঠোর নজরদারি এবং পরিবহন মালিক-শ্রমিকদের দায়িত্বশীল আচরণ প্রয়োজন।’ আদালতে হাজিরা দিতে আসা মহাদেবপুরের আসীব আলী বলেন, তিন দফায় ভেঙে ভেঙে বিকল্প যানবাহনে আসায় তাঁকে অতিরিক্ত ১৫০ টাকা ভাড়া দিতে হয়েছে। এতে সময়ও নষ্ট হয়েছে। বাস ও অটোরিকশা মালিক-শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার বেলা ১১টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে একটি সিএনজিচালিত অটোরিকশার চালক এবং একটি বাসের চালক ও সহকারীর মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জেরে বেলা ১টার দিকে পত্নীতলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশাচালকেরা সংঘবদ্ধ হয়ে বাসচালক রুবেল হোসেন ও তাঁর সহকারীকে মারধর করেন। এ ঘটনার প্রতিবাদে পরদিন রোববার সকাল থেকে নওগাঁ-রাজশাহী, নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ-জয়পুরহাট ও নওগাঁ-বগুড়া রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। একই সঙ্গে বাসশ্রমিকেরা সড়কে অটোরিকশা চলাচলও আটকে দেন। বাসশ্রমিকদের বাধা উপেক্ষা করে অটোরিকশা চালানোর চেষ্টা করা চালকদের ওপর হামলার অভিযোগও ওঠে। গত সোমবার রাতে প্রশাসনের সঙ্গে আলোচনার পর অভ্যন্তরীণ রুটে বাস চালুর ঘোষণা দেওয়া হলেও তা দুই ঘণ্টাও স্থায়ী হয়নি। মঙ্গলবার সকালে বদলগাছীতে একটি যাত্রীবাহী বাস গেলে অটোরিকশাচালকেরা বাসচালকের ওপর হামলা করেন বলে অভিযোগ ওঠে। এরপর তাৎক্ষণিকভাবে আবার বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। যান চলাচল বন্ধ হওয়ার পর থেকে পরিবহন শ্রমিক নেতা, অটোরিকশা মালিক-চালক সমিতি ও স্থানীয় প্রশাসনের মধ্যে দফায় দফায় বৈঠক হয়। অবশেষে উভয় পক্ষের সমঝোতার পর বুধবার দুপুর দেড়টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়। নওগাঁ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘এই আন্দোলনে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। এটি শ্রমিকদের আন্দোলন ছিল। তাঁদের কিছু দাবি ছিল, তাঁরা প্রশাসনের কাছে লিখিতভাবে তা চেয়েছিলেন। প্রশাসন তাঁদের দাবি লিখিত দিয়েছে। এখন শ্রমিকেরা গাড়ি চালাচ্ছেন।’ নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুল হক বলেন, শ্রমিকদের নির্দিষ্ট দাবি ও শর্ত সাপেক্ষে যান চলাচল শুরু হয়েছে। যাত্রী ওঠানামার ক্ষেত্রে দুই পক্ষের মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া নির্দিষ্ট দূরত্বে সিএনজি ও বাস স্টেশন থাকবে। সিএনজিচালিত অটোরিকশা নির্দিষ্ট সময় মেনে চলাচল করবে। ভবিষ্যতে কেউ এ ধরনের পরিস্থিতি তৈরি করলে বা আইন অমান্য করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। - বিষয় : - সড়ক - আন্দোলন - গাড়ি - বন্ধ ঘোষণা

Source 2: Prothom Alo · 28/09/26open original ↗

নওগাঁয় আন্তজেলা ও অভ্যন্তরীণ রুটে দ্বিতীয় দিনের মতো বাস ও অটোরিকশা চলাচল বন্ধ

বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আজ সোমবার সকালে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসটার্মিনাল এলাকায়ছবি: প্রথম আলো সিএনজিচালিত অটোরিকশাচালক ও বাসশ্রমিকদের মধ্যে মারধরের জেরে নওগাঁয় দ্বিতীয় দিনের মতো অভ্যন্তরীণ ও কয়েকটি আন্তজেলা রুটে বাস ও অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। কোনো ঘোষণা ছাড়াই গতকাল রোববার সকাল থেকে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে নওগাঁ শহরের পার-নওগাঁ এলাকার ঢাকা বাসস্ট্যান্ড থেকে ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে। আজ সোমবার সকালে শহরের বালুডাঙ্গা বাসটার্মিনালে গিয়ে দেখা যায়, সারি করে রাখা হয়েছে বাসগুলো। কোনো বাস বা সিএনজিচালিত অটোরিকশা টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে না। বাধ্য হয়ে যাত্রীরা ব্যাটারিচালিত ইজিবাইকে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। মান্দা উপজেলায় একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন জাহিদুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ‘প্রতিদিন নওগাঁ থেকে অফিসে যাতায়াত করি। গতকাল ইজিবাইকে দ্বিগুণ ভাড়া দিয়ে অফিসে গেছি। আজও বাস ও সিএনজি চলছে না। বাধ্য হয়ে ইজিবাইকেই যেতে হবে।’ তিনি আক্ষেপ করে বলেন, ‘প্রতিবারই পরিবহনশ্রমিকদের দাবি আদায়ে বলি হই আমরা সাধারণ মানুষ।’ অসুস্থ মেয়েকে দেখতে রাজশাহী যাওয়ার জন্য বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে এসে বাস চলাচল বন্ধ দেখতে পান আকবর হোসেন। তিনি বলেন, ‘আমার দুই মেয়ে রাজশাহীতে পড়াশোনা করে। এক মেয়ে খুব অসুস্থ। সকালে বাসস্ট্যান্ডে এসে দেখি, বাস চলছে না, অটোরিকশাও বন্ধ। এখন চিন্তা করছি, সান্তাহার রেলস্টেশনে গিয়ে ট্রেনে রাজশাহী যাব। এ ছাড়া কোনো উপায় দেখছি না।’ গন্তব্যে না যেতে পেরে ফিরে যাচ্ছেন যাত্রী। আজ সকালে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসটার্মিনাল এলাকায়ছবি: প্রথম আলো বাস ও অটোরিকশার মালিক-শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী তোলা নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশার চালকের সঙ্গে মহন্ত পরিবহনের বাসচালক ও তাঁর সহকারীর কথা-কাটাকাটি হয়। এর জেরে ওই দিন দুপুরে পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশাচালকেরা বাসচালক রুবেল হোসেন ও তাঁর সহকারীকে মারধর করেন। গুরুতর আহত রুবেল বর্তমানে নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। বাসচালক ও তাঁর সহকারীকে মারধরের প্রতিবাদে গতকাল সকাল থেকে নওগাঁ-রাজশাহী, নওগাঁ-চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ-জয়পুরহাট ও নওগাঁ-বগুড়া রুটে বাস চলাচল বন্ধ করে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। বাস চলাচল বন্ধের পাশাপাশি অটোরিকশাও চলতে দেওয়া হচ্ছে না। গতকাল দিনভর প্রায় ২০টি অটোরিকশা ভাঙচুরের অভিযোগও করেছে অটোরিকশা মালিক সমিতি। আরও পড়ুন নওগাঁয় অভ্যন্তরীণ ও আন্তজেলা রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা ২৭ সেপ্টেম্বর ২০২৬ একটি ঘটনার জেরে বাস চলাচল বন্ধ করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা ঠিক হয়নি বলে মন্তব্য করেন নওগাঁ জেলা অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক দুলাল মণ্ডল। তাঁর অভিযোগ, বাসশ্রমিকেরা সড়কে অটোরিকশাও চলতে দিচ্ছেন না। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, যান চলাচল স্বাভাবিক করার বিষয়ে গতকাল পুলিশ সুপারের সঙ্গে বাস মালিক ও শ্রমিক সংগঠন এবং অটোরিকশাচালকদের সংগঠনের নেতাদের বৈঠক হয়েছে। মোটর শ্রমিক ইউনিয়নের দাবি, ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি মহাসড়কে অটোরিকশাসহ তিন চাকার যান চলাচল বন্ধ করতে হবে। তবে বাস চলাচলের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন নওগাঁনিরাপদ সড়কদুর্ভোগআন্দোলনরাজশাহী বিভাগ