রাজশাহীতে গাছে বেঁধে যুবককে নির্যাতন

AI-classifiedconfidence 90%

Why this classification

This is a single, specific incident on 10 May 2026 in which a man was tied to a tree and beaten at least 14 times with sticks by two youths over an alleged theft, and he was hospitalised. A severe physical beating is a qualifying act of violence, and the article is a direct report of the incident rather than commentary on it.

Reported by:JugantorSingle source
10/05/26•মতিহার থানা এলাকা, রাজশাহী নগরী

Killed

0

Injured

1

Summary

রাজশাহী নগরীর মতিহার থানা এলাকায় রোববার (১০ মে ২০২৬) চুরির অভিযোগ তুলে কাজলা বিলপাড়ার বাসিন্দা মো. তুষারকে গাছে বেঁধে দুই যুবক লাঠি দিয়ে পেটায়, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আহত তুষার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি আছেন এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

AI analysis

Category

Mob Justice / Lynchings

Confidence

90% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

মো. তুষার (ভুক্তভোগী, কাজলা বিলপাড়ার বাসিন্দা)দুই যুবক (অভিযুক্ত, লাঠি দিয়ে পেটান)হৃদয় (ঘটনায় উল্লিখিত ব্যক্তি)মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির

Tags

Vigilante JusticeThief CaughtLynching

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 10/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 12/05/26open original ↗

রাজশাহীতে গাছে বেঁধে যুবককে নির্যাতন

রাজশাহীতে গাছে বেঁধে যুবককে নির্যাতন ভিডিও ভাইরাল Advertisement রাজশাহী ব্যুরো প্রকাশ: ১২ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ রাজশাহীতে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে মারধর করা হয়েছে। এই নির্যাতনের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। রোববার নগরীর মতিহার থানা এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার যুবকের নাম মো. তুষার। তিনি নগরীর কাজলা বিলপাড়া মহল্লার বাসিন্দা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গাছের সঙ্গে বেঁধে রাখা তুষারকে দুই যুবক লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাচ্ছে। মারধর শুরুর আগে একজনকে বলতে শোনা যায়, ‘চালু করে দিয়েছি।’ তিনি ক্যামেরা চালু করার পরপরই শুরু হয় নির্যাতন। ওই ভিডিওতে দেখা যায়, ৪৫ সেকেন্ডে তুষারকে অন্তত ১৪ বার লাঠি দিয়ে আঘাত করা হয়। মারধরের সময় তিনি ব্যথায় চিৎকার করতে থাকেন। একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘হৃদয়, একটু দাঁড়াও ভাইয়া।’ কিন্তু এরপরও মন গলেনি নির্যাতনকারীদের। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির বলেন, আহত তুষারকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, চুরির অভিযোগ তুলে তাকে মারধর করা হয়েছে। ওসি আরও বলেন, অভিযোগ থাকলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। কাউকে গাছে বেঁধে নির্যাতন করা এবং সেই ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া, দুটিই অপরাধ। তিনি বলেন, চিকিৎসা শেষে ভুক্তভোগী থানায় অভিযোগ করলে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।