বাজিতপুরে হাঁস মার্কার তিন কর্মীকে কুপিয়ে জখম

AI-classifiedconfidence 90%

Why this classification

A concrete violent incident was reported on the morning of voting day (12 February 2026), in which BNP workers allegedly hacked three supporters of an independent candidate and a fourth person was injured, with four people hospitalised. The article also reports a retaliatory attack on several houses in Shekhdi village, so the incident qualifies as violence.

Reported by:SamakalSingle source
12/02/26•হালিমপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের কাছে, হালিমপুর ইউনিয়ন, বাজিতপুর

Killed

0

Injured

4

Summary

কিশোরগঞ্জের বাজিতপুরে ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) সকালে ভোটকেন্দ্রের কাছে বিএনপির কর্মীরা স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবালের (হাঁস মার্কা) তিন কর্মীসহ চারজনকে কুপিয়ে জখম করে। এর জেরে হাঁস মার্কার সমর্থকরা শেখদী গ্রামে কাজল ভূঁইয়াসহ কয়েকজনের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায়।

AI analysis

Category

Political Violence

Confidence

90% · severity 6

Perpetrator side

BNPLocals

Victim side

Locals

Other actors

শেখ মজিবুর রহমান ইকবাল (স্বতন্ত্র প্রার্থী, কিশোরগঞ্জ-৫)কাজল ভূঁইয়া (হালিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিএনপি প্রার্থীর প্রধান কর্মী)মনিরুজ্জামান মনির (বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বাজিতপুর উপজেলা)নাঈম হোসেন (২৮)মো. হাসান মিয়া (৫৮)আব্দুল কাইউম (৬২)আল আমিন (২০, বিএনপি সমর্থক)এস এম শহিদুল্লাহ (ভারপ্রাপ্ত ওসি, বাজিতপুর থানা)

Affected infrastructure

বাড়িঘর (শেখদী গ্রামে কাজল ভূঁইয়াসহ সাত-আটজনের)

Tags

Election ViolenceParty Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 4

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP, Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 12/02/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 12/02/26open original ↗

বাজিতপুরে হাঁস মার্কার তিন কর্মীকে কুপিয়ে জখম

বাজিতপুরে হাঁস মার্কার তিন কর্মীকে কুপিয়ে জখম হাসপাতালে চিকিৎসাধীন স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:০০ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:০৪ কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবালের (হাঁস) তিন কর্মীকে কুপিয়ে জখম করেছেন বিএনপির কর্মীরা। বৃহস্পতিবার সকালে ভোট চলাকালে বাজিতপুর উপজেলার হালিমপুর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের কাছে এ ঘটনা ঘটে। গুরুতর আহত তিনজন হলেন–হালিমপুর ইউনিয়নের পশ্চিম কুতুবপুর গ্রামের নাঈম হোসেন (২৮), তাঁর পিতা মো. হাসান মিয়া (৫৮) ও আব্দুল কাইউম (৬২)। এছাড়া আল আমিন (২০) নামের বিএনপির এক সমর্থকও আহত হয়েছেন। আহতদের মধ্যে নাঈম, হাসান ও কাইউমের মাথা, বুক, হাত-পাসহ সারা শরীরে আঘাতের চিহ্ন। নাইমের বুকে গুরুতর জখম করা হয়েছে। আহত চারজনকেই বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হালিমপুর গিয়ে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, পশ্চিম কুতুবপুর থেকে ভুক্তভোগী তিনজন ভোট কেন্দ্রের দিকে যেতে চাইলে পথে একদল লোক তাদের বাধা দেয়। তারা এর প্রতিবাদ জানালে তাঁদের ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করা হয়। বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের অভিযোগ, বিএনপির প্রার্থীর প্রধান কর্মী ও হালিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজল ভূঁইয়ার কর্মীরা স্বতন্ত্র প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবালের কর্মী-সমর্থকদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেন এবং কুপিয়ে মারাত্মক জখম করেন। এ ঘটনার জেরে হাঁস মার্কার ক্ষুব্ধ একদল লোক শেখদী গ্রামে গিয়ে কাজল ভূঁইয়া, তাঁর ভাইসহ সাত-আটজনের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। কাজল ভূঁইয়া তাঁর বাড়িঘরে হামলার অভিযোগ করেছেন। তবে হাঁস মার্কার কর্মীদের কুপিয়ে জখমের অভিযোগ সম্পর্কে প্রশ্ন করলে তিনি ফোন কেটে দেন। বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ জানান, পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। এ বিষয় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।   - বিষয় : - জাতীয় নির্বাচন - সহিংসতা