পটিয়ায় বিএনপি কার্যালয়ে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

AI-classifiedconfidence 95%

Why this classification

The article reports a specific incident of vandalism and looting at a BNP party office in Patia, which constitutes political violence.

Reported by:JugantorSingle source
29/06/26•Dakshin Chanhara, Patia

Killed

0

Injured

0

Summary

চট্টগ্রামের পটিয়াতে সোমবার রাতে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা বিএনপি কার্যালয়ে ঢুকে ভাঙচুর ও লুটপাট করেছে। তারা অফিসের আসবাবপত্র, ছবি এবং মূল্যবান কাগজপত্র নিয়ে গেছে।

AI analysis

Category

Political Violence

Confidence

95% · severity 4

Perpetrator side

Unknown

Victim side

BNP

Other actors

Md. Idris MiaKhorshed AlamZiaul Haq

Affected infrastructure

BNP officepicture framesplastic chairstablesstand fandocuments

Tags

Party Office AttackVandalism

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 29/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 30/06/26open original ↗

পটিয়ায় বিএনপি কার্যালয়ে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

পটিয়ায় বিএনপি কার্যালয়ে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ Advertisement পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১১:০০ পিএম পটিয়ায় বিএনপি কার্যালয়ে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ চট্টগ্রামের পটিয়ায় বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ছনহরা ইউনিয়নের দক্ষিণ ছনহরা এলাকার বিএনপি অফিসে এ ঘটনা ঘটে। বিএনপি অফিসে একই ফ্রেমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনামের ছবিও ছিল। তবে কারা ওই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। ওই ঘটনায় ছনহরা ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. ইদ্রিস মিয়া বাদী হয়ে পটিয়া থানায় মঙ্গলবার সন্ধ্যায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, ঘটনার রাতে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা কার্যালয়ের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা অফিসে থাকা ছবির ফ্রেম ভাঙচুর করে। এছাড়া অফিসের প্লাস্টিকের চেয়ার ও টেবিল, একটি স্ট্যান্ড ফ্যানসহ বেশ কিছু মূল্যবান কাগজপত্র লুট করে নিয়ে যায়। পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম জানান, দুর্বৃত্তরা গভীর রাতে বিএনপির কার্যালয়ে ঢুকে ভাঙচুর করার খবর তিনিও পেয়েছেন। এ ঘটনায় নিন্দা জানানো হয়েছে। পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, বিএনপি অফিসে তালা ভেঙে ঢুকে দুর্বৃত্তরা ভাঙচুর করেছে। তবে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের কোনো আলামত পাওয়া যায়নি। খবর পাওয়ার পর ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। ওই ঘটনার তদন্ত চলছে।