দুই যুবককে ছুরিকাঘাত করে ছিনতাই

AI-classifiedconfidence 95%

Why this classification

The article reports a concrete incident where attackers sprayed chili powder, stabbed two individuals and stole money, resulting in injuries. This meets the criteria for violence (physical attack) and occurs within 14 days in Bangladesh, so it is classified as a violence incident.

Reported by:JugantorSingle source
31/05/26•Khalishakuri Bridge (খলিশাকুড়ি মোড়)

Killed

0

Injured

2

Summary

রানীনগরে দুই যুবককে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে, ছুরি দিয়ে আক্রমণ করে প্রায় ১১,০০০ টাকা চুরি করা হয়; এতে দুজনের গা-ছোটা আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

Abdul Khalek MondalSahabul Hossain

Tags

Robbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 2

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 31/05/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 02/06/26open original ↗

দুই যুবককে ছুরিকাঘাত করে ছিনতাই

রাণীনগরে চোখেমুখে মরিচের গুঁড়া দুই যুবককে ছুরিকাঘাত করে ছিনতাই Advertisement রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি প্রকাশ: ০২ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ রাণীনগরে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে দুই যুবকের চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে ও ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুল খালেক মণ্ডল নামে মোটরসাইকেল আরোহী যুবক আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গী সাহাবুল হোসেন। আহত আব্দুল খালেক মণ্ডল উপজেলার খাগড়া গ্রামের সিরাজুল মণ্ডলের ছেলে ও সাহাবুল একই গ্রামের শাহাদত হোসেনের ছেলে। রোববার রাত সাড়ে ১২টায় উপজেলার রাণীনগর-আবাদপুকুর সড়কের খলিশাকুড়ি মোড় নামক ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাহাবুল হোসেনের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার রাতে আব্দুল খালেক মণ্ডলের মোটরসাইকেলে খালেক ও সাহাবুল একসঙ্গে উপজেলার রাতোয়াল গ্রামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যান। সেখান থেকে বাড়ি ফেরার সময় রাণীনগর-আবাদপুকুর মহাসড়কের করজগ্রাম পার হয়ে খলিশাকুড়ির মোড় এলাকায় ব্রিজের নিকট পৌঁছলে প্রস্রাব করার জন্য মোটরসাইকেলের গতি কমানোর সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা তাদের গাড়ির সামনে আসে। এ সময় খালেক ও সাহাবুলের চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে পকেট থেকে প্রায় ১১ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এরপর মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির একপর্যায়ে খালেকের পেটে দুর্বৃত্তরা একাধিকবার ছুরিকাঘাত করে। এ সময় খালেককে রক্ষা করতে গিয়ে সাহাবুলও হাতে ছুরিকাঘাতের শিকার হন এবং তাকে মারধর করা হয়। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খালেকের পেটের কিছুটা নাড়ি-ভুঁড়ি বের হয়ে যায়। এ সময় সড়ক দিয়ে একটি গাড়ি আসলে গাড়ির আলো দেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।