বাকি ৩০ না ১৮৫, এ নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত

AI-classifiedconfidence 90%

Why this classification

This is a real, recent physical clash on Monday 30 March 2026 in Lakhai, Habiganj, where both sides fought with local weapons and at least 30 people were injured. It is a single concrete incident, so it qualifies as violence.

Reported by:SamakalSingle source
30/03/26•Sunesshor village, Muriaouk Union, Lakhai Upazila

Killed

0

Injured

30

Summary

হবিগঞ্জের লাখাই উপজেলার সুনেশ্বর গ্রামে সোমবার (৩০ মার্চ ২০২৬) দোকানের বাকির টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে অন্তত ৩০ জন নারী-পুরুষ আহত হয়েছেন। আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

জালাল মিয়া (shopkeeper)রসম আলী (customer)Lakhai Police Stationঅতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সী

Tags

Extortion

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 30

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 30/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 31/03/26open original ↗

বাকি ৩০ না ১৮৫, এ নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত

বাকি ৩০ না ১৮৫, এ নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত হবিগঞ্জের লাখাই উপজেলায় দোকান বাকির পাওনা টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষের সময় অস্ত্রধারীরা। ছবি: সমকাল হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৩০ মার্চ ২০২৬ | ২০:৫৯ হবিগঞ্জের লাখাই উপজেলায় দোকান বাকির পাওনা টাকা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সুনেশ্বর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের জালাল মিয়ার দোকান থেকে রসম আলী বাকিতে মালপত্র ক্রয় করেন। পরে দোকানদার পাওনা টাকা চাইলে তাদের দুজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বিষয়টি উভয়পক্ষের স্বজন ও সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দোকানদার জালাল মিয়া দাবি করেন, রসম আলীর কাছে ১৮৫ টাকা পাওনা রয়েছে তাঁর। দোকান বাকির টাকা চাইতে গেলে তিনি উত্তেজিত হয়ে ওঠেন। পরে তাদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ হয়। ক্রেতা রসম আলী জানান, তাঁর মাত্র ৩০ টাকা দেনা আছে। কিন্তু দোকানদার তাঁর কাছে আরও অতিরিক্ত টাকা দাবি করায় বাগ্বিতণ্ডার সূত্রপাত হয়। এ বিষয়ে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সী জানান, দোকানের পাওনা টাকা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।