কোম্পানীগঞ্জে হাতকড়াসহ আসামি ছিনতাই, তিন ঘণ্টা পর থানায় আত্মসমর্পণ

AI-classifiedconfidence 85%

Why this classification

A group attacked police escorting a convicted prisoner, injuring at least three constables and snatching him away, which is a physical attack on police. The event happened on Wednesday, 25 March 2026, so it is recent and in Bangladesh.

Reported by:SamakalSingle source
25/03/26•রহিমার বাজার, নতুন মেঘারগাঁও গ্রাম, কোম্পানীগঞ্জ

Killed

0

Injured

3

Summary

বুধবার (২৫ মার্চ ২০২৬) সন্ধ্যায় সিলেটের কোম্পানীগঞ্জের রহিমার বাজার এলাকায় একদল লোক পুলিশের ওপর হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি আলী হোসেনকে ছিনিয়ে নেয়, এতে অন্তত তিন কনস্টেবল আহত হন। অভিযোগ রয়েছে, পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজুলের নেতৃত্বে এই হামলা চালানো হয় এবং রাত ১০টার দিকে আলী হোসেন থানায় আত্মসমর্পণ করেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Law Enforcement

Other actors

আলী হোসেন (৪০), সাজাপ্রাপ্ত আসামিতাজুল ইসলাম তাজুল, পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (অভিযুক্ত নেতা)উপ-পরিদর্শক সাগর (আহত)অন্তত তিন কনস্টেবল (আহত)শফিকুল ইসলাম খান, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

Tags

Party Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 3

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Law Enforcement

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 25/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 26/03/26open original ↗

কোম্পানীগঞ্জে হাতকড়াসহ আসামি ছিনতাই, তিন ঘণ্টা পর থানায় আত্মসমর্পণ

কোম্পানীগঞ্জে হাতকড়াসহ আসামি ছিনতাই, তিন ঘণ্টা পর থানায় আত্মসমর্পণ আলী হোসেন সিলেট ব্যুরো প্রকাশ: ২৬ মার্চ ২০২৬ | ১৭:৪৪ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের হেফাজত থেকে এক সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। পরে প্রায় তিন ঘণ্টা পর ওই আসামি থানায় আত্মসমর্পণ করেন। বুধবার সন্ধ্যায় উপজেলার নতুন মেঘারগাঁও গ্রামের রহিমার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া আসামি আলী হোসেন (৪০) একই এলাকার বাসিন্দা এবং একটি ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঢালা নদীর পাশে তাস খেলতে থাকা অবস্থায় আলী হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে থানায় নেওয়ার পথে রহিমার বাজার এলাকায় পৌঁছালে একদল লোক পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। অভিযোগ রয়েছে, পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজুলের নেতৃত্বে এই হামলা চালানো হয়। হামলায় পুলিশের উপ-পরিদর্শক সাগরসহ অন্তত তিন কনস্টেবল আহত হন। ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং পুরো গ্রাম ঘিরে ফেলা হয়। পরে পুলিশ আধা ঘণ্টার মধ্যে আসামিকে থানায় হাজির করার আল্টিমেটাম দেয়। এ সময় আসামি ও অভিযুক্ত নেতার কয়েকজন আত্মীয়কে থানায় নিয়ে যাওয়া হয়। শেষ পর্যন্ত রাত ১০টার দিকে আলী হোসেন থানায় আত্মসমর্পণ করেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে আনার সময় এলাকাবাসী আসামিকে ছিনিয়ে নেয়। শেষ পর্যন্ত রাত ১০টার দিকে আলী হোসেন থানায় আত্মসমর্পণ করেন।আজ তাকে আদালতে নেওয়া হবে। অন্যদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও একাধিক প্রত্যক্ষদর্শী ঘটনাটি নিশ্চিত করেছেন। এর আগে ঈদের আগের দিন একই উপজেলায় শাহ আরফিন টিলা এলাকা থেকে কালা মিয়া নামের আরেক আসামিকেও হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এলাকায় এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা।