আগুন দেওয়ায় ভূরুঙ্গামারী থেকে কুড়িগ্রাম ও ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

AI-classifiedconfidence 90%

Why this classification

ঘটনাটি একটি নির্দিষ্ট, সাম্প্রতিক সহিংস ঘটনা: উত্তেজিত জনতা একটি বাসে আগুন ধরিয়ে দেয়, যা অগ্নিসংযোগের সংজ্ঞার মধ্যে পড়ে। আহত ব্যক্তি রয়েছেন, তাই এটি সহিংসতা হিসেবে গণ্য হয়েছে।

Reported by:Dhaka PostSingle source
08/06/26•আন্ধারীঝাড়, ভূরুঙ্গামারী

Killed

0

Injured

0

Summary

সোমবার রাতে ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড়ে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি আহত হলে উত্তেজিত জনতা ঢাকাগামী 'স্বাধীন পরিবহন' নামের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় মঙ্গলবার বিকেল থেকে কুড়িগ্রাম ও উত্তর ধরলা বাস মালিক সমিতি ভূরুঙ্গামারীর সঙ্গে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেয়।

AI analysis

Category

Mob Justice / Lynchings

Confidence

90% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

নূরে আলম সিদ্দিকী মুকুট (মামলার বাদী)কফিল উদ্দিন (কুড়িগ্রাম বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক)আজিম উদ্দিন (ওসি, ভূরুঙ্গামারী থানা)অমৃত দেব নাথ (ইউএনও)

Affected infrastructure

বাস

Tags

ArsonMob Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 08/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 10/06/26open original ↗

আগুন দেওয়ায় ভূরুঙ্গামারী থেকে কুড়িগ্রাম ও ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

দুর্ঘটনাকবলিত একটি বাসে আগুন দেওয়াকে কেন্দ্রে করে ভূরুঙ্গামারী থেকে কুড়িগ্রাম ও ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রেখেছে কুড়িগ্রাম ও উত্তর ধরলা বাস মালিক সমিতি। বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বুধবার (১০ জুন) বিকেল ৫টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এর আগে সোমবার রাতে ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড়ে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি আহত হলে উত্তেজিত জনতা ঢাকাগামী ‘স্বাধীন পরিবহন’ নামে একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার বিকেল থেকে কুড়িগ্রাম ও উত্তর ধরলা বাস মালিক সমিতি ভূরুঙ্গামারীর সঙ্গে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেয়। এতে ঢাকাগামী যাত্রীদের কুড়িগ্রাম জেলা সদরে গিয়ে বাসে উঠতে হচ্ছে। কুড়িগ্রামগামী যাত্রীদেরও অটোরিকশায় কুড়িগ্রাম যেতে হচ্ছে। অন্যদিকে বাসে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় গত মঙ্গলবার রাতে নূরে আলম সিদ্দিকী মুকুট বাদী হয়ে ১৪ জনকে আসামি (অজ্ঞাত ২৫/৩০ জন) করে ভূরুঙ্গামারী থানায় মামলা করেছেন। ভোগান্তির শিকার যাত্রী আমিনুল ইসলাম, আসাদুল ইসলাম আনিছুর রহমানসহ অনেকই বলেন, ঢাকা যাওয়ার জন্য নাইট কোচের টিকিট সংগ্রহ করেছিলাম পরে কাউন্টার থেকে জানানো হয়েছে বাস ভূরুঙ্গামারীতে আসবে না। কুড়িগ্রাম গিয়ে বাসে উঠতে হবে। তারা আরও বলেন, ব্যাগ-বস্তা ও মালামাল নিয়ে ৪০ কিলোমিটার পাড়ি দিয়ে কীভাবে কুড়িগ্রাম যাব চিন্তায় রয়েছি। এতে একদিকে সময় নষ্ট হচ্ছে, অন্যদিকে অর্থ ও বাড়তি শ্রম ব্যয় হচ্ছে। কুড়িগ্রাম বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন বলেন, আমাদের বাস ও শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে বাস চলাচল বন্ধ রেখেছি। অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার এবং প্রশাসনের পক্ষ থেকে শ্রমিক ও বাসের নিরাপত্তা পেলে বাস চালু করা সম্ভব হবে। এই ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, বাস পোড়ানোর ঘটনায় মামলা করা হয়েছে। দুর্ঘটনায় আহত ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বাস চালুর ব্যাপারে কুড়িগ্রাম মালিক সমিতির সঙ্গে যোাগাযোগ অব্যাহত রয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ জানান, বিষয়টি নিয়ে উত্তর ধরলা মটর মালিক সমিতির সম্পাদক স্বপন কুমার সাহার সঙ্গে কথা হয়েছে। তিনি বিকেলে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন। মমিনুল ইসলাম বাবু/আরএআর