কামরাঙ্গীরচরে যুবককে গলা কেটে হত্যা

AI-classifiedconfidence 88%

Why this classification

A man named Md. Yakub Ali was found with his throat cut in a worker hostel toilet in Hazaribagh on the night of Wednesday 22 April 2026 and died in hospital. The article also reports other incidents, such as a driver stabbed and robbed of his auto-rickshaw, but this murder was chosen as the single event because it is the most serious and concrete one.

Reported by:JugantorSingle source
23/04/26•Hazaribagh Lakepar (Lekpar), Hazaribagh

Killed

1

Injured

1

Summary

রাজধানীর হাজারীবাগ লেকপাড় এলাকার একটি শ্রমিক হোস্টেলের টয়লেট থেকে ২২ এপ্রিল (বুধবার) রাতে মো. ইয়াকুব আলীকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তিনি মারা যান।

AI analysis

Category

Criminal Violence

Confidence

88% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

মো. ইয়াকুব আলী (নিহত, মুন্সীগঞ্জের গজারিয়ার বাসিন্দা)ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক

Affected infrastructure

মেটাডোর কোম্পানির শ্রমিক হোস্টেলের টয়লেট

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 23/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 24/04/26open original ↗

কামরাঙ্গীরচরে যুবককে গলা কেটে হত্যা

কামরাঙ্গীরচরে যুবককে গলা কেটে হত্যা হাজারীবাগে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই * লালবাগে যুবকের ও কলাবাগানে অন্তঃসত্ত্বার লাশ Advertisement যুগান্তর ডেস্ক প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে মো. ইয়াকুব আলী নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। হাজারীবাগ বেড়িবাঁধ মাহাদিনগর এলাকায় চালককে কুপিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঘটনাটি ঘটে। পরে আহত চালক মনির মান্নাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে। লালবাগ এলাকা থেকে মো. এনামুল হক নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লালবাগের আজিমপুর এতিমখানা সংলগ্ন রাস্তা থেকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা তাকে উদ্ধার করেন। এদিকে, কলাবাগান এলাকার একটি আবাসিক হোটেল থেকে তানিয়া নবী নামে এক অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খরব- হাজারীবাগ : লেকপাড় এলাকায় একটি মেটাডোর কোম্পানির শ্রমিক হোস্টেলের টয়লেট থেকে বুধবার রাত সোয়া ১টার দিকে মো. ইয়াকুব আলীকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তিনি মারা যান। ইয়াকুব আলীর বাড়ি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুল মালেকের ছেলে। ঢামেক : ঢামেক হাসপাতালে অটোরিকশাচালক মনির মান্নাকে নিয়ে আসা প্রতিবেশী সাগর বলেন, মনির দুপুরে মাহাদিনগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালিয়ে যাচ্ছিলেন। এ সময় রাব্বিসহ ৩ থেকে ৪ জন তাকে পথরোধ করে কুপিয়ে আহত করে। পরে তার কাছে থাকা মোবাইল ফোন, গলায় থাকা চেইন ও অটোরিকশাটি নিয়ে যায়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, আহত ব্যাক্তি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার পিঠে ও হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। লালবাগে যুবকের লাশ : লালবাগ এলাকা থেকে মো. এনামুল হককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, লাশ বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুপুর আড়াইটার দিকে এনামুল হককে হাসপাতালে আনা হয়। তার পকেট থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায়, তিনি নিউমার্কেট থানার নতুন পল্টন লেনের বাসিন্দা। কলাবাগানে হোটেল অন্তঃসত্ত্বার লাশ : গ্রীন রোডের হোটেল রূপসা ইন্টারন্যাশনালের চতুর্থ তলার ৪১৮ নম্বর কক্ষের ওয়াশরুম থেকে বৃহস্পতিবার দুপুরে তানিয়া নবীর লাশ উদ্ধার করা হয়। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার নূর নবীর মেয়ে। তানিয়া শ্বশুরবাড়ি কুমিল্লায় স্বামী সাগরের সঙ্গে থাকতেন। গত ১৯ এপ্রিল রাত সাড়ে ১০টায় ওই হোটেলে উঠেছিলেন। পুলিশ বলছে, হোটেলের ওই রুম থেকে অনেক রকম ওষুধ পাওয়া গেছে। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, তানিয়া নিজেকে ছাত্রী পরিচয় দিয়ে হোটেলে উঠেন। তিনি আইইএলটিএস পরীক্ষার জন্য ঢাকা এসেছেন। তবে রুম থেকে খুব বেশি একটা বের হতেন না।