সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে এবার দুটি পোড়া লাশ উদ্ধার

AI-classifiedconfidence 90%

Why this classification

Two burned bodies were found in an abandoned community center in Savar on 18 January 2026, which is recent and suggests a murder. The victims are unidentified and the motive is unknown, but the discovery of burned bodies that may be linked to a crime qualifies as violence.

Reported by:SamakalSingle source
18/01/26•Savar Pourashava Community Center, Thana Road

Killed

2

Injured

0

Summary

সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে দুটি পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দুটি নারী ও শিশুর হতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে তাদের পরিচয় ও হত্যার কারণ এখনও জানা যায়নি।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Unknown

Other actors

Savar Model Thana policeActing OC (Operations) Helal UddinCollege student (eyewitness who called 999)

Affected infrastructure

Abandoned municipal community center

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 2

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 18/01/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 18/01/26open original ↗

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে এবার দুটি পোড়া লাশ উদ্ধার

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে এবার দুটি পোড়া লাশ উদ্ধার প্রতীকী ছবি নিজস্ব প্রতিবেদক, সাভার প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬ | ১৭:০১ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ | ১৭:৩৭ সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে পোড়া দুইটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দুটি নারী ও শিশুর হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। আজ রোববার দুপুরে সাভার পৌর এলাকার থানা রোডে অবস্থিত পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেননি দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালের দিকে সাভার কলেজের এক শিক্ষার্থী কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করেন। তিনি কমিউনিটি সেন্টারের ভেতরে পোড়া মরদেহ দেখতে পেয়ে জরুরি সেবা- ৯৯৯ নাম্বারে কল দেন। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) হেলাল উদ্দিন বলেন, লাশ দুইটি পোড়া হওয়ায় তাদের পরিচয় জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান জানান পুলিশের এ কর্মকর্তা। এর আগে, গত ২৯ আগস্ট রাতে একই স্থান থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে ওই নিহত যুবকের পরিচয় এখন নিশ্চিত করতে পারেনি পুলিশ। এর পর গত ১১ অক্টোবর রাতে আবারও সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অজ্ঞাত (৩০) এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। গত ১৯ ডিসেম্বর দুপুরে সাভার পৌর এলাকার থানা রোডে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেটের ভেতর থেকে আরও এক পুরুষের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। তবে তিন খুনের ঘটনায় পুলিশ নিহতদের পরিচয় কিংবা হত্যার ঘটনার কোনো রহস্য উদঘাটন করতে পারেনি। - বিষয় : - সাভার - মরদেহ উদ্ধার