শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর ‘অভিভাবক’
Why this classification
Although the incident is a violent assault, it does not involve any political party or election context; therefore it is not political violence.
Killed
0
Injured
1
Summary
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি শ্রেণিকক্ষে প্রবেশ করে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে মারধর ও কয়েক দফা আছাড় দেওয়া হয়েছে। ভিডিওতে ঘটনাটি দেখা যায়।
AI analysis
Category
Criminal Violence
Confidence
92% · severity 4
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 01/10/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
মুন্সীগঞ্জে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে একাধিক আছাড়, অভিভাবক আটক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও একাধিকবার আছাড় দেওয়ার অভিযোগে নাহিদ শেখ (৩৫) নামে এক শিক্ষার্থীর অভিভাবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। আটক নাহিদ শেখ উপজেলার পূর্ব রাজদিয়া গ্রামের মৃত আব্দুর জব্বার শেখের ছেলে। বিদ্যালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে প্রাত্যহিক সমাবেশ (স্কুল অ্যাসেম্বলি) শেষে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অবস্থান করছিল। এর আগের দিন ওই শ্রেণির দুই শিক্ষার্থীর মধ্যে ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে নিজের ছেলে আতিকুর রহমানকে মারধর করা হয়েছে এমন অভিযোগে তার বাবা নাহিদ শেখ বিদ্যালয়ে আসেন। পরে তিনি শ্রেণিকক্ষে ঢুকে একই শ্রেণির শিক্ষার্থী হাবিবকে ধরে মারধর করেন এবং একপর্যায়ে তাকে শ্রেণিকক্ষের ভেতর তিনবার আছাড় দেন বলে অভিযোগ ওঠে। এ সময় আতঙ্কিত হয়ে শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীরা চিৎকার-চেঁচামেচি শুরু করলে বিদ্যালয়ের শিক্ষকরা দ্রুত সেখানে ছুটে আসেন। পরে প্রধান শিক্ষক নাহিদ শেখকে তাঁর কক্ষে নিয়ে গিয়ে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ বিদ্যালয়ে গিয়ে নাহিদ শেখকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম বলেন, আগের দিন দুই শিক্ষার্থীর মধ্যে ঝগড়া হয়েছিল। এ নিয়ে একজন শিক্ষার্থীর অভিভাবক অন্য শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে ঢুকে মারধর করেছেন। বিষয়টি প্রধান শিক্ষকের মাধ্যমে সমাধানের চেষ্টা না করে এভাবে শ্রেণিকক্ষে ঢুকে একজন শিক্ষার্থীকে মারধর করা কোনোভাবেই উচিত হয়নি। সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত অভিভাবককে আটক করে থানায় রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব. ম শামীম/এসএমডব্লিউ
শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর ‘অভিভাবক’
By using this site, you agree to our Privacy Policy. OK ছবি ছবি ভিডিও শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর ‘অভিভাবক’ 0 প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১৩: ০৭ মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও কয়েক দফা আছাড় দেওয়ার অভিযোগ উঠেছে। বিস্তারিত ভিডিওতে... পরবর্তী ভিডিও ভিডিও থেকে আরও দেখুন মারধরশ্রেণিকক্ষআটকমুন্সিগঞ্জপুলিশবিদ্যালয়সিরাজদিখানসিসিটিভি ক্যামেরা পরবর্তী ভিডিও
