জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে মারধর, ছেলে গ্রেফতার

AI-classifiedconfidence 95%

Why this classification

প্রবন্ধে কোনো রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনের উল্লেখ নেই; মূল হিংসা পারিবারিক জমি বিরোধ ও মাদক ব্যবহারের কারণে ঘটেছে, তাই এটি রাজনৈতিক হিংসা নয়।

Reported by:JugantorSingle source
13/07/26•Nilchiti

Killed

0

Injured

2

Summary

ঝালকাঠির নলছিটিতে ৮০ বছর বয়সী সৈয়দ মোকছেদ আলীর ছেলে রাজিব হোসেন রাজু, জমি না দেওয়ার কারণে বাবা-মাকে মারধর করে গুরুতর আঘাত করে এবং গয়না নিয়ে পালিয়ে যায়; পরে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

মো. রাজিব হোসেন রাজুসৈয়দ মোকছেদ আলীমো. তাসলিমা বেগমওসি মো. তৌহিদুজ্জামান সোহাগ

Tags

Land DisputeRobberyDrug War

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 2

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 13/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 14/07/26open original ↗

জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে মারধর, ছেলে গ্রেফতার

জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে মারধর, ছেলে গ্রেফতার Advertisement নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১০:২৯ পিএম মো. রাজিব হোসেন রাজু ঝালকাঠির নলছিটিতে নেশাগ্রস্ত ছেলেকে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা ও মাকে মারধর করার ঘটনায় বাবার মামলা দায়েরের পরপরই মো. রাজিব হোসেন রাজু নামের এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে (১৪ জুলাই) তাকে গ্রেফতার করা হয়। এর আগে সকালে ভুক্তভোগী বাবা উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের তেওলা গ্রামের সৈয়দ মোকছেদ আলী (৮০) তার ছেলে মো. রাজিব হোসেন রাজুর বিরুদ্ধে নলছিটি থানায় মামলা দায়ের করেন। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সৈয়দ মোকছেদ আলীর ছোট ছেলে মো. রাজিব হোসেন রাজু (৩০) বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য পান করে বিভিন্ন সময় গভীর রাতে বসতঘরে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতেন। কেউ প্রতিবাদ করলে তার গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করত না। ১৩ জুলাই রাজিব তার বাবাকে তার নামে জমি লিখে দিতে বা জমি বিক্রি করে তাকে টাকা দিতে বলে। তিনি তা দিতে অস্বীকার করায় তাকে এলোপাতাড়ি কিল-ঘুসি মেরে গুরুত্বর জখম করে বখাটে ছেলে রাজু। এ সময় রাজিবের মা মোসা. তাসলিমা বেগম এগিয়ে এলে তাকেও সে মারধর করে। পরে পরিবারের অন্য সদস্যরা এসে তাকে উদ্ধার করেন। পরবর্তীতে রাজিব নেশার টাকা জোগাড় করতে বসতঘরে রক্ষিত স্বর্ণের চেইন ও মায়ের কানের দুল নিয়ে পালিয়ে যায়। নলছিটি থানার ওসি মো. তৌহিদুজ্জামান সোহাগ এ তথ্য নিশ্চিত করে জানান, সৈয়দ মোকছেদ আলী একজন বয়স্ক মানুষ। বখাটে ছেলে তাকে মারধর করায় তিনি থানায় মামলা দায়ের করেছেন। আসামি রাজিব হোসেন রাজুকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।