সংক্ষিপ্ত সংবাদ
Why this classification
Two on-duty traffic constables in Gulistan, Dhaka, got into a physical fistfight in the middle of the road, which was filmed and widely shared. No casualties were reported, and the two were suspended. The article is a multi-story page, so this is the only single, concrete violent incident taken from it.
Killed
0
Injured
0
Summary
ঢাকার গুলিস্তানের নূর হোসেন চত্বরে ট্রাফিক দায়িত্বে থাকা অবস্থায় কনস্টেবল দিলীপ চন্দ্র ও নুরুজ্জামানের মধ্যে কথাকাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়। ভিডিও ছড়িয়ে পড়লে মতিঝিল ট্রাফিক বিভাগ তাদের সাময়িকভাবে বরখাস্ত করে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
80% · severity 2
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Law Enforcement
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Law Enforcement
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 23/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
সংক্ষিপ্ত সংবাদ
৬৩ জাল সনদধারীকে কারণ দর্শানোর নোটিশ সনদ জাল বলে চিহ্নিত হওয়া ৪৭১ জন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ের ৪০২ জন, কলেজ পর্যায়ের ৬৪ জন ও কারিগরি পর্যায়ের ৫ জন শিক্ষক রয়েছেন। এর মধ্যে প্রথম ধাপে ৬৩ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শনিবার মাউশি এ নোটিশ দেয়। নোটিশে কেন তাদের এমপিও (বেতন-ভাতা বাবদ মাসিক অনুদান) বাতিল বা স্থগিত ও নিয়োগ বাতিলসহ অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে না, তার জবাব ১০ কর্মদিবসের মধ্যে দিতে বলা হয়েছে। যুগান্তর প্রতিবেদন। সীতাকুণ্ডে সমুদ্র সৈকতে পর্যটক নিখোঁজ চট্টগ্রামের সীতাকুণ্ড সমুদ্রসৈকতে গোসল করতে নেমে হঠাৎ স্রোতের টানে পাঁচ পর্যটক তলিয়ে যেতে থাকেন। এ সময় অন্যরা তাদের উদ্ধারে এগিয়ে যান। চারজনকে জীবিত উদ্ধার করা হলেও একজনকে যায়নি। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। শনিবার বিকালে মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী সমুদ্রসৈকতে এ ঘটনা ঘটে। সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ্যে মারামারি করা দুই কনস্টেবল বরখাস্ত রাজধানীর গুলিস্তানে দায়িত্ব পালনরত অবস্থায় দুই ট্রাফিক কনস্টেবলের মধ্যে মারামারি হয়েছে। ইউনিফর্ম পরে সড়কের মাঝখানে তাদের মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, নূর হোসেন চত্বরে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা দুই কনস্টেবল দিলীপ চন্দ্র ও নুরুজ্জামান প্রথমে কথাকাটাকাটিতে জড়ান। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। ধস্তাধস্তিতে ঠেকে। পরে মতিঝিল ট্রাফিক বিভাগ জানায়, অভিযুক্ত দুই ট্রাফিক সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। যুগান্তর প্রতিবেদন। মিরপুরে কিশোর গ্যাং সদস্যসহ গ্রেফতার ১০৩ রাজধানীর মিরপুরে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে ডিএমপি। শুক্রবার এই অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। শনিবার ডিএমপির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যুগান্তর প্রতিবেদন জবিতে বহিষ্কৃতদের একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীদের বহিষ্কারকালীন ক্লাস ও সব ধরনের পরীক্ষায় অংশ নিতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ১১১তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তটি শনিবার যুগান্তরকে নিশ্চিত করেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। বৃহস্পতিবার বিকালে উপাচার্যের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। জবি প্রতিনিধি ইডিটিএম সম্মেলনে ঢাবির তিন শিক্ষার্থীর গবেষণাপত্র মালয়েশিয়ার পেনাং শহরে অনুষ্ঠিত ‘আইইইই ইলেকট্রন ডিভাইসেস টেকনোলজি অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কনফারেন্স (ইডিটিএম)’ শীর্ষক দশম আন্তর্জাতিক সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তিন শিক্ষার্থী চারটি গবেষণাপত্র উপস্থাপন করেছেন। এরা হলেন আফসানা আনজুম আঁখি, নাজমুল হাসান নাঈম এবং পিনক চৌধুরী মানিক। তারা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাইনুল হোসেনের তত্ত্বাবধানে এসব গবেষণা সম্পন্ন করেন এবং আন্তর্জাতিক এই সম্মেলনে তা উপস্থাপন করেন। ঢাবি প্রতিনিধি
