সংক্ষিপ্ত সংবাদ

AI-classifiedconfidence 88%

Why this classification

This is a single, recent incident in Manda, Naogaon, where drug users attacked a family on Monday night, injuring five people and damaging and looting their homes. It involves physical violence and property destruction, so it qualifies as violence.

Reported by:JugantorSingle source
30/03/26•খাঁগড়া গ্রাম, ভারশোঁ ইউনিয়ন

Killed

0

Injured

5

Summary

নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের খাঁগড়া গ্রামে ২০২৬ সালের ৩০ মার্চ (সোমবার) রাতে মাদকসেবীদের হামলায় এক পরিবারের পাঁচজন আহত হন। এ সময় হামলাকারীরা তাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

88% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

শান্ত (প্রতিবেশী, অভিযুক্ত)মিজানুর রহমান (অভিযুক্ত)হায়াতবক্স (অভিযুক্ত)সায়েদ আলী (অভিযুক্ত)মজিবর রহমান (অভিযুক্ত)রাব্বানী (অভিযুক্ত)শাহাবুদ্দিন (অভিযুক্ত)হারুন (অভিযুক্ত)কৃষ্ণ চন্দ্র মণ্ডল (আহত)পূষ্পারানী (আহত)পলাশ চন্দ্র (আহত)শ্যামল চন্দ্র মণ্ডল (আহত)দীপ্তি রানী (আহত)

Affected infrastructure

বাড়িঘর

Tags

RobberyDrug War

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 5

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 30/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 31/03/26open original ↗

সংক্ষিপ্ত সংবাদ

যশোরে ওষুধ ব্যবসায়ীর যাবজ্জীবন ফার্মেসিতে অবৈধভাবে প্যাথেডিন রাখার দায়ে আবু সাঈদ নামে এক ওষুধ ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শাহীদুল ইসলাম এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আবু সাইদ যশোর জেনারেল হাসপাতালের সামনের এআরএম ফার্মেসির মালিক ও শহরের পুরোনো কসবা গাজীরঘাট এলাকার বাসিন্দা। যশোর ব্যুরো আদমদীঘিতে চলন্ত ট্রেন থেকে নারীর লাফ আদমদীঘির সান্তাহারে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে মেহেরুন নেছা পারুল নামে এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। তবে তার দুই পা ভেঙে গেছে। সোমবার ভোরে পৌঁওতা রেলগেটের কাছে ঢাকা ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেসে এ দুর্ঘটনা ঘটে। তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারুল দিনাজপুরের হাকিমপুরের দীঘির ডাঙ্গাপাড়ার মৃত ছাবের আহম্মেদের মেয়ে। ফরিদপুরের আলফাডাঙ্গার রুদ্রবালা গ্রামের রাকিব মোল্লার তৃতীয় স্ত্রী। দাম্পত্য কলহের কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। বগুড়া ব্যুরো মান্দায় মাদকসেবীদের মারধরে আহত ৫ মান্দায় মাদকসেবীদের মারধরে এক পরিবারের পাঁচজন আহত হয়েছে। এ সময় তাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। সোমবার রাতে ভারশোঁ ইউনিয়নের খাঁগড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, খাঁগড়া হিন্দুপাড়া গ্রামের কৃষ্ণ চন্দ্র মণ্ডল, স্ত্রী পূষ্পারানী, ছেলে পলাশ চন্দ্র, শ্যামল চন্দ্র মণ্ডল ও দিলীপ চন্দ্র মণ্ডলের স্ত্রী দীপ্তি রানী। অভিযুক্তরা হল, প্রতিবেশী শান্ত, মিজানুর রহমান, হায়াতবক্স, সায়েদ আলী, মজিবর রহমান, রাব্বানী, শাহাবুদ্দিন ও হারুন। নওগাঁ প্রতিনিধি তিতাসে শ্রমিকদল নেতার ওপর হামলা তিতাসে শ্রমিকদল নেতার ওপর হামলা হয়েছে। এ ঘটনায় ৩ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে। আহত কবির হোসেন, ৩নং বলরামপুর ইউনিয়ন শ্রমিকদলের সদস্য সচিব। রোববার রাতে উত্তর বলরামপুর এলাকায় একটি গানের অনুষ্ঠান শেষে ফেরার পথে তার ওপর হামলা চালানো হয়। তিতাস (কুমিল্লা) প্রতিনিধি নাইক্ষ্যংছড়িতে বাড়ি ফেরার পথে কৃষককে অপহরণ নাইক্ষ্যংছড়িতে বাইশারী ইউনিয়নের আলিক্ষ্যং মৌজার লেদুর মুখ এলাকায় রিদুয়ান করিম মিন্টু নামে কৃষককে অপহরণ করা হয়েছে। রোববার রাতে তামাক খেতের কাজ শেষে বাড়ি ফেরার পথে অস্ত্রধারী সন্ত্রাসীরা তাতে তুলে নিয়ে যায়। ওসি মো. আব্দুল বাতেন মৃধা বলেন, অপহরণের খবর আমরা পেয়েছি। অপহৃত ব্যক্তিকে উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে। নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি হিলিতে ছাত্রকে পাশবিক নির্যাতনে শিক্ষক আটক হিলিতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে সাইফুল ইসলাম নামে শিক্ষককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলা আলীহাট ইউনিয়নের বাঁশমুড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকায় বাঁশমুড়ি হাফেজিয়া মাদ্রাসায় কর্মরত ছিলেন। তার বাড়ি জয়পুরহাটের পাঁচবিবির আয়মা রসুলপুর গ্রামে। হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি লোহাগাড়ায় বটতলী বাজারের ইজারা বাতিল দাবি লোহাগাড়ার বটতলী বাজারের ১৪৩৩ সনের ইজারা বাতিল ও বাজারের জায়গা নির্ধারণ করে স্থায়ী শেড নির্মাণের দাবিতে সোমবার মানববন্ধন হয়েছে। মুহাম্মদ সেলিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন বটতলি শহর পরিচালনা কমিটির সদস্য সচিব সরওয়ার আক্তার। তিনি বলেন- বাজারের জায়গা না থাকা সত্ত্বেও বরাবর ইজরা দিচ্ছে প্রশাসন। নেই কোনো আধুনিক শেড। সড়কের পাশেই রোদ-বৃষ্টি উপেক্ষা করে ব্যবসা পরিচালনা করতে হচ্ছে। এতে ব্যবসায়ী ও ক্রেতা উভয়ই চরম ভোগান্তির শিকার হচ্ছেন। লোহাগাড়া দ. (চট্টগ্রাম) প্রতিনিধি