মিরপুরের শাহ আলী মার্কেট থেকে ২৫৯ ভরি স্বর্ণালংকার চুরি

AI-classifiedconfidence 92%

Why this classification

Although the incident is a violent crime, there is no involvement of any political party or faction; the perpetrators are unknown and the victims are private jewelry shop owners, so it is not classified as political violence.

Reported by:SamakalSingle source
26/07/26•Shah Ali Market, Mirpur

Killed

0

Injured

0

Summary

শাহ আলী শপিং কমপ্লেক্সের দুইটি জুয়েলারি দোকান থেকে মোট ২৫৯ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। ঘটনার পর মার্কেটের পাঁচজন নিরাপত্তাকর্মী নিখোঁজ এবং তাদের জড়িত থাকার সন্দেহ রয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

92% · severity 4

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

মো. দুলাল হোসেন (দারুস সালাম থানার ওসি)জসিম উদ্দিন (আল রাজ্জাক জুয়েলার্সের মালিক)নিরাপত্তাকর্মী (৫জন)

Affected infrastructure

আল রাজ্জাক জুয়েলার্সএ হোসেন জুয়েলার্স

Tags

Robbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 26/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 27/07/26open original ↗

মিরপুরের শাহ আলী মার্কেট থেকে ২৫৯ ভরি স্বর্ণালংকার চুরি

মিরপুরের শাহ আলী মার্কেট থেকে ২৫৯ ভরি স্বর্ণালংকার চুরি নিখোঁজ ৫ নিরাপত্তাকর্মী সমকাল প্রতিবেদক প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ | ০০:২৩ রাজধানীর মিরপুরের শাহ আলী শপিং কমপ্লেক্সের দুটি জুয়েলারি দোকান থেকে ২৫৯ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মার্কেটের পাঁচ নিরাপত্তাকর্মী আত্মগোপনে রয়েছেন। পুলিশ বলছে, পরিকল্পিত এ চুরির ঘটনায় তাদের সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। শনিবার রাত থেকে রোববার ভোরের মধ্যে কোনো একসময় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দারুস সালাম থানাধীন শাহ আলী শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত আল রাজ্জাক জুয়েলার্স থেকে ২০০ ভরি এবং এ হোসেন জুয়েলার্স থেকে ৫৯ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন বলেন, প্রাথমিকভাবে এটি পরিকল্পিত চুরির ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে মার্কেটের পাঁচ নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন। তাদের পাশাপাশি আরও কেউ এ ঘটনায় জড়িত থাকতে পারেন। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে। পুলিশের ভাষ্য, মার্কেটের নিজস্ব নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি জুয়েলারি দোকানগুলোর পক্ষ থেকেও একজন নিরাপত্তাকর্মী রাতে দায়িত্বে ছিলেন। তাকে মিষ্টির সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাইয়ে অচেতন করার অভিযোগ পাওয়া গেছে। এরপর দুর্বৃত্তরা দুটি দোকান থেকে স্বর্ণালংকার নিয়ে যায়। আল রাজ্জাক জুয়েলার্সের মালিক জসিম উদ্দিন বলেন, মার্কেটের সিসিটিভি ফুটেজে কয়েকজন নিরাপত্তাকর্মীকে চুরির ঘটনায় অংশ নিতে দেখা গেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।